আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 2
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ১০১ ভাষাভাষীরা বলেছেন-- গোণা দিন ও জানা দিন ভিন্ন ভিন্ন । শব্দ থেকেই বোঝা যায় যে, সংখ্যার দিক দিয়ে তা ভিন্ন ভিন্ন । কেননা ‘গোণা দিন’ বলায় বোঝা যায়, তার সংখ্যা অল্প। যেমন আল্লাহ বলেছেন $ - Bsus D> ot সামান্যতম মূল্যে কয়েক মদ্রার বিনিময়ে (বিক্রয় করে দিল) । (সূরা ইউসুফ ৪ ২০) ১৬ বা সংখ্যার বিশ্লেষণ দেয়া হয় পরিমাণে কম বোঝাবার জন্যে । কেননা তা বহুত্বের বিপরীত হয়ে থাকে। যেমন বলা হয় £ কম ও বিপুল। ফলে =॥১,৯সংখ্যা কৃত বা গোণার "অর্থই হয়, তা কম ৬৬,৮ জানার তুলনায় । এই জানা মাস দশটি ৷ মনীষিগণ এ ব্যাপারে একমত যে, মিনায় অবস্থানের দিন তিনটি ৷ কুরবানীর দিন ও তার পরবর্তী দুই দিন । হাজীর জন্যে সুযোগ দেয়া হয়েছে যে, দ্বিতীয় দিনের প্রস্তর নিক্ষেপ হয়ে গেলে চলে যেতে পারে আর তৃতীয় দিন পর্যন্ত যাওয়াকে বিলম্বি-ও করতে পারে। এই তৃতীয় দিনেও হাজী প্রস্তর নিক্ষেপ করে। তারপরে সেখান থেকে চলে যাবে। দ্বিতীয় দিন সূর্য অস্ত যাওয়া পর্যস্ত-ও যে হাজী মিনা ত্যাগ করে গেল না, তার ব্যাপারে বিভিন্ন মত রয়েছে। হযরত উমর, ইবনে উমর, জাবির ইবনে জায়দ (রা), আলহান ও ইবরাহীম বলেছে, দ্বিতীয় দিনের সূর্য অস্ত যাওয়ার পূর্বে চলেনা গিয়ে থাকলে তৃতীয় দিনে প্রস্তুর নিক্ষেপ না করে মিনা ত্যাগ করতে পারবে না । হাসান বসরী থেকে বর্ণিত, দ্বিতীয় দিনে যুহর পর্যন্ত পাথর নিক্ষেপ হয়ে গেলে হাজী মিনা ত্যাগ করে যেতে পারে। কিন্তু মিনাতে যদি আসর নামাযের সময় হয়ে যায়, তাহলে তাকে তৃতীয় দিন পর্যন্ত থাকতে হবে, তার পূর্বে মিনা ত্যাগ করতে পারবে না। হানাফী ফিকাহবিদদের মত হচ্ছে, সূর্যের অস্ত যাওয়া পর্যন্ত যদি মিনা ত্যাগ করে না যায়, তাহলে তৃতীয় দিনে পাথর নিক্ষেপ না করা পর্যন্ত তার মিনা ত্যাগ করে চলে যাওয়া বাঞ্ছনীয় নয়। সেজন্যে তার কর্তব্য হচ্ছে তৃতীয় দিন সকাল পর্যন্ত মিনাতে অবস্থান করা। আর তখনই তার উচিত তৃতীয় দিনের পাথর নিক্ষেপের কাজ করা। তা না করা তার জন্যে জায়েয হবে না । তৃতীয় দিনও মিনায় অবস্থান করা সত্বেও পাথর নিক্ষেপ না করে মিনা ত্যাগ করা য়ে জায়েয নয়, এই বিষয়ে ফিকাহবিদদের মধ্যে কোন মতবিরোধের কথা আমাদের জানা নেই । তারা শুধু বলেছেন, মিনায় সন্ধ্যা পর্যন্ত শুধু থাকার কারণেই তৃতীয় দিনের পাথর নিক্ষেপ তার কর্তব্য হবে না । দ্বিতীয় দিন শেষে যে রাত তার হুকুম হচ্ছে তা সেই দিনের অধীন ও অনুসারী হবে। তার পরের দিনের যে হুকুম তা সে রাত্রির জন্যে হবে না । বিবেচ্য হচ্ছে, প্রথম দিন দিনের বেলা পাথর নিক্ষেপ না করলে বা করতে না পারলে তা পরবর্তী রাত্রে সম্পূন্ব করবে । তা হলে তা তার সময় ছাড়িয়ে বিলম্বে করা হল, বলা হবে না। কেননা নবী করীম (স) রাখালদের জন্যে রাত্রিবেলা পাথর নিক্ষেপের রুখসত দিয়েছেন'। ফলে রাত্রের হুকুম তাই, যা তার পূর্ববর্তী দিনের হুকুম । সে রাত্রের হুকুম তা হবে না, যা তার পরবর্তী দিনের হুকুম । এই কারগে তারা বলেছেন, দ্বিতীয় দিন সন্ধ্যা পর্যন্ত মিনায় অবস্থান তার দিনৈর বেলার অবস্থানের পর্যায়ে গণ্য । যদি তৃতীয় দিনের সকাল পর্যন্ত মিনায়, থেকে যায়, তা হলে সে দিন প্রস্তর নিক্ষেপ করা তার কর্তব্য হবে, এতে কোন মতপার্থক্য নেই। ইমাম আবূ হানীফা তৃতীয় দিনে সূর্যের পশ্চিম দিকে ঢলে পড়ার পূর্বেই পাথর নিক্ষেপ জায়েয বলেছেন, কেননা পাথর নিক্ষেপ বাধ্যতামূলক হওয়ার সময়টা যথারীতি হয়ে গেছে। এই কথা সহীহ । তার দলীল উপরে বর্ণিত হয়েছে। কেননা একটা কাজের কর্তব্য হওয়ার সময় হবে অথচ তা করা তখন সহীহ হবে না, তা হতে পারে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।