আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ১২১ তখন তা ছাড়া অন্যান্য পানীয়র ব্যাপারে তাদের মধ্যে বিভিন্ন মত হয়ে যায়। হযরত উমর, আবদুল্লাহ, আবূ যর প্রমুখ বড় বড় সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে, ‘নবীয’ পানও সাংঘাতিক ব্যাপার, তাবেয়ীন ও তাদের পরবর্তী সব মনীষী ও ফিকাহবিদগণ এসব পানীয়কে হারাম করা হয়েছে বলে জানতেন না। এগুলোকে তারা ‘খামর' নামেও অভিহিত করতেন না। বরং এগুলোকে ‘খামর' বলতে নিষেধ করতেন। এর দুটি তাৎপর্য হতে পারে। একটি এই যে, এসবকে '‘খামর' নামে অভিহিত করা যায় না। ‘খামর' শব্দ এগুলোকে শামিলও করে না। কেননা ‘খামর' পানকারীর নিন্দা করতে তাঁরা সকলেই একমত । আর তার সবটাই হারাম ও নিষিদ্ধ । আর দ্বিতীয় এই যে, ‘নবীষ’ হারাম নয় । কেননা তা যদি হারাম হতো, তাহলে সেকথা তারা সকলেই জানতেন, যেমন “খামর’-এর হারাম হওয়ার কথা তারা সকলেই জানেন। কেননা সেগুলোর হারাম হওয়ার কথা জানা 'খামর’-এর হারাম হওয়ার কথার তুলনায় অনেক বেশি প্রয়োজনীয় ছিল। কেননা সেগুলো সাধারণভাবে প্রচলিত ছিল অন্য সবের তুলনায় । আর যে হুকুমটা সাধারণ প্রচলিত বিষয়ে, তার বর্ণনা ‘মুতাওয়াতির' ভাবে হওয়া জরুরী, যেন নিশ্চিত জ্ঞান লাভ হয় ও সেই অনুযায়ী কাজ হয়। এ থেকে প্রমাণিত হল যে, ‘খামর’ হারাম হওয়ার দ্বারা এসবের হারাম হওয়ার কথা বোঝা যায় না। যারা মনে করেন, যেসব পানীয় মাদক, তা সবই 'খামর’, তাদের দলীল হচ্ছে ইবনে উমর (রা) বর্ণিত হাদীস । রাসূলে করীম (স) বলেছেন, 5 4 ‘সব মাদকই খামর ৷' শাবী নুমান ইবনে বশীর (রা) সূত্রে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেনঃ - J rn EEG LOL LS bo Li ‘খামর'’ পাচটি জিনিস থেকে তৈরী হয় ৪ তামার, শুকনা খেজুর, আঙ্গুর, যব, বার্লি ও মধু । উমর (রা) থেকে অনুরূপ বর্ণনা এসেছে। উমর (রা) থেকে এ বর্ণনাও এসেছে ঃ 01-50 4)1 যে জিনিস বিবেক-বুদ্ধিকে আচ্ছন্ন করে তা-ই ‘খামর'। তায়ুস ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) বলেছেন £ ১৯০ 4% (05,5 445-5 সব মাদক-ই খামর। আর সব মাদকই হারাম । আনাস (রা) থেকে বর্ণিত, বলেছেন, আমি লোকদেরকে আবূ তালহার ঘরে খামর পান করাচ্ছিলাম, যখন তা হারাম ঘোষিত হল । আর এই সময়ে আমাদের খামর ছিল শুধু আল-ফধযীহ । লোকেরা যখন ‘খামর' হারাম হওয়ার ঘোষণা শুনতে পেলেন, পাত্রসমূহ থেকে পানীয় ঢেলে ফেলে দিলেন, প্রবাহিত করলেন এবং পাত্রসমূহ চূর্ণ-বিচূর্ণ করে ফেললেন তারা বললেন, নবী করীম (স) এ সব পানীয়কে ‘খামর’ নাম দিয়েছেন। উমর ও আনাস (রা)-ও তাই করেছেন। আনসারগণ ‘খামর' হারাম করে দেয়ায় বুঝেছেন ‘আল-ফযীহও’ হারাম করা হয়েছে। তা হচ্ছে কাচা খেজুরের তরল পদার্থ । এই কারণে তারা তা প্রবাহিত করে দেন। পাত্রসমূহও ভেঙ্গে ফেলেন। এই নামকরণ অভিধানের দিক দিয়ে এ সর পানীয় সম্পর্কে সঠিক প্রয়োগ হবে, না হয় হবে শরীয়াতের দৃষ্টিতে ৷ দুটির যেটিই হোক, তার দলীলের অকাট্যতা প্রমাণিত নাম করণও সঠিক 'ও যথাৰ্থ । এ থেকে প্রমাণিত হল, যে পানীয়র বেশি পরিমাণ মাদক, তা-ই ‘খামর’ এরং তা-ই হারাম । আল্লাহ নিজেই স্পষ্ট শব্দ প্রয়োগের মাধ্যমে এই হারামের কথা ঘোষণা করেছেন। এ সব কথার জবাব এই যে, নামসমূহ দুই প্রকারের । এক প্রকারের নাম যা একটি www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।