আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১২ করা হয়েছে। আর তার অর্থ হচ্ছে, সে দুটির অসম্পূর্ণতা প্রতিরোধ করা, যখন তুমি তা করবে। কেননা সম্পূর্ণতার বিপরীত কথা হচ্ছে অসম্পূর্ণতা। সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়া নয়। যা অসম্পূর্ণ তাকেই বলা হয় এটা সম্পূর্ণ নয়। কিন্তু তা থেকে যখন কিছুই পাওয়া যায় না, তখন তা বলাও হয় না। বোঝা গেল, সম্পূর্ণ করার আদেশের দাবি হচ্ছে অসম্পূর্ণ না রাখার নির্দেশ । এজন্যেই হযরত আলী ও উমর (রা) বলেছেন, ওদুটিকে সম্পূর্ণ করার অর্থ হচ্ছে, ওদুটির উদ্দেশ্যে ইহরাম বীধা হবে নিজের ঘর থেকে অর্থাৎ নুকসান বা অসম্পূর্ণতা সম্পূর্ণ করার পূর্ণ মাত্রার ব্যবস্থা হচ্ছে, তার জন্যে নিজের ঘর থেকেই ইহরাম বেঁধে রওয়ানা হওয়া । যা বললাম, তা-ই যখন আসল কথা, তখন মূল কথাটির তাৎপর্য হবে -- ওদুটি কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখবে না । কিন্তু তা ওয়াজিব প্রমাণ করে না। কেননা এই কথা নফল ইবাদত সম্পর্কেও বলা .চলে। এই জন্যেই বলা হয়, নফল হজ্জ ও নফল উমরা অসম্পূর্ণ অবস্থায় শেষ করবে না। নফল নামাযও অসম্পূর্ণ করা যাবে না৷ সম্পূর্ণ করার এই আদেশ মূলত অসম্পূর্ণ না রাখার আদেশ । তাই এ আদেশ থেকে তা ওয়াজিব-- ফরয প্রমাণিত হয় না। উক্ত কথার সত্যতা যথার্থভাবে প্রমাণিত একথা থেকেও যে, নফল উমরা ও নফল হজ্জ অসম্পূর্ণ অবস্থায় শেষ করতে নিষেধ করা হয়েছে এ আয়াতটিতে । মূলতই সে দুটি ওয়াজিব বা ফরয সে কথা এ আয়াত থেকে প্রমাণিত হয় না। আয়াতের শব্দ ,*51745 অর্থ হচ্ছে, কাজ শুরু করার পর তাকে সম্পূর্ণ করা। | আল্লাহ্‌ বলেছেন $ dE a SENET tS > bl LS, - LDA nt | এবং খাও, পান কর যতক্ষণ না তোমাদের জন্যে ফজরকালের কালো রেখা থেকে শুভ্র শ্বেত রেখা সুস্পষ্ট হয়ে উঠে। অতঃপর তোমরা সিয়ামকে রাত পর্যস্ত সম্পূর্ণ কর। এ আয়াতেও ,০! শব্দের ব্যবহার হয়েছে কাজ শুরু করার পর তা সম্পূর্ণ করার নির্দেশসহ । ওদুটি কাজ শুরু করার পর তা সম্পূর্ণ করা ওয়াজিব-- এই কথা বোঝান-ই তার বক্তব্য । কেননা নফল হজ্জ ও উমরা শুরু করার পর তা সম্পূর্ণ করাই কর্তব্য । যেন বলা হয়েছে 8 ওদুটি শুরু করার পর তা সম্পূর্ণ করবে । তাই যে আয়াতের অর্থ হচ্ছে কাজ শুরু করার পর তা সম্পূর্ণ করা, তার অর্থ, সে কাজ শুরু করার নির্দেশ হতে পারে না। কেননা তাতে একটি আয়াতের দুই পরস্পর বিপরীত অর্থ করা । যে কথাটি কাজ শুরু করার আদেশ হিসেবে বলা হয়েছে, সেই কথাটির অর্থ তা শুরু করার পূর্বেই করা কর্তব্য-_ একথা বলা যায় না। তা বললে তা শুরু করার আদেশের পরিপন্থী হয়ে যাবে। যেমন, একথা বলা যায় যে, ইসলামের হজ্জ তা শুরু করলে পর বাধ্যতামূলক হয়। তেমনি একথাও বলা যায় না যে, যুহরের নামায শুরু করলে পর ফরযও বাধ্যতামূলক হয়। কাজেই হজ্জ ও উমরা শুরু করার পর তা বাধ্যতামূলক হয় - এ কথাও বলা সনবে না । তা শুরু করার পূর্বেই তা ওয়াজিব । অতএব যা বললাম, তা থেকে বোঝা গেল যে, উমরা শুরু করার পূর্বেই তা করা ওয়াজিব বা ফরয ৷ তা যে ওয়াজিব-- ফরয নয়, তা একটি হাদীস থেকেও প্রমাণিত হয়। নবী করীম (স) বলেছেনঃ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।