আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১৩২ মুনে করতেন না। বিপুল সংখ্যক সাহাবী ও তাবেয়ীন আহলি কিতাব মেয়েদের বিয়ে করাকে মুবাহ মনে করতেন বলে বর্ণিত হয়েছে। জাফর ইবনে মুহাম্মাদ আল-ওয়াসেতী জাফর ইবনে মুহাম্মাদুল ইয়ামন, আবূ উবায়দ, সাঈদ ইবনে আবূ মরিয়ম, ইয়াহইয়া ইবনে আইয়ূব ও নাফে ইবনে ইয়াধীদ, উমর মাওলা ইফরাতা সূত্রে হাদীস বর্ণনা করেছেন, বলেছেন, আমি আবদুল্লাহ ইবনে আলী ইবনুস সায়িবকে বলতে শুনেছি যে, উসমান (রা) নায়েলা বিনতিল ফারাফিযা আল-কলবীয়া-কে বিয়ে করেছিলেন, সে ছিল খ্ৰীস্টান'। তার পূর্বে তার বিবাহ বন্ধনে মুসলিম মহিলা ছিলেন। নাফে ছাড়া উক্ত সনদে বলা হয়েছে যে, তালহা ইবনে উবায়দুল্লাহ সিরিয়ায় এক ইয়াহুদী মেয়ে বিয়ে করেছিলেন। হুযায়ফা (রা)ও এক ইয়াহ্‌দী মেয়ে বিয়ে করেছিলেন। হুরত উমর (রা) তাকে ত্যাগ করার জনে; হযরত হুযায়ফা (রা)-কে চিঠি লিখেছিলেন। জবাবে তিনি লিখেছিলেন ঃ ইয়াহুদী মেয়ে বিয়ে করা কি হারাম ? জবাবে খলীফাতুল মুসলিমীন লিখেছিলেন ঃ না, হারাম নয়, একথা ঠিক । কিন্তু আমি ভয় পাচ্ছি যে, আপনি ওদের থেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন। বহু সংখ্যক তাবেয়ীনও আহলি কিতাব মেয়ে বিয়ে সরা মুবাহ বলেছেন। আল হাসান, ইবরাহীম ও শবী প্রমুখ তাদের মধ্যে উল্লেখ্য । সাহাবা ও তাবেয়ীনের.কেউ তাদের বিয়ে করা হারাম বলেছেন বলে আমরা জানি না। হযরত ইবনে উমর (রা) থেকে যা বর্ণিত হয়েছে, তাতেও তিনি তা হারাম মনে করতেন এমন কোন দলীল নেই । বড়জোর বলা যায়, তিনি মাকরূহ মনে করতেন । যেমন হযরত উমর (রা) হুযায়ফা (রা)-এর কিতাবী মেয়ে বিয়ে করার ব্যাপারে অপছন্দের-_ মাকরূহ হওয়ার কথাই প্রকাশ করেছেন, হারাম বলেন নি। তাছাড়া হযরত উসমান, তালহা ও হুযায়ফা (রা) সাহাবীগণ কিতাবী মেয়ে বিয়ে করেছেন। যদি তা হারাম হতো, তাহলে তা নিশ্চয়ই সাহাবীদের নিকট প্রকাশমান হতো । তারা নিজেরাই তা করতেন না বা এ বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিত । এ থেকে প্রমাণিত হয় যে, তা জায়েয, এই ব্যাপারে তারা সম্পূর্ণ একমত ছিল। আল্লাহ্‌র কথা $ | eh a SE SENSIS, মুশরিক মেয়েলোক তোমরা বিয়ে করবে না, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করছে। কিতাবী মেয়ে বিয়ে করাকে হারাম ঘোষণা করেনি। তা দুটি দিক দিয়ে বিবেচ্য । একটি এই যে, ‘মুশরিক’ বলতে সাধারণভাবে সব মূর্তিপূজারীও শামিল হয়। তাতে কিতাবী মেয়েলোক গণ্য হয় না। গণ্য হওয়ার কোন দলীল থাকলে ভিন্ন কথা হতো ৷ কুরআনের আয়াতঃ oie og ef -deos-c e eo 28d | oct এ ৮/৪০ ৰ ৪-০-০" কাফির লোকেরা এবং মুশরিক লোকেরাও পছন্দ করে না যে, তোমাদের প্রতি তোমাদের রব্ব-এর নিকট থেকে কোন কল্যাণ নাযিল হোক । (সূরা বাকারাহ ৪ ১০৫) বলেছেন $ - LID sl, Il 2 LAS idl www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।