আহ্কামুল কুরআন ১৩ - NAN i উমরা হচ্ছে ছোট হজ্জ । আবদুল্লাহ ইবনে শাদ্দাদ ও মুজাহিদ বলেছেন ৪ ‘উমরা, সে তো ছোট হজ্জ’ ৷ প্রমাণিত হলো যে, ‘হজ্জ’ শব্দ উমরাকেও শামিল করে। এর পর-ও একটি হাদীস প্রমাণিত হয়েছে হাদীসটি মুহাম্মাদ ইবনে বকর-- আবূ দাউদ-- যহির ইবনে হরব ও উসমান ইবনে আবু শায়বা ইয়াযিদ ইবনে হারুন, সুফিয়ান ইবনে হুসায়ন, জুহ্রী, আবূ সিনান ওয়ালী, ইবনে আব্বাস (রা) সূত্রে আমাদের নিকট বর্ণনা করেছেন, আকরা ইবনে হাবিস নবী করীম (স)-কে জিজ্ঞাসা করলেন, বললেন, হে রাসূল! - heh DILL YI | হজ্জ কি প্রত্যেক বছর করতে হবে, না মাত্র একবার ? aE জবাবে বললেন, না, বরং মাত্র একবার । তার বেশী যদি কেউ করে, তবে তা নফল হবে। নবী করীম (স) প্রথমোদ্ধৃত হাদীসে উমরাকে '‘হজ্জ' বলেছেন। আর আকরাকে বলেছেন £ হজ্জ মাত্র একবার । বেশী করলে তা নফল হবে। এই কথা উমরার ওয়াজিব হওয়াকে অস্বীকার করা হয়েছে। কেননা তাকে তো ‘হজ্জ’ নামকরণ করা হয়েছে। আরও হাদীস তার প্রমাণ । হাদীসটি আবদুল বাকী ইবনে কানে'- ইয়াকুব ইবনে ইউসূফ আল-মুতাওয়াঈ-- আবূ আবদুর রহমান, আবদুল্লাহ ইবনে উমর (রা). আবদুর রহমান ইবনে সুলায়মান, হাজ্জাজ ইবনে আরতাত, মুহাম্মাদ ইবনুল মুনকাদির, জাবির ইবনে আবদুল্লাহ সূত্রে বর্ণনা করেছেন। বলেছেন, এক ব্যক্তি নবী করীম (স)-কে নামায ও হজ্জ সম্পর্কে জিজ্ঞাস করল, তা কি ফরষ ? বললেন, হ্যা । পরে উমরা সম্পর্কে জিজ্ঞাসা করল, তা কি ফরয (বা ওয়াজিব) ? বললেন, না, তবে তুমি যদি উমরা কর, তাহলে তোমার জন্যেই ভাল। উবাদ ইবনে কাসীর, মুহাম্মাদ ইবনুল মুনকাদির থেকে হাজ্জাজ বর্ণিত হাদীসের মতই একটি হাদীস বর্ণনা করেছেন। আমাদের নিকট আবদুল বাকী ইবনে কানে-- বশর ইবনে মূসা-- ইবনুল ইসফাহানী_ শরীক জরীর ও আবুল আইওয়াস, মুয়াবিআতা ইবনে ইসহাক, আবু সালিহ সূত্রে হাদীস বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেনঃ EES TE OE - Lbs dl Us | হজ্জ হচ্ছে জিহাদ । আর উমরা হচ্ছে নফল --- ইচ্ছামূলক । এই মতের আর একটি দলীল হচ্ছে জাফর ইবনে মুহাম্মাদ তার পিতা জাবির (রা) বর্ণিত হাদীস । নবী করীম (স) বলেছেন £ - Dn dE dl উমরা কিয়ামত পর্যস্তকার জন্যে হজ্জের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। তার অর্থ, হজ্জ উমরার বিকল্প । কেননা উমরায় করণীয় যাবতীয় কাজ হজ্জের যাবতীয় অনুষ্ঠানের মধ্যে শামিল রয়েছে। বরং তার চাইতে বেশীও আছে। কাজেই একথা বলা যায় না যে, তার ওয়াজিব হওয়াটা হজ্জ ওয়াজিব হওয়ার মত । জাবির বর্ণিত হাদীসও তাই প্রমাণ করে। তিনি তার সাহাবীগণকে আদেশ করেছেন, যখন তারা হজ্জের জন্যে ইহরাম বেধেছিলেন যে, তারা যেন উমরা করে ইহরাম ভাঙ্গেন। আর www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।