আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ১৪৩ = Beth SS IB HSS min Np CD A তোমরা স্ত্রীদের বিচ্ছিন্ন কর এবং তাদের পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটেও যাবেনা। আনাস (রা) বর্ণিত হাদীস তাকে বিশেষীকৃত করে। আর যে হাদীস কুরআনের সাথে সঙ্গতি সম্পন্ন হবে তা-ই উত্তম সেই বিশেষীকৃতকরণ থেকে। আর একটি দিক হল, আনাস (রা) বর্ণিত হাদীস J} অনম্পষ্ট, সাধারণ । কোন নির্দিষ্ট স্থান মুবাহ হওয়ার কোন কথা তাতে নেই । আর উমর (রা) বর্ণিত হাদীস পরিধেয় বস্ত্রের উপর থেকে বা নিচ থেকে সুখ লাভের ব্যাপারে ব্যাখ্যাদানকারী । হায়য-এর তাৎপর্য ও তার পরিমাণ আৰু বকর বলেছেন, হায়য রক্তের একটা পরিমাণের নাম । তার সাথে শরীয়াতের হুকুমের সম্পর্ক রয়েছে। যেমন নামায পড়া হারাম হওয়া, রোযা রাখা হারাম হওয়া, যৌন সঙ্গম নিষিদ্ধ হওয়া, ইদ্দত শেষ হওয়া, মসজিদে প্রবেশ না করা, কুরআন গ্রন্থ স্পর্শ না করা, কুরআন পাঠ না করা, মেয়ের পূর্ণ বয়স্কা হওয়া ৷ রক্তস্রাবের সঙ্গে এসব বিষয়ের হুকুম ওতপ্রোত সম্পর্কিত । তাই হায়যের পরিমাণের প্রশ্ন উঠেছে যে, কতটা পরিমাণ রক্তস্রাব হলে হায়য বলা যাবে। এসব সংক্রান্ত হুকুম তার সাথে সম্পর্কিত না হলে তাকে ‘হায়য’ বলা যাবে না। লক্ষণীয় যে, যার হায়য হয়,. সে কতিপয় দিন রক্তস্রাব হতে দেখে । সেই দিনগুলো শেষ হয়ে গেলে একই অবস্থায় ফিরে আসে । তাহলে এই নির্দিষ্ট দিনগুলোতে যে রক্তস্রাব হল তাকে ‘হায়য’ বলা হবে। কেননা এই কয়দিনে রক্তল্রাব হওয়ার কারণে শরীয়াতের অনেক বিষয়ের হুকুম তার সাথে সম্পর্কিত হয়ে গেছে। তার দিনগুলো শেষ হয়ে যাওয়ার পরবর্তী ব্যাপারের সাথেও অনুরূপ সম্পর্কে প্রশ্ব রয়েছে। রক্তস্রাব থাকা সত্বেও তার সাথে এই হুকুমসমূহের সম্পর্ক না হলে তার ‘হায়য' হয়েছে বলা যাবেনা। গর্ভবতী সম্পর্কেও আমরা বলব, তার হায়য হয় না। তা সত্ত্বেও সে কখনও কখনও রক্তস্রাব হতে দেখতে পারে। কিন্তু সে রক্তস্রাবের সাথে উপরে উল্লেখ করা বিষয়াদির হুকুমের সম্পর্ক হয় না । তাকে হায়য বলা যাবে না । সে হায়য-এর রোগে আক্রান্ত মনে করতে হবে॥। অনেক সময় দীর্ঘকাল ধরেও সে রক্ত দেখতে পায়। কিন্তু তা তো হায়য নয়। যদি রক্তটা ঠিক হায়য-এর রক্তের মতই হবে । নির্দিষ্ট দিনগুলোতে রক্ত দেখলে তবেই তা হায়্য মনে করা যাবে। তাহলে ‘হায়য’ হচ্ছে সেই রক্তের রক্তস্রাবের নাম, যার সাথে শরীয়াতের উক্ত সব বিষয়ের সম্পর্ক জড়িত হবে, যদি তার একটা পরিমাণ পাওয়া যায়। নামায পড়া, রোযা রাখা, যৌন সঙ্গম করা এবং হায়য অবস্থায় আর যা যা পরিহার করতে হয়, সেই ক্ষেত্রে হায়য ও নিফাস (সন্তান প্রসবজনিত রক্তস্রাব) অভিন্ন । দুটি দিক দিয়েই এ দুটির মধ্যে পার্থক্য হয় । একটি, হায়য-এর সময়কাল ঠিক তা-ই নয়, যা নিফাস এর সময়কাল । আর দ্বিতীয়, নিফাস ইদ্দত শেষ হওয়া না হওয়ার কোন ভূমিকা রাখে না। মেয়ের বালেগা হওয়ার ব্যাপারেও নয় । . আবুল হাসান ‘হায়য’-এর সংজ্ঞা দিয়েছিলেন এই বলে যে, তা সেই রক্ত, যা স্ত্রীর জরায়ু থেকে নির্গত হয়। তা প্রথমত হলে বোঝা যাবে যে, মেয়ে পূর্ণ বয়স্কা হয়েছে। পরে স্ত্রীলোক চেয়েছেন, পূর্বে বয়স বা স্বপ্নদোষ, কিংবা যৌন সঙ্গমে বীর্ষপাত ইত্যাদি দ্বারা যদি মেয়ে পূর্ণ বয়স্কা হয়েছে বলে প্রমাণিত না-হয়,' তাহলে প্রথম বারের এই মেয়াদী রক্তল্রাবে সে বালেগা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।