আহ্কামুল কুরআন ১২০ কিছু কিছু অংশ’ বোঝা যাবে না। কেননা তার কোন অংশের ‘খামর' হওয়া সম্ভব নয়। বোঝা গেল, দুটি বৃক্ষ থেকে সর্বপ্রথম যে পানীয় বের হয় তা-ই বোঝাতে চাওয়া হয়েছে। কেননা আরবী ১ শব্দটি কয়েকটি অর্থ দেয়। কোনখানে অংশ বোঝায়, আর কোনখানে “সূচনা' বোঝায় । যেমন বলা হয় £ আমি কুফা থেকে বের হয়েছি । অর্থাৎ কৃফা থেকে আমার যাত্রা শুরু । বলা হয়, ‘অমুকের নিকট থেকে আসা চিঠি’ । অর্থাৎ চিঠির যাত্রা অমুক থেকে হয়েছে। এই ধরনের আরও অনেক ব্যবহার রয়েছে -এর । এথানে অর্থ সূচনা বা শুরু হওয়া । অর্থাৎ ও দুটি বৃক্ষ থেকে প্রথম যা বের হয় তাই । আর তাতে যে রস নিংড়ানো হয়, খেজুর গাছ থেকে যে গাঢ়-শুষ্ক জিনিস প্রবাহিত হয় 'তা। এই কারণে হানাফী ফিকাহবিদগণ বলেছেন, যে ব্যক্তি কিরা করে বলল, সে এই খেজুর গাছ থেকে কিছু খাবে না, তার এই কথা প্রযোজ্য হবে তা কাচা খেজুর, শুষ্ক খেজুর ও গাঢ় শুষ্ক প্রবহমান রস প্রভৃতির উপর ৷ কেননা তারা শব্দটি ৯ সুচনা অর্থে গ্রহণ করেছেন। আবূ বকর বলেছেন, সর্বপ্রকারের পানীয়কে ‘খামর'’ বলা যায় না। এই পর্যায়ে আমরা এ পর্যন্ত যা যা বলেছি, তার যথার্থতা একটি হাদীস থেকেও প্রমাণিত হয়। হাদীসটি হযরত. ইবনে উমর (রা) থেকে এসেছে। তিনি বলেছেনঃ ct Gi Ln aL Wipro যেদিন ‘খামর’ হারাম ঘোষিত হয়েছিল, সেদিন তার কোন জিনিস মদীনায় ছিল না। ইবনে উমর (রা) একজন ভাষাবিদ ব্যক্তি । একথাও জানা যে, মদীনায় সেদিন যেমন মাদক দ্রব্য ছিল, তেমনি ‘তামার’ থেকে বানানো বহু প্রকারের ‘নবীয’ পানীয় ছিল। কেননা তা-ই ছিল তাদের পানীয় । এই কারণে জাবির ইবনে আব্দুল্লাহ (রা) বলেছেন, ‘খামর' হারাম ঘোষিত হল আর মানুষরা সে সময়ে যা পান করত (তা-ও হারাম ঘোষিত হল) ৷ তবে কাচা খেজুর (Dates) ও ‘তামার’ হারাম ঘোষিত হয়নি। আনাস ইবনে মালিক (রা) বলেছেন, আমি আমার ফুফু (আনসার বংশের লোক)-কে পান করাচ্ছিলাম যখন ‘খামর' হারাম ঘোষিত হল। তখনকার সময়ে লোকদের পানীয়র নাম ছিল ‘আল-ফযীহ’। লোকেরা যখন হারাম হওয়ার ঘোষণা শুনতে পেল, তখন তারা সেইসবকে প্রবাহিত করে দিল। ইবনে উমর (রা) যখন মদীনায় পানীয় হিসেবে প্রচলিত সর্ব প্রকারের পানীয় থেকে ‘খামর' কে আলাদা করে চিহ্নিত করলেন, অন্য পানীয়কে ‘খামর' বলা যায় না বলে জানালেন, বোঝা গেল, তার মতে ‘খামর’ হচ্ছে আঙ্গুরের রস দিয়ে তৈরী পানীয় । তা ছাড়া অন্যান্য পানীয় এই নামে অভিহিত নয়। এ-ও বোঝা যায় যে, তদানীন্তন আরবরা ‘খামর'কে =. 'সাবিয়াতুন' বলত ৷ ‘তামার’ খেজুর থেকে বানানো সকল প্রকারের পানীয়কেই তারা ‘খামর' বলতো না। কেননা তা বিদেশ থেকে আমদানী করা হতো। এই পর্যায়ে আমরা রাসূলে করীম (স)-এর হাদীস, সাহাবায়ে কিরামের কথা ও ভাষাভাষীদের ব্যবহার থেকে যা কিছু এখানে উল্লেখ করলাম, তা থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে, ‘খমর’ একটা বিশেষ নাম, তা কেবল আঙ্গুরের রসকেই বোঝায়। অন্য পানীয় .বোঝায় না । আমরা মদীনাবাসীদের অভ্যাস সম্পর্কেও জানতে পেরেছি যে, তারা সাধারণভাবে ‘তামার' ও ‘বাসার’ (কাচা খেজুর) থেকে গৃহীত পানীয় খেতেই অভ্যস্ত ছিল। আরও সাধারণ ব্যবহারে ছিল 'খামর’ ৷ বিশেষভাবে 'খামর'-এর ব্যাপারটি'বিরল ছিল এই জন্যে যে, তা তাদের নিকট খুব বেশি ছিল না। সব সাহাবীই যখন বুঝতে পারলেন যে, তৈরী করা সব মাদকই হারাম, www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।