আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১৩৯ রাসূলের এবং মুমিনদের জন্যে । তাই তাদেরকে বিয়ে করা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। যেন তাদের প্রতি প্রেম-ভালোবাসা সৃষ্টি কারণ হয়ে দাড়াতে না পারে। কেননা তাহলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করার দায়িত্ব পালনে ত্রুটি হয়ে পড়তে পারে। তবে এই নিষেধ যিশ্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাদের প্রতি প্রেম-ভালোবাসা তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত থাকার কারণ হবে না; ওদের বিরুদ্ধে যুদ্ধ করার তো কোন প্রশ্ব নেই । এই কারণ যদি কিতাবী যুধ্যমান মেয়েদের ক্ষেত্রেও দেখা দেয়, তাহলে নিষেধের মৌলিক কারণ থাকার দরুন তাদেরকে বিয়ে করাও নিষিদ্ধ হবে। কাজেই এই হুকুমের কারণে কার্যের দিকে প্রত্যাবর্তন ছাড়া কোন উপায় নেই। আল্লাহ্‌ কথা 8 58 ০ ELLY ঈমানদার ক্রীতদাসী মুশরীক মেয়ের তুলনায় অনেক ভালো । মুমিন ক্রীতদাসী বিয়ে করা জায়েয প্রমাণ করে স্বাধীনা বিয়ে করার সামর্থ্য থাকা অবস্থায়ও । কেননা আল্লাহ স্বাধীনা মুশরিক মেয়ে বিয়ে করার পরিবর্তে ক্রীতদাসী মুমিন মেয়ে বিয়ে করার আদেশ করেছেন ঈমানদার লোকদেরকে ৷ যে লোক স্বাধীনা মুশরিক মেয়ে বিয়ে করার সামর্থ্যের অধিকারী, সে স্বাধীনা মুসলিম মহিলাও বিয়ে করতে পারে। কেননা বিয়ের মহরানার পরিমাণে এ দুয়ের মধ্যে কোন পার্থক্য নেই । অবস্থা যখন এই, তখন ‘মুশরিক মেয়ে তোমাদের খুব বেশী পছন্দ হলেও ঈমানদার ক্রীতদাসী অনেক ভালো'--আন্পাহর্‌ এই কথা অবশ্যই স্মরণে রাখতে হবে। মুশরিক মেয়ে বিয়ে না করে মুমিন ক্রীতদাসী বিয়ে করার উৎসাহ দান কেবল তখনই সহীহ হতে পারে, যদি সে মুসলিম স্বাধীন নারী বিয়ে করার সামর্থ্যের অধিকারী হয়। আয়াতে একথা শামিল হয়েছে যে, স্বাধীনা মেয়ে বিয়ে করা সামর্থ্য থাকা সত্ত্বেও ক্রীতদাসী মুমিন মেয়ে বিয়ে করা জায়েয । অপর দিক দিয়ে একথাও বোঝা যায় যে, সামর্থ্যবান ও সামর্থ্যহীন নির্বিশেষে মুশরিক নারী বিয়ে করা মুসলমানদের জন্যে সাধারণভাবেই নিষিদ্ধ । ধনী ও গরীব সমান । এই কথার পরই বলা হয়েছে £ মুশরিক মেয়ে অপেক্ষা মুমিন ক্রীতদাসী অধিক উত্তম । কাজেই তাকে মুশরিক মেয়ে বিয়ে করতে নিষেধ করা হয়েছে, তাকে ক্রীতদাসী বিয়ে করার পরামর্শ দেয়া হয়েছে। তা-ও ধনী-গরীব সকলের জন্যেই সমান। হায়্য আল্লাহ্র ইরশাদ হচ্ছে $ - aml Ss: PEE SD Hades হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে ‘হাযয়’ (রজগঃ্ল্রাব) সম্পর্কে । আপনি বলে দিন, তা এক অপবিত্র ও ময়লাযুক্ত অবস্থা । অতএব তোমরা তখন এই হায়য অবস্থায় -- স্্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে থাক । ৬৭১/০| কখনও মূল হায়য-এর নাম, হায়য-এর স্থানের নাম-ও হতে পারে। যেমন আরবীতে ]:5-) শয়ন-বিশ্রামের স্থান, 1 রাত যাপনের স্থান বলা হয়। কিন্তু শব্দটির ব্যবহারে এখানে এমন ভাব রয়েছে, যার দরুন বোঝা যায় যে, আলোচ্য আয়াতে এ অর্থ হায়য। কেননা প্রশ্নের জবাবে বলা হয়েছে ১0% তা অপরিত্র ও ময়লাযুক্ত অবস্থা ৷” এটা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।