আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৯৯ বর্ণনার যাদু দ্বারা সুন্দর করে তোলে । যেমন সম্মোহনকারী অসত্য ও অবাস্তব কথা দিয়ে সম্মোহনের সৃষ্টি করে। আবূ বকর বলেছেন, বর্ণনা-ভাষণকে যাদু বলার ব্যাপারটি পরোক্ষ, প্রকৃত ও প্রত্যক্ষ কথা নয়। প্রকৃত কথা--যেমন আমরা বলেছি শব্দটির প্রয়োগকালে এমন প্রত্যেকটি ব্যাপার গণ্য হবে, যা সম্মোহনকারী, যার দ্বারা ধোকা দেয়াই উদ্দেশ্য । গোলক ধাধার সৃষ্টি করা এবং যা প্রকৃত নয়, যার কোন বাস্তব অস্তিত্ব নেই, স্থিতি নেই, তা প্রকাশ করাই যার একমাত্র কাজ । এই কারণে আমরা বলেছি যে, অভিধানের দৃষ্টিতে ,= « বা যাদুর আসল অর্থ এবং প্রয়োগ তাৎপর্য পর্যায়ে এই নামটি যে সব জিনিসকে শামিল করে, তার ব্যবহারকারী তদ্বারা যা কিছু করতে ইচ্ছা করে এবং যে উদ্দেশ্যে তা ব্যবহৃত হয়ে থাকে, এই সব পর্যায়ে আল্লাহ্র অনুগ্রহ চেয়ে বলব $ তা কয়েক প্রকার দিকে বিভক্ত হয়ে থাকে । ব্যবিলনবাসীদের ব্যবহৃত যাদুও তার একটা প্রকার । আল্লাহ্‌ তার এই কথায় তাদেরই উল্লেখ করেছেন $ Li ll Je Jl Layali Sela - EYL Eo ওরা লোকদেরকে যাদুবিদ্যা শিক্ষা দেয় এবং ব্যবিলনে হারুত মারুতের এই ফেরেশতার প্রতি যা নাযিল হয়, তাও শিক্ষা দেয়। ব্যবিলনবাসীরা সাবেয়ী ধর্মের অনুসারী ছিল। ওরা সাত তারকার পূজা-উপাসনা করত এবং সেগুলোকেই ইলাহ বলত । তারা বিশ্বাস করত যে, সমগ্র বিশ্ব জাহানে যা কিছু ঘটে তা সবই এদের কাজ । আসলে ওরা নাস্তিক । একক সৃষ্টিকারী তারকা ও বিশ্বের তাবত অবয়বের অস্তিত্‌ দানকারী হিসেবে ওরা কাউকে বিশ্বাস করত না। আল্লাহ তা'আলা এই লোকদের প্রতিই তীর খলীল হযরত ইব্রাহীম (আ)-কে পাঠিয়েছিলেন । তিনি এদেরকে আল্লাহ্র প্রতি ঈমান আনার আহ্বান জানিয়েছিলেন আল্লাহ্র শিখিয়ে দেয়া যুক্তি ও. দলীল পেশ করে তিনি তাদের বোঝাতে চেষ্টা করেছেন। তিনি এমন যুক্তি প্রমাণ উপস্থাপিত করেছিলেন, যার প্রতিরোধ করার কোন সাধ্যই তাদের ছিল না । পরে তারা তাকে অগনকুণ্ডলীতে নিক্ষেপ করেছিল । আল্লাহ্‌ সে আগুনকে শীতল ও শাস্তিপূর্ণ বানিয়ে দিয়েছিলেন। পরে আল্লাহ তাকে সিরিয়ার দিকে হিজরত করার নির্দেশ দিয়েছিলেন। ব্যবিলন, ইরাক-এলাকা, সিরিয়া, মিসর ও রোম - এই সব দেশের জনগণ বিউয়ারাসিব-এর সময় পর্যন্ত যাকে আরব যা ‘দহাক’ নামে অভিহিত. করে -_এই বিশ্বাসের উপর দাড়িয়েছিল। দাম্বাওন্দ অধিবাসী আফরীদুন এসব অঞ্চলের উপর সৈন্য ' পরিচালনা করেছিল । যারাই তার আনুগত্য স্বীকার করেছিল; তাদের সাথে চুক্তি করেছিল । তার কাহিনী অত্যন্ত দীর্ঘ । শেষ পর্যন্ত আল্লাহ তার রাজত্ব নিঃশেষ করে দেন। তাকে বন্দী করে দিলেন। আমাদের সমাজের জাহিল নারী-পুরুষ বিশ্বাস করে যে, আফরীদুন বিউয়ারাসিবকে দাসম্বাওন্দ পর্বত-শীর্ষে বন্দী করে রেখেছে, সে জীবিত রয়েছে www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।