আহ্কামুল কুরআন ১২৮ হবে । চিন্তা-ভাবনা করে দেখতে গেলে সর্বাধিক শক্তিশালী ধারণার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর তা-ই হচ্ছে ইজতিহাদ । এটাও জায়েয যে, অভিভাবক: নিজেই নিজের জন্যে ইয়াতীমের ধন-মাল থেকে কিছু ক্রয় করবে, যদি তা ইয়াতীমের পক্ষে কল্যাণকর হয়। আর তা তখন জায়েয হবে যখন ইয়াতীম যে মাল দিচ্ছে, তার সর্বাধিক মূল্য সে গ্রহণ করবে । এটা ইমাম আবু হানীফার মত । অভিভাবক নিজের মাল থেকেও ইয়াতীমের জন্যে বিক্রয় করতে পারবে। কেননা তা-ও তার জন্যে কল্যাণকর । উপরের আলোচনা থেকে প্রমাণিত হয় যে, অভিভাবক ইয়াতীমের বিয়ের ব্যবস্থাও করবে যদি তা তার জন্যে কল্যাণকর হয়। এটা আমাদের মত । তবে তা হতে হবে তার জন্যে সাম স্যশীল বংশের সাথে যার বংশের সাথে তার বংশের সামঞ্জস্য হবে না, তার সাথে নয় । যদি কারোর জন্যে অসিয়ত করা থাকে, তাহলে শুধু এই অসিয়তের কারণে বিয়ে দেয়ার কর্তৃত্ব লাভ করা যায় না। তবে বাহ্যিকভাবে স্বাভাবিক নিয়ম হচ্ছে বিচারকর্তা-_ শাসক-ই ইয়াতীমের বিয়ের ব্যবস্থা করবে এবং কল্যাণের দৃষ্টিতে তার ধন-মালের উপর হস্তক্ষেপ করবে । এটাও প্রমাণিত হয় যে, ১ ইয়াতীমকে দ্বীন ও সুনীতি-সুসংস্কৃতি সম্পর্কে শিক্ষা দান করবে, যা তার জন্যে কল্যাণকর হবে সেজন্যে প্রয়োজন হলে ইজারা দানের কাজও করবে । শিক্ষককে মজুরী দিয়ে নিযুক্ত করবে, যেন সে তাকে কাজকর্মের শিক্ষাদান করে।- ব্যবসায়-বাণিজ্য সম্পর্কে অবহিত করবে। কেননা এই শিক্ষা ইয়াতীমের জন্যে প্রয়োজনীয় ও কল্যাণকর ৷ এই কারণে হানাফী ফিকাহবিদগণ বলেছেন, ইয়াতীম যদি রক্ত সম্পর্কের.কোন আত্মীয়ের লালন-পালনে থেকে থাকে,. তাহলে সে তাকে শিক্ষা দানের জন্যে তার সম্পদ ব্যয় করতে পারবে। ইমাম মুহাম্মাদ বলেছেন, অভিভাবক নিজের ধন-মালও সেজন্যে ব্যয় করতে পারবে । তারা এ-ও বলেছেন যে, ইয়াতীমকে কোন ক্লিছু দান ৰুরা হলে তার অভিভাবক তার পক্ষ থেকে তা গ্রহণ করতে পারবে। কেননা তাতেও ইয়াতীমেরই কল্যাণ নিহিত । আয়াতটির বাহ্যিক প্রকাশ থেকেই এই সব কথা জানা ও বোঝা যায় । S | আয়াতে ‘লোকেরা জিজ্ঞাসা করে'-- এই লোকেরা হচ্ছে ইয়াতীমদের অভিভাবকগণ, যারা তাদের লালন-প্রালন-সংরক্ষণের দায়িত্ব খহণ করেছেন। কোন মুহররম আত্মীয়ও এই দায়িতৃ গ্রহণ করতে পারে। কেননা ইয়াতীমকে রাখা, তার সংরক্ষণ করা ও তার লালন-পালন করার তার অধিকার রয়ছে। আর ‘তাদের কল্যাণের ব্যবস্থা করাই অধিক ভালো কাজ’ কথাটিতে তাদের ধন-মালের উপর কল্যাণের দৃষ্টিতে হস্তক্ষেপ করার অধিকার প্রমাণিত হয়। তাদের বিয়ের ব্যবস্থা করাও এই পর্যায়েই কাজ । তাদেরকে ভালোভাবে গড়ে তোলা ও তাদেরকে সুশিক্ষা দান-ও তাই । ll আল্লাহ্র ব্যবহৃত শব্দ “5 -এর কয়েকটি অর্থ হতে পারে। একটি, আমরা যেসব দিকের উল্লেখ করেছি, সেই সব দিক দিয়ে ইয়াতীমের জন্যে কর্ম সম্পাদন. করা। তাতে অভিভাবক ' যথেষ্ট সওয়াবের অধিকারী হবে। কেননা আল্লাহ্ নিজেই এই সব কাজকে“ $ বলেছেন। আর যা-$ তার সওয়াব পাওয়া নিশ্চিত । সওয়াব পাওয়াটা যদিও আবশ্যিক নয়, তবে তার ওয়াদা করা হয়েছে। তা থেকে বোঝা গেল, ইয়াতীমের ধন-মাল দিয়ে ব্যবসায় ইত্যাদি করা অবশ্য কর্তব্য নয়। ইয়াতীমকে বিয়ে দেয়ার জন্যে জৌর প্রয়োগ ও জররদস্তি করারও কোন অধিক্মর অভিভাবকের নেই । কেননা আয়াতের বাহ্যিক অর্থের দৃষ্টিতে তা বড় জোর মুস্তাহাব বলা যেতে পারে। উপদেশ দেয়া ও বোঝানোর অধিকার আছে বলে মনে হয়। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।