উমরা ফরয, না নফল আল্লাহ বলেছেন $ - DEN এবং আল্লাহ্র জন্যে হজ্জ ও উমরা সম্পূর্ণ কর। sie : এ আয়াতের ব্যাখ্যায় আগের দিনের মনীষিগণ বিভিন্ন কথা বলেছেন ৷ হযরত আলী, উমর (রা), সাঈদ ইবনে যুবায়র ও তায়ূস থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন, হজ্জ ও উমরা সম্পূর্ণ করার অর্থ, সে দুটির জন্যে ইহরাম বাঁধা হবে তোমার পরিবারের ছোট্ট ঘর থেকে । মুজাহিদ বলেছেন, সে দুটিকে সম্পূর্ণ করার অর্থ সে দুটিকে শেষ পর্যন্ত পৌছিয়ে দেয়া তা শুরু করার পর । সাঈদুবনে যুবায়র ও আতা বলেছেন, সে দুটি শেষ পর্যন্ত কায়েম রাখা আল্লাহ্র জন্যে । কেননা এ দুটি ওয়াজিব । মনে হচ্ছে, তীরা বুঝেছেন, এ দুটি করা ওয়াজি । কেননা করার আদেশ করা হয়েছে। ঠিক যেন বলেছেন, তোমরা হজ্জ কর, উমরা কর । ইবনে উমর (রা) ও তায়ুস থেকে বর্ণিত হয়েছে, তীরা দুজনে বলেছেন, এ দুটি সম্পূর্ণ করার অর্থ দুটিকে আলাদা-আলাদা করে আদায় করা । কাতাদাতা বলেছেন, উমরা সম্পূর্ণ করার অর্থ, হঞ্জের মাসসমূহ ছাড়া অন্যান্য মাসে তা করা। আর ‘উমরা আল্লাহ্র জন্যে'- এর ব্যাখ্যা আল-কামা থেকে বর্ণিত হয়েছে, বলেছেন, তা করতে গিয়ে আল্লাহ্র ঘর অতিক্রম করে যাবে না। উমরা ওয়াজিব কিনা-- এ বিষয়ে আগেরকালের ফিকাহবিদগণ বিভিন্ন কথা বলেছেন। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা), ইবরাহীম নখঈ, শবী থেকে বর্ণিত হয়েছে, তারা বলেছেন, উমরা নফল । মুজাহিদ উপরোক্ত আয়াত $ ‘তোমরা হজ্জ ও উমরা সম্পূর্ণ কর’ পর্যায়ে বলেছেন, এ'আয়াতে ওদুটি করার আদেশ আমাদেরকে করা হয়নি । হযরত আয়েশা, ইবনে আব্বাস, ইবনে উমর (রা), আল-হাসান ও ইবনে সিরীন বলেছেন, তা ওয়াজিব । মুজাহিদ থেকেও এইরূপ মত বর্ণিত হয়েছে। তায়ুস-_ তাঁর পিতা থেকে বর্ণিত, উমরা ওয়াজিব । যারা উমরা ওয়াজিব বলেছেন, তীরা ‘তোমরা হজ্জ ও উমরা সম্পূর্ণ কর’ আয়াত-এর বাহ্যিক অর্থকেই দলীল হিসেবে ধরেছেন। তারা বলেছেন, ব্যবহৃত শব্দ এই তাৎপর্য বহন করে যে, সে দুটি করতে শুরু করার পর তা অবশ্যই পূর্ণ করতে হবে। আর এ দুটি কাজ শুরু করার আদেশও তাতে রয়েছে। অতএব কোন দলীল ছাড়া তা থেকে শুধু একটি কথা খহণ করা যায় না। আবু বকর বলেছেন, হজ্জ ও উমরা দুটিই ওয়াজিব বা ফরয, এমন কোন দলীল আয়াতটিতে নেই । কেননা আয়াতের তাৎপর্যে বড়জোর এটাই বলা যায় যে, সে দুটি সম্পূর্ণ করারই আদেশ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।