আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৪৪ হয়েছে বলে প্রমাণিত হবে। পূর্বে যদি ওসবের দ্বারা তার পূর্ণবয়স্কতা প্রমাণিত হয়ে থাকে, তারপরে রক্তস্রাব দেখে, তাহলে বুঝতে হবে, তার হায়য, যদি-তা হায়য-এর নির্দিষ্ট সময়কাল ধরে দেখে যদিও তার পূর্বে তদ্বারা সে বালেগা না-ও হয়ে থাকে। হায়য-এর সময়কাল কত ? ফিকহবিদগণ এ বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন । হানাফী ফিকাহবিদগণ বলেছেন, হায়য-এর কম সে-কম মিয়াদ হচ্ছে তিন দিন। আর বেশির পক্ষে দশ দিন। সুফিয়ান সওরীও এই মত দিয়েছেন। হানাফী মাযহাবের এটাই প্রসিদ্ধ মত । আবূ ইউসূফ ও মুহাম্মাদ বলেছেন, রক্তস্রাব যদি দুই দিন বা তৃতীয় দিনের বেশি সময় থাকে, তাহলে তা হায়য। ইমাম মুহাম্মাদ ও ইমাম আবু হানীফার কথা প্রায় এক । ইমাম মালিক বলেছেন, কম মিয়াদের সময় নির্দিষ্ট নয়। বেশি সময়ও অনির্দিষ্ট । আবদুর রহমান ইবনে মাহদী ইমাম মালিকের এই মত বর্ণনা করেছেন যে, তিনি মনে ফারিস, হারুন ইবনে সুলায়মান আল জাজার, আবদুর রহমান ইবনে মাহদী সূত্রে এই বর্ণনা এনেছেন। ইমাম শাফেয়ী বলেছেন, হায়য-এর কম-সে-কম মিয়াদ এক দিন ও এক রাত্রি । আর ইবনে সাবিত, মুহাম্মাদ*ইবনে জায়দ, সাঈদ ইবনে যুবায়র সূত্রে বর্ণনা করেছেন, হায়য তেরো দিন পর্যন্ত চলতে পারে। তার বেশি হলে তা হবে ‘ইন্তাহাযা'। (হায়যী রোগ) ৷ আতা বলেছেন, পনের দিনের বেশি কাল রক্তস্রাব হলে তা হবে ‘ইস্তাহাযা' । আবূ হানীফা আতার মতকেই গ্রহণ করেছিলেন, বলেছিলেন, হায়য-এর কমপক্ষে এক দিন ও এক রাত্রি মিয়াদ, বেশীর পক্ষে পনের দিন। পরে একথা প্রত্যাহার করে সেই মত গ্রহণ করেছেন, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। কম-সে-কম মিয়াদ তিন দিন এবং বেশীর পক্ষে দশ দিন-- এই মত যাদের, তাদের দলীল হচ্ছে একটি হাদীস হাদীসটি কাসিম আবূ ইমামা-- তার সূত্রে নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেনঃ Es LT ULSI asd YS হায়য-এর কম মিয়াদ তিন দিন।'আর বেশির পক্ষে দশ দিন। এই হাদীসটি সহীহ বলে তা অগ্রাহ্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। এরই সমর্থক হচ্ছে উসমান ইবনে আবুল আস, আস্সাকাফী ও আনাস ইবনে মালিক বর্ণিত হাদীস । তারা দুজনই বলেছেন, হায়য তিন দিন। আবার চার দিন থেকে দশ দিন পর্যন্ত । এর বেশি হলে তা ‘ইস্তাহাযা’'। এ হাদীস থেকে তা-ই বোঝা যায়, যা আমরা বলেছি দুটি দিক দিয়ে। একটি সাহাবীগণের বিপুল সংখ্যকের নিকট যখন কোন কথা প্রকাশিত হয়, খ্যাতি লাভ করে, তার বিপরীত সতের কাউকে পাওয়া না যায়, তখন সেই মতে ইজমা হয়ে যায়। তা পরবর্তীদের জন্যে অকাট্য দলীল হয়ে, দাড়ায় । উক্ত দুজন সাহাবী থেকে আমাদের কথিত কথা বর্ণিত হয়েছে। তীদের সঙ্গীদের কেউ-ই তার বিপরীত মত দেন নি। ফলে তার অকাট্যতা প্রমাণিত হল । আর দ্বিতীয়, এই পরিমাণ-ই আল্লাহ্র ‘হক’ ও নিছক ইবাদত । তার প্রমাণ হয় 5,০ পদ্ধতিতে কিংবা সর্বসম্মত মতের ভিত্তিতে । যেমন ফরয নামাযের রাক'আত সংখ্যা, রমযানের সিয়াম, দণ্ডের পরিমাণ, উটের যাকাত পরিমাণ । ‘হায়য ও তুহর’-এর মিয়াদ পরিমাণ; মহরানা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।