আহ্কামুল কুরআন ১৩৮ আল্লাহ কাফিরদের জন্যে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন নূহ ও লূত-এর স্ত্রীদের কথা । ওরা দুজন আমাদের দুই নেক বান্দার স্ত্রী ছিল । পরে তারা দুইজনের সাথে খিয়ানত করেছে। কিন্তু তারা দুজন তাদেরকে আল্লাহ্র ফয়সালা থেকে রক্ষা করতে পারেনি একবিন্দুও ৷ বলা হয়েছে, তোমরা দুজন জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে জাহান্নামে প্রবেশ কর । (সূরা তাহ্রীম $ ১০) দেখা গেল-- দুজনের স্ত্রীরা কাফির, তা সত্বেও তাদের সাথে নবীদ্বয়ের বিয়ে সঠিক রূপেই আল্লাহ মেনে নিয়েছেন। বোঝা গেল, কুফর বিয়ে সহীহ না হওয়ার আসল কারণ নয় । যদিও আল্লাহ তা‘আলা মুশরিক মেয়ে বিয়ে করা হারাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছেন যে, ‘ওরা জাহার্বামের দিকে ডাকে ৷’ বাহ্যত মুশরিক মেয়ে বিয়ে করা বাতিল হওয়ার এটাই কারণ বলে মনে হয়। এরূপ তাৎপর্যই শরয়ী ইল্লাতের স্থলাভিষিক্ত হয়ে থাকে । তাই যে নামের সাথে হুকুমটা সম্পর্কিত, তাতে কোন তাগিদ নেই। অতএব তার বিশেষীকৃতকরণ সঙ্গত যেমন নামের বিশেষীকরণ1 আর আল্লাহ্র কথা £ ‘এবং কিতাব পাওয়া লোকদের সংরক্ষিতা মেয়েলোক'-- নামের সাথে সম্পর্কিত হারামকরণকে এর সাথে বিশেষীকরণ করা সম্ভব ও ‘বৈধ তাহলে ‘শরয়ী ইল্লাত’ হিসেবে যে তাৎপর্য পেশ করা হয়েছে তার উপর হুকুমটিকে বিশেষীকরণ করা যেতে পারে। তার দৃষ্টান্ত আল্লাহ্র কথা ৪ mh Fl EE IG BANK Sn in =~ - ADs et as শয়তান তো শুধু মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষের উদ্বেক করতে চায় এবং চায় তোমাদেরকে আল্লাহ্র যিকির করার ব্যাপারে বাধাগ্রস্ত করতে । (সুরা মায়িদাহ £ ৯১) মদ্যপানের ফলে যে নিষিদ্ধ ব্যাপারাদি ঘটে, সেগুলোর উল্লেখ করা হয়েছে মূল আয়াতে এবং তাকেই ইল্লাতের স্থানে বসানো হয়েছে। কিন্তু তার কার্যে তাকে রাজী করা কর্তব্য নয় । কেননা যদি তা-ই হতো তাহলে তো সকল প্রকারের ক্রয়-বিক্রয়, বিয়ে-শাদী, লেন-দেনের চুক্তিই হারাম হয়ে যেত এইজন্যে যে, শয়তান এই সবের মাধ্যমে আমাদের পরস্পরের মধ্যে শত্ৰুতা ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে সচেষ্ট রয়েছে। শয়তান এগুলোর সাহায্যে আমাদেরকে আল্লাহ্র যিকির থেকে বিরত রাখতে চাইতে পারে। তাই যেসবের মধ্যে এই তাৎপর্য রয়েছে, সেই সবকে গণ্য করা যখন জরুরী নয়; বরং যে জিনিসটির উল্লেখ করা হয়েছে, হুকুমটাকে কেবল সেই জিনিসের মধ্যেই সীমাবদ্ধ রাখা এবং অন্য কোন কিছু তার মধ্যে শামিল না.করাই উদ্দেশ্য । যেসব শরয়ী কারণ বা ইল্লাতের ব্যাপারে অকাট্য দলীল এসেছে, সেই সবের হুকুমও সেইরূপই হবে । শরয়ী ইল্লাতসমূহ বিশেষীকরণের ক্ষেত্রে এভাবেই যুক্তি পেশ করা হয়। অতএব যেমন বলেছি, বিয়ে হারাম হওয়ার হুকুমটি কেবলমাত্র মুশরিক মেয়েদের পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, অন্যদেরকে তার মধ্যে শামিল করা যাবে না । ওরা জাহান্নামের দিকে আমাদেরকে ডাকে । এটা বলা হয়েছে মুশরিক নারী বিয়ে করা নিষেধের উপর তাগিদ বোঝাবার জন্যে । অতএব এই নিঘেধ অন্য কাউকে আওতার মধ্যে আনবে না । কেননা শিরক ও জাহারামের দিকে ডাক ওদের বিয়ে করা নিষিদ্ধ হওয়ার কারণ । তা কিতাবী মেয়েলোকদের মধ্যে অনুপস্থিত । এ কথাও বলা হয়েছে যে, আরবের যুধ্যমান মুশরিকদের মধ্যে ছিল আল্লাহ্র www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।