আহ্কামুল কুরআন ১৪ সুরাকা ইবনে মালিক বলেছেন ৪ ‘আমাদের এই উমরা কি আমাদের এই বছরের জন্যে না চিরদিনের জন্যে ? তিনি বলেছিলেন, না, চিরদিনের জন্যে । একথা জানা-ই আছে যে, এটা ছিল উমরার আমল । তা করে হজ্জের ইহরাম ভাঙ্গা হয়েছিল । যেমন হজ্জ করতে না পারলে উমরা করা হয়ে যায় বলে মনে করেন না। এ থেকে বোঝা গেল যে, উমরা ফরয নয়। কেননা তা যদি ফরয হতো তাহলে নিশ্চয়ই বলতেন না যে, তোমাদের এই উমরা চিরকালের জন্যে । এ পর্যায়ে আরও খবর রয়েছে যে, এ ছাড়া তাদের উপর আর কোন উমরা ধার্য ছিল না। যা করে হজ্জের ইহরাম ভঙ্গ করা হয় তা যে উমরা নয়, তার আর একটি দলীল হচ্ছে, যারা হজ্জ করতে পারেনি তারা যদি ইহরাম অবস্থায় পড়ে থাকত, পরে হারাম মাসসমূহে উমরা করে তা ভাঙ্গত এবং এই অৱস্থায় পরবর্তী বছরের হজ্জ করত, তাহলে তার ‘হজ্জ তামাত্নু’ হতো না৷ এ পর্যায়ে চিন্তা করা হয় যে, ফরযসমূহ তো সময়ের সাথে নির্দিষ্ট, যেই সময়ই তা ফরয হয়। যেমন নামায, রোযা, যাকাত ও হজ্জ । উমরাও যদি ফরয হতো, তাহলে তার জন্যে একটা সময় অবশ্যই নির্দিষ্ট করে দেয়া হতো যখন তার জন্যে কোন সময় নির্দিষ্ট নেই, সময় নির্বিশেষেই তা করা যায়, যখঁনই করার ইচ্ছা হয়। তখন তা নফল নামায-রোযার সমতুল্য হয়ে গেল । যদি বলা হয়, নফল হজ্জ তো সময়ের সাথে নির্দিষ্ট; কিন্তু তাই বলে তাতে তা ফরয বলে প্রমাণ হয়না। জবাবে বলা যাবে-- না, তা ফরয হয়ে যায় না। কেননা আমরা বলেছি, কোন কাজের ফরয হওয়ার শর্ত হচ্ছে, তা কোন সময়ের সাথে নির্দিষ্ট ও বিশেষীকৃত হবে ।“তাই যা সময়ের সাথে বিশেষীকৃত নয়, তা ফরযও নয়। কিন্তু তাতে কোন কোন নফল কাজের কোন সময়ের সাথে বিশেষীকৃত হতে বাধা হয় না,'তা নিষিদ্ধও হয় না। আর কোন কোনটির নির্দিষ্ট সময় ছাড়াই হওয়া অসম্ভব নয়। তাই যে যে কাজ সময়ের সাথে নির্দিষ্ট ও বাধা নয়, তা সবই নফল । আর যা সময়ের সাথে বাধা তার কিছুটা ফরয আর কিছুটা নফল । এই পর্যায়ের দলীল হিসেবে একটি হাদীস বর্ণনা করা হয়েছে হাদীসটি আমাদের নিকট আবদুর বাকী ইবনে কানে ইসমাঈল ইবনুল ফযল-- হিশাম ইবনে আম্মার আল-হাসান ইবনে ইয়াহইয়া আল-হাসানী_ উমর ইবনে কায়স-_ তালহা ইবনে মূসা, তাঁর চাচা ইসহাক ইবনে তালহা, তালহা ইবনে আবদুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন তিনি নবী করীম (স)-কে বলতে শুনেছেন £ হজ্জ হচ্ছে জিহাদ আর উমরা নফল । আবদুল বাকী-- আহমাদ ইবনে বহতর আল-আতার-- মুহাম্মাদ ইবনে বকর- মুহাম্মদ ইবনুল ফযল ইবনে আতীয়াতা, সালিমুল আফতাস, সাঈদ ইবনে যুবায়র, ইবনে আব্বাস সূত্রে হাদীস বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেন £ হজ্জ হচ্ছে জিহাদ, বৰ্ণিত হাদীস । তা আতা জাবির সূত্রে নবী করীম (স) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন $ - Esl ES dl a হজ্জ ও উমর-- দুটি ফরয ও ওয়াজিব ইবাদত । আরও একটি বর্ণনা এসেছে। আল-হাসান সামুরাতা থেকে বর্ণনা করেছেন, নবী করীম (স) বলেছেনঃ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।