আহ্কামুল কুরআন ১৩১ করবে না'-_ এই সাধারণ নিষেধ থেকে আহলি কিতাব, ইয়াহুদী, খ্রীস্টানদের বাদ দেয়া হয়েছে। এ পর্যায়ে বলেন ঃ A lh PEE ot SINS le af, - UH GIAS Li NE rt এবং সুরক্ষিতা নারীদেরকে তোমাদের পূর্বে কিতাবপ্রাপ্ত লোকদের মধ্য থেকে যখন তোমরা তাদের মহরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনে তাদের সংরক্ষণকারী হয়ে স্বাধীন লালসা পূরণ ও গোপন বন্ধুত্বকারী হিসেবে নয় বিয়ে করতে পার। সূরা মায়িদাহ £ ৫) বিয়ে-নিষিদ্ধ মুশরিক নারীদের থেকে আহলি কিতাব নারীদের বিয়ে করা এ আয়াতে জায়েয ঘোষিত হয়েছে। ইবনে উমর (রা) বলেছেন, কিতাবী নারীদের ব্যাপারে এটা সাধারণ ও নির্বিশেষ অনুমতি ৷ জাফর ইবনে মুহাম্মাদ, জাফর ইবনে 'মুহাম্মাদুল ইয়ামন, আবূ উবায়দ, ইয়াহ্ইয়া ইবনে সাঈদ, উবায়দুল্লাহ ইবনে নাফে ইবনে উমর (রা) সূত্রে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন, তিনি আহলি কিতাবের খাদ্য খাওয়ায় কোন দোষ মনে করেন না। তবে তাদের মেয়ে রিয়ে করাকে অপছন্দ করতেন। আবূ উবায়দ, আবদুল্লাহ ইবনে সালিহ, লাইস, নাফে, ইবনে উমর (রা) সূত্রে বর্ণনা করেছেন, তাঁর নিকট ইয়াহুদী কিংবা নাসারা (খ্রীস্টান) মেয়ে বিয়ে করা সম্পর্কে যখনই প্রশ্ন করা হতো, তখনই বলতেন £ আল্লাহ মুশরিক মেয়েদের বিয়ে করা মুসলমানদের জন্যে হারাম করেছেন। আমি শিরক-এর তুলনায় বড় কোন পাপ. আছে বলে জানি না। অথবা বলেছেন ঃ তুমি বলবে, তার রব্ব ঈসা; কিংবা আল্লাহ্র বান্দাগণের মধ্যের একজন বান্দা--_ এর কোন্টা বড় কথা । দেখা গেল, প্রথমোক্ত হাদীসে তিনি আহলি কিতাব মেয়ে বিয়ে করা অপছন্দ করেছেন, কিন্তু তা হারাম, একথা বলেন নি। আর দ্বিতীয় হাদীস তিনি আয়াতের দিকে ইঙ্গিত করেছেন। কিন্তু কোন চূড়ান্ত কথা সংশ্লিষ্ট বিষয়ে.বলেন নি। তবে জানিয়েছেন যে, খ্রীস্টানদের ধর্মমত শিরক । আবূ উবায়দ আলী ইবনে সাদ, আবুল সলীহ, মাইমুন ইবনে মেহরান সূত্রে হাদীস বর্ণনা করেছেন, বলেছেন, আমি ইবনে উমর (রা)-কে বললাম £ঃ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আহলি কিতাব লোকদের সাথে সব সময় সংমিশ্রণ ঘটে । এরূপ অবস্থায় আমরা কি “ওদের মেয়েদের বিয়ে করতে পারি ? ওদের খাবার খেতে পারি ? এই প্রশ্নের জবাবে তিনি আমার সামনে হালাল হওয়ার আয়াত ও হারাম হওয়ার আয়াত দুটিই পাঠ করলেন। আমি বললাম, আপনি যে আয়াত পাঠ করলেন, তা- আমরাও তো পড়ি। আপনি বলে দিন, আমরা ওদরে মেয়ে বিয়ে কবর কিনা, ওদের খাবার খাব কি না ? এর পরও তিনি সেই হালাল হওয়ার ও হারাম হওয়ার আয়াত পাঠ করলেন। আবূ বকর বলেছেন, ইবনে উমর (রা) স্পষ্ট জবাব না দিয়ে শুধু মুবাহ হওয়ার ও নিষিদ্ধ হওয়ার আয়াত পাঠ করেই ক্ষান্ত থাকলেন, এর কারণ হচ্ছে, তিনি হুকুম তো জানতেন, কিন্তু হালাল বা হারাম. কোন একটির উপর তিনি নিশ্চিত ও ক্ষান্ত ছিলেন না। তিনি অপছন্দ করতেন বলে যে কথাটি বর্ণিত হয়েছে, তা শুধু মাকরূহ বোঝায়, হারাম বোঝায় না। যেমন www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।