আহৃকামুল কুরআন ১১৫ তার প্রতিবন্ধক যা হবে, তা অবশ্যই নিষিদ্ধ হবে। অতএব নেশাগ্রস্ত অবস্থায় নামায পড়া নিষিদ্ধ হলে নেশাগ্রস্ত হওয়া নিষিদ্ধ হবে অনিবার্যভাবে । মদ্য পান নামায তরক করার অবস্থার সৃষ্টি করে। অতএব তা নিষিদ্ধ । কেননা যে কাজ ফরয আদায়ের প্রতিবন্ধক, সে কাজ অবশ্যই নিষিদ্ধ হবে। মদ্য নিষিদ্ধকরণ পর্যায়ে চূড়ান্ত আয়াত হচ্ছে আর একটি যার কোনরূপ বিপরীত ব্যাখ্যা দেয়া চলে না। তা হচ্ছে £ - UG Ut Js oh ty IAL SUAS df LT C1 নিঃসন্দেহে মদ্য, জুয়া, বলিদানের স্থান এবং ভাগ্য জানার জন্যে তীর ব্যবহার শয়তানী কাজের নাপাকী । অতএব তোমরা তার প্রত্যেকটি পরিহার কর। (সূরা মায়িদা ৪ ৯০) এ আয়াতের শেষ বাক্য হচ্ছে £ 5,44 :4531445 “তাহলে তোমরা কি বিরত হবে ?' এ আয়াতে মদ্য সম্পর্কে কয়েকটি দিক দিয়ে কথা বলা হয়েছে। একটি হচ্ছে, তা শয়তানী কাজের অপবিত্রতা। এরূপ কথা কেবলমাত্র হারাম ও নিষিদ্ধ জিনিস সম্পর্কেই বলা যেতে পারে। পরে এই কথাটিকে বলিষ্ট করা হয়েছে, ‘অতএব তোমরা তা পরিহার কর’ বলে। এ একটি কঠোর আদেশ, তার কারণে মদ্য অবশ্যই পরিহার করতে হবে। তার পরে প্রশ্রুরোধক ভাষায় বলা, হয়েছে £ ‘তোমরা কি বিরত থাকবে ? এর অর্থ হচ্ছে, তোমরা মদ্যপান থেকে বিরত থাক ৷ | » যদি প্রশ্ন তোলা হয়, ‘ও দুটিতে বড় গুনাহ রয়েছে' কথাটিতে কম পরিমাণ হারাম হওয়ার দলীল নেই ৷ কেননা আয়াতের কথার আলোকে বলা যায়, নেশাগ্রস্ততা, নামায তরক হওয়া, পারস্পরিক উত্তেক্জনা ও মারামারি ইত্যাদিই গুনাহ । এগ্ডলোতে গুনাহ হলে আয়াতের বাহ্যিক অর্থে বেশি পরিমাণই হারাম হতে পারে। কিন্তু কম পরিমাণ পান করলে তা হয় না বলে তা হারামও না হওয়া উচিত ? জবাবে বলা যাবে, ‘ও দুটিতে বড় গুনাহ’ কথাটিতে একটি ইঙ্গিত উহ্য আছে। আর তা হচ্ছে, তা.পান করা । কেননা মদ্য জিনিসটি তো আল্লাহ্র সৃষ্টি, তাতে গুনাহ নেই । গুনাহ হবে আমাদের কাজের দরুন। ‘পান’ যখন উহ্য, তাহলে তার অর্থ হবে, তা পান করা গুনাহ । আর জুয়া খেলার কাজ্জটাও বড় গুনাহ । তাহলে তাকে কম পরিমাণ পানও গুনাহের আওতায় পড়ে যেমন পড়ে তার বেশি পরিমাণ পান করা । “মদ্য হারাম’ এ কথার অর্থ মদ্য পান হারাম । তার দ্বারা উপক্কৃত হওয়া নিষিদ্ধ । অতএব এতেই প্রমাণিত হয় যে, তার কম ও বেশী উভয় পরিমাণই হারাম । এই পর্যায়ে বর্ণিত হাদীস জাফর ইবনে মুহাম্মাদ আল-ওয়াসেতী কর্তৃক বর্ণিত । তার সূত্র ইবনে সালিহ, আলী ইবনে আরু তালহা, ইবনে আব্বাস । হাদীসটি,.'লোকেরা তোমাকে মদ্য ও. জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, ও দুটিতে বড় গুনাহ রয়েছে' এই আয়াত সম্পর্কে । বলেছেন = এ৷ অৰ্থ জুন্রা । জাহিলিয়াক্কের যুগের ব্যক্তি মদ্যপান করে তার পরিবারবর্গ ও ধন-মালের জন্যে বিপদ টেনে আনত । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।