আহ্কামুল কুরআন ১১৯ হতো না যে, সব পানীয়ের মাদক হারাম । হারাম দুটিই, তবু দুটির মধ্যে হারাম হওয়ার দিক দিয়ে পার্থক্য করা হয়েছে। এ-ও বোঝা যায় যে, ‘খামর' হারামকরণের হুকুমটা তারই মধ্যে সীমিত । অপর কোন জিনিসে তা সংক্রামিত হবে না, কিয়াস করেও অন্য কোন মাদককে ‘থামর' বলা যাবে না। তার ভিত্তিতে দলীলও দেয়া যেতে পারে না। কেননা হারাম হওয়ার হুকুমটা লটকানো হয়েছে আসল খামর-এর সাথে, অপর কোন মাদক পানীয়ের উপর নয়। এই কারণে তার উপর কিয়াস করে অপর কিছু পানীয়কে হারাম বলা যাবে না। কেননা প্রত্যেক আসল জিনিসের উপরই কিয়াস করা চলে। তাই যে জিনিসের উপর হুকুম প্রতিষ্টিত, সেই হুকুমটা তার পর্যন্তই সীমিত নয়। কেবল সেটাই হারাম, অন্যটা হারাম হতে পারে না, তা-ও নয়। বরং হুকুমটা তার কোন গুণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে, যে গুণটি অন্য কোন জিনিসের মধ্যে পাওয়া যায়। তাহলে হুকুমটা যেই গুণের অধীন, সেই গুণের সাথে চলবে। যেখানে সেই গুণ পাওয়া যাবে, হুকুমটা সেই জিনিসের উপরও প্রযোজ্য হতে পারবে। কেননা ইল্লাত সেখানেও রয়েছে, যার কারণে তা হারাম। সব রকমের মাদক পানীয়কে ‘খামর' নাম শামিল করে না। এর দলীল রাসূলে করীম (স)-এর কথা । আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসে তার কথা হচ্ছে ৪ SEB DE ee ESD ES ‘খামর’ খেজুর ও আঙ্গুর-_- এই দুইটি বৃক্ষ থেকে পাওয়া যায়। তা থেকে বোঝা গেল, ‘খামর’ জাতীয় পর্যায়ের নাম, তার উপর আলিফ ও লাম রয়েছে বলে । ফলে এই নামে যা-ই বোঝাবে তার সবটিকেই তা শামিল করবে। তা হলে সর্বপ্রকারের পানীয়কেই এই নামে অভিহিত করা চলবে । তা সবই এর অন্তর্ভুক্ত গণ্য হবে। বোঝা গেল, এই দুইটি গাছ ছাড়া অন্যান্য গাছ থেকে যা বের হবে তার নাম ‘খামর’ হবে না। এই দুটি গাছ থেকে যা কিছু বের হয়, তা সব-ই কি ‘খামর' নামে অভিহিত হবে কিংবা নয় ? সকলেই এ ব্যাপারে একমত যে, এ দুটি গাছ থেকে যা-ই বের হয় তার সব কিছুকেই ‘খামর’ নামে অভিহিত করা যায় না। কেননা নিংড়ানো রস, ঘন মিষ্ট রস ৮১ এবং ভিনেগার প্রভৃতি বহু কিছুই এ দুটি গাছ থেকে পাওয়া যায়; কিন্তু এর কোনটিকেই 'খামর’ বলা হয় না। তাহলে বোঝা গেল, এসব ছাড়া আর যা এ দুটি গাছ থেকে পাওয়া যায়, তাকেই ‘খামর' বলা হয়। কিন্তু অন্যান্যগুলোর উল্লেখ হাদীসে নেই । তাই আমরা দলীল হিসেবে এ দুটি গাছ থেকে পাওয়া এই পর্যায়ের জিনিসকে বিশেষ ‘খামর' নামকরণ ধরে নিলাম । কাজেই এ দুটি গাছ থেকে যা বের হয়, তার সবকিছুকেই ‘খামর' নাম রেখে হারাম মনে করার কোন দলীল পাওয়া যেতে পারে না । এ দুটি গাছ থেকে যা যা বের হয়, তার মধ্যে একটি হচ্ছে ‘খামর'। অপর আয়াতে যেমন আল্লাহ বলেছেন £$ f ED Lt EY ও দুটি থেকে মুক্তা ও মুঙ্গা বের হয়। দুটির বক্তব্য অভিন্ন । হয় বক্তব্য এই হবে যে, ওদুটি বৃক্ষ থেকেই ‘খামর’ বের হয়, অথবা এর একটি থেকে বের হয়। যদি দুটি থেকেই 'খামর' বের হওয়া বক্তব্য হয়, তাহলে ব্যবহৃত শব্দ থেকে বোঝা যায় যে, এ দুটি গাছ থেকে প্রথম যে পানীয় বের করা হয়, তা-ই ‘খামর' নামে অবিহিত । কেননা একথা যখন জানা গেছে যে, ‘ওদুটি বৃক্ষ থেকে'-এর অর্থ প্রত্যেকটি www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।