আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১০৩ ওরা বলে ঃ আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি নিশ্চয়ই আল্লাহ্‌র রাসূল । হ্যা, আল্লাহ জানেন যে আপনি তার রাসূল । সেই সাথে আল্পাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা চরম মিথ্যাবাদী । ওরা ওদের কিরা-কসম ঢালস্বরূপ বানিয়ে নিয়েছে। (সূরা মুনাফিকুন ৪ ১) এ-ও আল্লাহ্র কথা ঃ MHD ES LE 0s HLS ad WEES 05, ওদের প্রতি যদি তুমি তাকাও তাহলে ওদের অবয়ব তোমাকে বিশ্বিত করে দেবে। আর ওরা কথা বললে তুমি ওদের কথায় মগ্ন হয়ে যাবে। আল্লাহ্‌ তার নবীকে ওদের মনের গোপন গহনে নিহিত কথা-বার্তা সম্পর্কে আগে ভাগে জানিয়ে দিলেন, যেন ওদের কথার বাহ্যিক আকর্ষণে তিনি ধোকায় না পড়ে যান। আর এই ধরনের লোকদের ব্যাপারে আমাদের জন্যে উপদেশ লাভের মাধ্যম বানিয়েছেন। যেন আমরা লোকদের বাহ্যিক কাজকর্মের উপর নির্ভরশীল হয়ে না:পড়ি। কেননা তাদের মনের ক্রোধ-শত্ৰুতা মনের মধ্যেই গোপন রয়ে যায়, প্রকাশ হতে দেয় না। দ্বীন ও দুনিয়ার ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে পূর্ণ সতর্কতা অবলম্বনের আদেশ করা হয়েছে এ আয়াতে । কাজেই দ্বীন ও দুনিয়ার ব্যাপারাদিতে মানুষকে বিশ্বাস করার ব্যাপারে এই নীতি অবলম্বন করা অবশ্যক যে, আমরা শুধু বিশ্বাস করেই ক্ষান্ত হয়ে থাকব না, সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাও করব । এতে এই বিষয়েরও দলীল রয়েছে যে, যাকে বিচার কার্যে ফতোয়া দেয়া, ইমামতি করা বা সাক্ষ্য দানের জন্যে নিযুক্ত করা হবে, তার নির্দেশ হওয়াটা অবশ্যই দেখতে হবে। এসব ও এই ধরনের কাজে যাকেই দায়িত্বশীল বানানো হবে, তাদের বাহ্যিক কথাবার্তা গ্রহণ করা যাকে না । তাকে প্রশ্ন করতে হবে, তাদের অনুপস্থিতিতেই খবরাখবর গ্রহণ ও তার উপর আলোচনা পর্যালোচনা করতে হবে। কেননা আল্লাহ তা'আলা মুসলমানদের সামাজিক ব্যাপারাদির দায়িত্বশীল বানাবার বেলায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছেন ও অসতর্কতা গ্রহণ করতে নিষেধ করেছেন। কেননা তার পরই আল্লাহ বলেছেন $ - Ld SAUL Gs id NLS Sm 5 BB আর যখন তারা দায়িত্ব লাভ করে (কিংবা পেছনে চলে যায়), তখন তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করতে এবং ফসল ও বংশ ধ্বংস করতে চেষ্টা চালায় । এ আয়াতে প্রসঙ্গত _ শব্দটির কারণে আমাদের এই শিক্ষা দেয়া সম্ভব হয়েছে যে, বিভিন্ন দিক দিয়ে বিবেচনা বিচার করে না দেখে কারোর বাহ্যিক কথাবার্তা ও বেশ-বাস দেখে তার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গহণ করা আমাদের উচিত নয়। আল্লাহ বলেছেন £ ,৮০:।১/1,5, ‘এবং সে অত্যন্ত বেশী ঝগড়াটে ।' অর্থাৎ ঝগড়াঝাটিতে তার মুখ চলে খুব বেশী ধারাল হয়ে। বলেছেন $ ১০%) ০, ‘আর আল্লাহ বিপর্যয় বিশৃঙ্খলা আদৌ পছন্দ করেন না।' এ আয়াতাংশে জবরীয়া ফিরকার মতের প্রতিবাদ করা হয়েছে, তাকে বাতিল করা হয়েছে। কেননা আল্লাহ যা পছন্দ করেন না, তা তিনি চান-ও না। এবং যার ইচ্ছা করে, তিনি তা পছন্দও করেন না। আল্লাহ তা'আলা এ আয়াতাংশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, তিনি ফাসাদ পছন্দ করেন না।আর সেই কারণেই www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।