আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১১৭ কোন কোন লোক মনে করে $ ‘বল, তাতে বড় গুনাহ, লোকদের বহু ফায়াদও আছে’ কথাটি দ্বারা মদ্য পান পূর্ণমাত্রায় হারাম করা হয়নি । কেননা যদি তদ্বারা হারাম-ই করা হতো, তাহলে লোকদেরকে এর পর-ও তা পান করার সুযোগ নবী করীম (স) দিতেন না। হযরত উমর. (রা)-ও বারবার আল্লাহ্‌র নিকট এ প্রসঙ্গে সুস্পষ্ট কথা জানবার জন্যে প্রার্থনা করতেন না। কিন্তু আমাদের মতে ব্যাপার তা নয়। কেননা আল্লাহ্র ‘লোকদের জন্যে মুনাফা’ কথাটি থেকে তা মুবাহ মনে করেছে, সে.ফ্রায়দা গ্রহণ নিষিদ্ধ নয় মনে করেছে। কেননা গুনাহ তো হয় বিশেষ একটা অবস্থায়, অন্য সময় হয় না। তারা একটা ব্যাখ্যা দিয়ে আয়াতের মূল বক্তব্যকে পাশ কাটাতে চেয়েছে, ‘হারাম করা হলে অতঃপর তা পান করার সুযোগ নবী করীম (স) দিতেন না’ বলা হাদীসের ভিত্তিতে.সহীহ নয়। কেননা নবী করীম (স) মদ্যপান সম্পর্কে জানতেন এবং তা জানার পর লোকদেরকে তা করতে দিয়েছেন, তা প্রমাণিত নয়। হযরত উমর (রা) মদ্য সম্পর্কে ঘোষণা পাওয়ার জন্যে দো'আ করেছিলেন এই আয়াতটি নাযিল হওয়ার পরও । কেননা প্রাথমিক দুটি আয়াতে ভিন্নতর ব্যাখ্যা দেয়া সম্ভব ছিল ও সুযোগ ছিল । যদিও তাতে হারাম হওয়ার দিকটি কম স্পষ্ট ছিল না। কিন্তু তা সত্বেও তিনি ঘোষণা চেয়েছিলেন এজন্যে যে, অতঃপর যেন ভিন্ন রকমের ব্যাখ্যা দেয়ার কোন অবকাশ না থাকে। তাই তখন আল্লাহ শেষ আয়াতটি নাযিল করেন, যাতে বলা হয়েছে £ ‘মদ্য ও জুয়া শয়তানী কাজের অপবিত্রতা ....। মদ্যপান ইসলামের প্রাথমিক কালে নিষিদ্ধ হয় নি, তখন তা মুবাহ ছিল, মুসলমানরা মদীনায়ও তা পান করতেন, তা ক্রয়-বিক্রয় করতেন, নবী করীম (স) তা জানতেন, তিনি বাধা দেন নি, চলতে দিয়েছেন। শেষ পর্যন্ত তা হারাম হয়ে যায়। তাই লোকেরা বলছেন যে, তা নিরংকুশভাবে হারাম হয়ে গেছে এই সর্বশেষে নাযিল হওয়া আয়াত দ্বারাও বলা হয়েছে £ ‘মদ্য, জুয়া, বলিদানের স্থান ও তীর বানিয়ে ভাগ্য জানা- এসবই শয়তানী কাজের অপবিত্রতা, অতএব তা পরিহার কর ।' শেষে প্রশ্ব তোলা হয়েছে £ ‘তোমরা কি বিরত হবে?’ অবশ্য তার পূর্বেও কোন কোন অবস্থায় তা হারাম ছিল। সে অবস্থা হয়েছে নামাযের সময় । ‘নেশাগ্রস্ত অবস্থায় নামাযের কাছেও যেও না' বলে নিষেধ করা হয়েছিল । তার কোন মুনাফা বা ফায়দা গ্রহণ তখন মুবাহ ছিল, আর কোন কোনটি নিষিদ্ধ ছিল। যেমন আয়াতে বলা হয়েছে; ‘বল, তাতে বড় গুনাহ এবং লোকদের কিছু ফায়দাও আছে,' আর সবশেষে ‘অতএব তা পরিহার কর’ বলে চূড়ান্তভাবে হারাম করা হয়েছে। ‘তোমরা কি বিরত থাকবে’ কথাটিও এই পর্যায়ের ৷ প্রসঙ্গত আয়াতসমূহের মধ্যে প্রত্যেকটির বাহ্যিক হুকুমের ব্যাখ্যা আমরা ইতিপূর্বে দিয়েছি। অবশ্য প্রশ্ন উঠেছে, পানীয়সমূহের মধ্যে ‘খামর’ বা মদ্য কোনটাকে বলা হয় ? ফিকাহবিদদের মধ্যের বিরাট সংখ্যকের কথা হচ্ছে ‘খামর' প্রকৃতপক্ষে আঙ্গুরের রস দিয়ে বানানো পানীয়কে বলা হয়। মদীনার লোকদের মধ্য থেকে অনেকে এবং ইমাম মালিক ও শাফেয়ী বলেছেনঃ J ye LS HO Ll AS HAL HS যে পানীয়ের বেশী পরিমাণ নেশাগ্রস্ত করে, তা-ই ‘খামর'। ‘খামর’ বিশেষভাবে আঙ্গুরের রস থেকে বানানো পানীয়ের নাম, অন্য কিছুকে ‘খামর' বলা যায় না। অন্য কিছুকে ‘খামর'’ বলা হলেও তা প্রকৃত নাম নয়, আরোপিত নাম । পরোক্ষভাবে তার সাথে সাদৃশ্য আছে বলেই তা বলা হয়। এই কথার দলীল হচ্ছে হযরত আবূ সাঈদ খুদরী (রা) বর্ণিত হাদীস । তিনি বলেছেন, নবী করীম (স)-এর নিকট নেশাগ্রস্ত বা মাতাল এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।