আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৪২ যেমন নবী করীম (স) তীর প্রয়োজন পূরণ করতেন। শায়বানী আবদুল্লাহ ইবনে শাদ্দাদ, মায়মুনা সূত্রে অনুরূপ বর্ণনা প্রচার করেছেন, পরিধে বস্ত্রের নিচের এলাকা থেকে সুখ লাভ মুবাহ । এই মত যারা পোষণ করেন, তারা হাম্মাদ ইবনে সালমাতা বর্ণিত হাদীসকে দলীল হিসেবে পেশ করেছেন। হাদীসটি সাবিত আনাস সূত্রে বর্ণিত । বলা হয়েছে, ইয়াহুদীরা হায়য সম্পন্না স্ত্রীকে ঘর থেকে রের করে দিত। তাদের সাথে একত্রে খাওয়া-দাওয়াও করত না। তাদের সাথে ঘরে একত্রিত হতো না । তখন এ বিষয়ে নবী করীম (স)-কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ এ আয়াতটি নাযিল করেন। তিনি এ প্রেক্ষিতে বলেছেন, তোমরা তাদেরকে নিয়ে ঘরে একত্রে বাস কর এবং যৌন সঙ্গম ছাড়া আর সব কিছুই তাদের সাথে কর। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত হয়েছে, নবী করীম (স) তাকে বলেছেন 8 1} ১৬ “আমাকে স্বাদ আস্বাদনের ব্যবস্থা কর।' তিনি বললেন, আমার হায়য চলছে। বললেন, তোমার হায়য তো তোমার হাতে নয় ।' মনীষীরা বলেছেন, এ থেকে বোঝা যায়, হায়য দেহের প্রত্যেকটি অংশে লেগে থাকেনা ও সেগুলো নিষিদ্ধ হয়ে স্পর্শ অযোগ্য হয়ে যায় না৷ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার তেমনি চলবে, যেমন ‘হায়য’ হওয়ার আগে পবিত্র অবস্থায় হতো । সুখ লাভ জায়েয এ বিষয়ে এবং পরিধেয় বস্তরের নিচে থেকে সুখ লাভ জায়েয, এই পর্যায়ে যে জবাবে দেয়া হয়েছে, সেই পর্যায়ে হযরত আনাস বর্ণিত হাদীসে যা বলা হয়েছে, তাতে আয়াতটির নাযিল হওয়ার কারথের উল্লেখ রয়েছে। ইয়াহুদীরা যা করত, তা-ও এক্ষেত্রে সামনে রাখতে হবে। তাতে তাদের বিরোধিতা করারই নির্দেশ রয়েছে। আমরা হায়য সম্পন্ন স্ত্রীদের ঘর থেকে বহিষ্কৃত করে দেব না। তাদের সাথে.উঠা-বসা ছাড়তে হবে না । রাসূলের কথা ‘যৌন-সঙ্গম ছাড়া আর যা চাও, কর’ থেকে বোঝা যায় যে, স্ত্রী অঙ্গ ছাড়া অন্যত্র সঙ্গমও করা 'যাবে। কেননা ও এক প্রকারের সঙ্গম । হযরত উমর (রা) বর্ণিত হাদীস -- পূর্বে যার উল্লেখ করেছি-_ শেষের দিকে বলা এবং তা-ই এ বিষয়ে চূড়ান্ত মীমাংসাকারী । তার প্রমাণ এই যে, আনাস (রা) বর্ণিত হাদীসে আয়াতটির নাযিল হওয়া সংক্রান্ত অবস্থার কথা বলা হয়েছে। আর উমর (রা) বর্ণিত হাদীস তার পরে বলা কথা । কেননা তাতে আয়াতটির নাযিল হওয়ার অবস্থা বলা হয়নি। তাতে প্রশ্ন করা হয়েছে, স্ত্রীর হায়য অবস্থায় তার সাথে কি আচরণ হালাল সেই বিষয়ে আর তা নিঃসন্দেহে আনাস (রা) বর্ণিত হাদীসের পরবর্তী ব্যাপার । তা দুদিক দিয়ে বিবেচ্য । একটি, তাতে কি ব্যবহার হালাল, সে বিষয়ে প্রশ্ব করা হয়নি । অথচ হায়যধারী স্ত্রীর নিকটে যাওয়া হারাম-- একথা আগেই বলা হয়েছে। আর দ্বিতীয় এই যে, তার পেছনে আয়াতটির নাযিল হওয়াকালীন অবস্থা সম্পর্কে যদি প্রশ্ন করা হতো, তাহলে হযরত আনাস নবী করীম (স) থেকে যা-ই বর্ণনা করেছেন, তাই যথেষ্ট ছিল । তাতে তিনি বলেছেন, ‘যৌন-সঙ্গম ছাড়া আর সব কিছুই করতে পার ।' এতে প্রমাণ রয়েছে এই কথার যে, উমর (রা)-এর প্রশ্ন ছিল তার পর । অপর দিক দিয়ে বিবেচ্য উমর বর্ণিত হাদীস ও আনাস বর্ণিত হাদীসের মধ্যে বৈপরীত্য দেখা দিলে হযরত উমর বর্ণিত হাদীস অনুযায়ী আমাল করতে হবে। কেননা তাতে স্ত্রী অঙ্গ ছাড়া অন্যত্র যৌন কর্ম করা নিষিদ্ধ হয়েছে। অথচ আনাস (রা) বর্ণিত হাদীসে তা মুবাহ বলা হয়েছে। আর একই বিষয়ে মুবাহ ও নিষিদ্ধ এই দুরকমের কথা আসলে নিষিদ্ধটা মেনে নিতে হবে। অপর দিক দিয়ে হযরত উমর (রা)-এর মনীষা বাহ্যত কুরআনকে সমর্থন দিচ্ছে। আর তা হচ্ছে এই আয়াত $ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।