আহ্কামুল কুরআন "১৪৯ এর জবাবে বলা যাবে, কুরু' হচ্ছে হায়য-এর রক্তের নাম । তখন এক হায়যকেই বহু বচনে [| বলা অসঙ্গত নয়, যখন সে রক্তের বহু অংশ সামনে রেখে কথা বলা হবে। যেমন ‘চরিত্রের কাপড়’ বলা হয় প্রতিটি খণ্ডকে সামনে রেখে । একটি জামাকেও বহু খণ্ডের দৃষ্টিতে বহু বচনে বলা যেতে পারে। অনুরূপভাবে একটি হায়য-এর রক্তের বহু অংশের প্রতি লক্ষ্য রেখে |, বহু বচনে বলা যেতে পারে। যদি বলা হয়, ,44| ‘কয়েক দিন' কথাটি দ্বারা দুই দিনও বোঝানো যেতে পারে, তাহলে হায়য-এর কম-সে-কম মিয়াদ দুই দিন নির্দিষ্ট করা আবশ্যক ৷ জবাবে বলা যাবে, ‘দুই দিন’ বোঝাবার জন্যে 4 ‘কয়েক দিন’ বলাটা প্রকৃত অর্থে নয়, পরোক্ষ অর্থে । প্রকৃত অর্থ তিন ও ততোধিক । শব্দটির প্রকৃত অর্থ গ্রহণই বাঞ্ছনীয়, পরোক্ষ অর্থের পরিবর্তে ৷ তাহলেই প্রয়োজনে তাকে পরোক্ষ অর্থের দিকে ফেরানো যায়। আর একটি দলীল হচ্ছে, হায়য-এর কম-সে-কম ও বেশির মিয়াদ নির্ধারণ যখন ‘কিয়াস’ পদ্ধতিতে করা সম্ভব নয়, তার পন্থা হচ্ছে ২.5, কিংবা মনীষীদের একমত্য-- যেমন পূর্বে বলেছি, তখন সকলেই এ ব্যাপারে একমত হয়েছেন যে, তার অর্থ তিন দিনের হায়য, দশ-ও তেমনি। তিন-এর কম সময়ে তারা একমত নন। একমত নন দশ দিনের বেশিতে । তাই সর্বসম্মত মত হিসেবেই আমরা তিন দিন ঠিক করেছি। যেখানে তীদের মতপার্থক্য, সেটি আমরা গ্রহণ করিনি। কেননা তা ‘তওকীফ’ বা একমত্য, কোন দিক দিয়েই তা কর্তব্য নয়। যদি বলা হয়, সকলেই এ ব্যাপারে একমত যে, হায়য শুরু হলেই প্রথম রক্ত দেখার সঙ্গে সঙ্গেই নামায ছেড়ে দিতে হবে। তা যদি একদিন ও এক রাত্রি মাত্র দেখা যায়, তবুও। এ থেকে বোঝা গেল যে, একদিন ও: একরাত্রির জন্যেও হায়য হতে পারে। যার মতে সেটা হায়য-এর রক্ত নয়, তাকে তার কথার দলীল দিতে হবে। কেননা উক্ত ঘটনার শুরুতেই হায়য মনে করা হয়েছিল। এক্ষণে কোন দলীল ব্যতিরেকে-_ যা তা ভাঙ্গতে বাধ্য করে-_ তা ভাঙ্গা চলবে না। এ থেকে প্রমাণিত হয় যে, হায়য একদিন ও একরাত্রি কালেরও হতে পারে। জবাবে বলা যাবে, হ্যা, নামাযের সময়ে রক্ত দেখতে পাওয়ার সাথে সাথে নামায্ ছেড়ে দিতে হবে-_ এ বিষয়ে সকলেই একমত এবং এ থেকে হায়য-এর সময়কাল হতে পারে নামাযের সময়টা মাত্র । নামাযের সময়ে'রক্ত দেখা গেলে নামায ছেড়ে দিতে হবে, এই কারণে শুধু নামাযের সময়টা তো আর হায়য-এর সময়কাল নির্ধারিত হতে পারে না। বলা যেতে পারে না যে, হায়য-এর কম-সে-কম মিয়াদ নামাযের সময়টুকু । বরং সে রক্তের ব্যাপারে লক্ষ্য করতে অপেক্ষা করতে হবে হায়যের সময়কালটা দেখার জন্যে । কেননা তার পূর্ণতার সময়কাল বিভিন্ন হতে পারে। এক দিন এক রাত্রিও হতে পারে। যদি বলা হয়, আল্লাহ বলেছেন £ ও - HENS DGEBA Ht Ll মেয়েদের গর্ভে আল্লাহ্ যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্যে হালাল নয় । এ আয়াত অনুযায়ী গর্ভের কথা গোপন না করা কর্তব্য । জবাবে বলা যাবে, এটা তো আমাদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। তা মেয়ে লোকটির দেয়া খবর কবুল করা সম্পর্কিত কথা । সে তার গর্ভে আল্লাহ্র সৃষ্টি করার কথা যদি বলে -. www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।