আহ্কামুল কুরআন ১২৩ জিনিসটি থেকে কখনও সরে যেতে পারে, তা পরোক্ষ নাম । যেমন যদি বলা হয়, প্রাচীরের তো হচ্ছা' ৰলতে কিছু থাকে না, তাহলে সত্য কথাই বলা হবে। কেউ যদি বলে, আল্লাহ কিছুই চান না বা মানুষের ইচ্ছা বলতে কিছুই নেই, তাহলে তার এই কথাটি বাতিল । অনুরূপভাবে বলা যায়, নিংড়ানো জিনিস ‘খামর' নয়। কিন্তু আঙ্গুর নিংড়ানো রস থেকে তৈরী জিনিস ‘খামর' নয় বলা যথার্থ নয়। এর দৃষ্টান্ত ভাষায় ও শরীয়াতে অসংখ্য রয়েছে। শরীয়াতী নাম পরোক্ষ নাম হিসেবে তার আসল পরিধি অতিক্রম করে যায় না। আমরা যখন দেখছি যে, ‘খামর' নামটি অন্যান্য সর্বপ্রকারের পানীয়র ব্যাপারে অ-প্রয়োগীয়, আঙ্গুরের পানি দিয়ে তৈরী জিনিসও অনুরূপ, আমরা জানতে পারলাম যে, তা প্রকৃতপক্ষে ‘খামর' নয় । ‘খামর' নামটি অন্যান্য সব পানীয়র জন্যে ব্যবহার না করার দলীল হচ্ছে আবূ সাঈদ আল-খুদরী (রা) বর্ণিত হাদীস । তিনি বলেছেন, রাসূলে করীম (স)-এর নিকট একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে আসা হয়। তিনি জিজ্ঞাসা করলেন £ তুমি কি ‘খামর’ পান করেছ? লোকটি বলল $ আল্লাহর কসম আল্লাহ ও তাঁর রাসূল যেদিন তা হারাম করেছেন, তার পর কখনই তা আমি পান করিনি । জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি পান করেছ ? বলল, আমি ‘খালীতাঈন'’ পান করেছি।' তখন নবী করীম (স) ‘খালীতাঈন' পান করাকে হারাম ঘোষণা করলেন। বোঝা গেল, লোকটি 'খালীতাঈন'কে ‘খামর’ নামে অভিহিত করেনি । রাসূলে করীম (স)ও তা মেনে নিলেন ও বহাল রাখলেন । বোঝা গেল, 'খালীতাঈন' ‘খামর' নয়। ইবনে উমর (রা) বলেছেন, ‘খামর হারাম করা হয়েছে; কিন্তু সেদিন মদীনায় খামর এর কিছুই বর্তমান ছিল না। বোঝা গেল, খেজুর ‘তামার’-থেকে তৈরী পানীয়কে ‘খামর' বলা হয় না । যদিও ‘খামর' হারাম করার দিন তা বিপুল পরিমাণে মদীনায় ছিল। নবী করীম (স)-এর কথা থেকেও তাই বোঝা যায়। বলেছেন, 5,%১)৷ ৮১৯ ৬৮ 7-541 ‘খামর' হয় এই দুটি বৃক্ষ থেকে । সনদের দিক দিয়ে এই হাদীসটি অত্যন্ত সহীহ এই পর্যায়ে বর্ণিত সব হাদীসের তুলনায় । যে হাদীসে বলা হয়েছে যে, ‘খামর' পীচটি জিনিস থেকে তৈরী হয়'-- এর চাইতেও সে হাদীসটি বেশি সহীহ । অতএব এ দুটি ছাড়া অন্যান্যভাবে যে পানীয় তৈরী হয়, তাকে খামর বলা যাবে না। কেননা রাসূলের কথা ঃ ‘খামর' এই দুটি গাছ থেকে' জাতীয় পর্যায়ের নাম । এই নামে যেটাকে বোঝায়, তা সবই এর মধ্যে গণ্য । উক্ত হাদীসটি এ হাদীসের বিপরীত । এটির তুলনায় সে হাদীসটি অধিক সহীহও। এ থেকে এও প্রমাণিত হয় যে, 'খামরকে যে হালাল মনে করবে, সে কাফির । আর তাছাড়া অন্যান্য পানীয়কে হালাল মনে করলে তাকে ‘ফাসিক’ নামে অভিহিত করা যাবে না। তাহলে তাকে কাফির বলা যাবে কি করে ? তাহলে বোঝা গেল, তা প্রকৃতপক্ষে খামর নয়। এ-ও বোঝা গেল যে, এসব পানীয়র সিরকা খামর-এর সিরকা নয়। খামর-এর সিরকা আঙ্গুরের পানিয়র তৈরী হালাল । অন্যান্য সব পানীয়কে খামর বলা যাবে না-- এটা যখন প্রমাণিত হল, তখন প্রমাণিত হয় না যে, সেই অন্যান্য পানীয়কে ‘খামর' বলা প্রকৃত অর্থে নয়। কোন অবস্থায় তাকে ‘খামর’ বলা হলেও তা শুধু সাদৃশ্যের কারণে মাত্র এবং তাতে মাদকতা পাওয়া গেলেই বলা যাবে৷ তাই ‘খামর' হারাম করা হলে সেগুলোও সেই সঙ্গেই হারাম হয়ে গেল - বলা চলবে না। কেননা পরোক্ষভাবে নামকরণ প্রকৃত নামকরণে শামিল হতে পারে না। অতএব রাসূলের কথা ঃ পীচটি জিনিস থেকে ‘খামর' হয় কেবল তখনই বলা যাবে, যদি তাতে মাদকতা পাওয়া যায়। কেবল সেই অবস্থায়ই তাকেও ‘খামর' নামে অভিহিত করা যাবে। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।