আহ্কামুল কুরআন ১৪৬ তাদের দ্বীনের দিক দিয়ে ক্রটিটা কি ? বললেন, ওদের.এক-একজন বহু দিন ও রাত্রি এমন অতিবাহিত করে যখন সে নামায পড়ে না। বোঝা গেল, হায়য-এর মেয়াদটা অবশ্যই এমন হতে হবে, যার বিষয় কয়েক দিন ও কয়েক রাত্রি বলা যেতে পারবে। এই দিক দিয়ে কম-সে-কম হয় তিন দিন এবং অধিকাংশ হয় দশ দিন। আমাশ-এর-হুবায়ব ইবনে আবূ সাবিত, উরওয়াতা আয়েশাতা (রা) সূত্রে বর্ণিত হাদীসটি থেকেও তা-ই প্রমাণিত হয়। তিনি ফাতিমা বিনতে আবু হুবায়শ (রা)-কে বলেছিলেন ঃ - De J lei dt Bl sao HHL PEELE তোমার হায়য-এর দিনগুলোতে তুমি নামায পরিহার কর। পরে গোসল কর এবং প্রতি নামাযের জন্যে অযু কর । আল-ছিকাম আবু জাকর-এর সুতে বর্ণনা করেছেন, সওদা (রা) নবী করীম (স)-কে বললেন, আমার ‘ইস্তাহাযা' হয়েছে। তখন তিনি তাকে তার হায়য-এর নির্দিষ্ট দিনগুলোতে (নামায-রোযা থেকে) বিরত থাকতে বললেন । যখন সে মিয়াদ অতিবাহিত হয়ে যাবে, তখন তুমি প্রত্যেক নামাযের জন্যে নতুন করে অযূ করে নামায পড়বে । ফাতিমা বিনতে আবু হুবায়শ (রা) বর্ণিত হাদীসের এ ভাষাও এসেছে ঃ - LE Us as ST NU ne BL > তোমার হায়য যতদিন থাকবে, সেই কয়টি দিন নামায ছেড়ে দেবে তার পর গোসল করবে। উন্মে সালমা (রা) বর্ণিত হাদীসে বলা হয়েছে £ একটি মেন্মলোক রাসূলে করীম (স)-কে প্রশ্্ করল, তার রক্তস্রাব হয়ে চলেছে, তখন সে কি করবে ? বললেন, মাসে যে কয়দিন ও রাত্রি তুমি হায়য-এ অভ্যস্ত, সেই সময়টা অপেক্ষা করবে ও নামায ত্যাগ করবে মাসের সেই কয়দিন । তার পরে গোসল করে নামায পড়বে । শরীক আবুল ইয়াকযান, আদী ইবনে সাবিত, তার পিতা, তীর দাদার সূত্রে হাদীস বর্ণনা করেছেন ঃ নবী করীম (স) বলেছেনঃ - Se 5 Li od Un USAT হায়য-এর রোগিনী তার হায়যের দিনগুলো নামায ত্যাগ করবে। পরে গোসল করবে ও প্রতি নামাযের জন্যে নতুন করে অযু করবে। এই হাদীসেরই কোন কোন সূত্রের বর্ণনার ভাষা হল ঃ তার কুরোর দিনগুলোর নামায ছেড়ে দেবে। নবী করীম (স) ফাতিমা বিনতে আবূ হুবায়শ (রা) আর উন্মে সালমা (রা) যে মেয়েলোকটির বর্ণনা করেছেন, তাদেরকে নবী করীম (স) তাদের হায়যের দিনগুলোতে নামায ছেড়ে দিতে বলেছিলেন তাদের হায়যের পরিমাণ জিজ্ঞাসা না করেই । এসব বর্ণনার ভিত্তিতে স্পষ্ট হয়েছে যে, হায়যের মিয়াদ অবশ্যই তা হতে হবে, যার উপর ‘কয়েক দিন’ শব্দটির প্রয়োগ বৈধ হতে পারে। আর তা হচ্ছে তিন থেকে দশ । যদিও হায়য তিন দিনের কম সময়ের-ও হয়ে থাকে। অন্যথায় নবী করীম (স) ‘কয়েক দিন’ ও ‘কয়েক রাত্রি’ বলতেন না। আদী ইবনে সাবিত (রা) বর্ণিত হাদীসে বলা হয়েছে £ ‘যার ইস্তাহাযা' হয়েছে, সে তার হায়যের দিন কয়টি ২০ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।