আহ্কামুল কুরআন ১১৬ আল্লাহ্র কথা ঃ - dL EON i SHES il all iS তোমরা নামাযের নিকটেও যাবে না নেশাগ্রস্ত অবস্থায়, যতক্ষণ না তোমরা কি বলছ, তা জানবে। (সূরা নিসা £ ৪৩) এ আয়াত নাযিল হওয়ার পর নামাযের সময় কাছাকাছি থাকলে লোকেরা মদ্যপান করত না। এশার নামায হয়ে গেলে তখন পান করত । এই সময় কিছু সংখ্যক মুসলমান মদ্যপান করে পরস্পর রক্তারক্তি করল এবং পরস্পরে আল্লাহ্র অসস্তুষ্টিমূলক কথাবার্তা বলল ৷ তখন শেষ পর্যায়ে নাযিল হল £ মদ্য, জুয়া, বলিদানের স্থান ও ভাগ্য জানার জন্যে তীরের ব্যবহার শয়তানী কাজের অপবিত্রতা। অতএব তোমরা তা পরিহার কর। মায়সির’ অর্থ জুয়া, ০০১ অর্থ মূর্তি দেবতা ও তাদের. উদ্দেশ্যে পশু বলিদানেরস্থান। আর ,২;১। অর্থ তীর, তার সাহায্যে তারা ভাগ্য জানতে চেষ্টা-করত । মাইসারাতা সূত্রে হাদীস বর্ণনা করেছেন, হযরত উমর (রা) বলেছেন 8 ১%) (60,440 “হে আমাদের আল্লাহ! মদ্য সম্পর্কে আমাদেরকে স্পষ্ট কথা জানিয়ে দাও।' তখন নাযিল হল ‘নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাযের নিকটেও যাবে না .....’ তার পরে তিনি আবার যললেন ঃ ‘হে আল্লাহ! মদ্য সম্পর্কে আমাদেরকে আরও স্পষ্ট কথা বলে দাও ।' তখন নাযিল হল ‘বল, ও দুটিতে বড় গুনাহ রয়েছে এবং জনগণের জন্যে কিছু ফায়দাও ৷ তবে সে দুটির ফায়দার তুলনায় সে দুটির গুনাহ অনেক বড়।' তখন আবার দো'আ করে আরও স্পষ্ট কথা বলার দাবি জানালেন । তখন নাযিল হল £ মদ্য, জুয়া, বলিদানের স্থান ও ভাগ্য জানার.জন্যে তীর ব্যবহার শয়তানী কাজের অপবিত্রতা । অতএব তোমরা এর প্রত্যেকটি পরিহার কর। আর শেঁষে নাযিল হল ঃ ‘তাহলে তোমরা কি তা থেকে বিরত থাকবে ?’ তখন হযরত উমর (রা) বললেন ঃ | - Halle 5 JS cw হ্যা আমরা বিরত থাকলাম । মদ্য তো যেমন ধন-মাল বিনষ্ট করে, তেমনি জ্ঞান- বিলুপ্ত করে। বলেছেন, আবূ উবায়দ হুসাইম, মুগীরা, আবূ রুজাইন সূত্রে বর্ণনা করেছেন, বলেছেন, সূরা আল বাকারার আয়াতটি নাযিল হওয়ার পর এবং সূরা আন-নিসার আয়াতটি নাযিল হওয়ার পর আমি মদ্যপান করলাম, অন্যান্য লোক-ও নামাযের সময় হওয়ার আগে মদ্যপান করত । নামায উপস্থিত হলেই তা ত্যাগ করত । পরে সূরা আল-মায়িদার আয়াত নাযিল হয়, যাতে প্রশ্ন করা হয়; ‘তোমরা কি বিরত হবে ? তখন লোকেরা তা থেকে বিরত, হয়। পরে তারা আর কখনই ' তা পান করেনি। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।