আহ্কামুল কুরআন ৯৮ “ $ EE EAE SE “ (\M- lel) - wlll ori ওরা লোকদের চোখকে যাদু প্রভাবিত করেছিল। অর্থাৎ তাদের উপর বিভ্রান্তি চাপিয়ে দিল, সম্নোহিত করে দিল। তারা ধারণা করতে লাগল যে, ওদের রশি ও লাঠিগুলো দৌড়াচ্ছে এবং বলেছে ঃ (1) ms ib SLE, যাদুকরদের যাদুর প্রভাবে তার মনে হল --ওটি দৌড়াচ্ছে। আল্লাহ্ জানিয়ে দিলেন যে, ওরা যে মনে করেছে ওটা দৌড়ায়, তা প্রকৃতপক্ষে দৌড়াচ্ছিল না। ওটা ছিল শুধু কল্পনা । বলা হয়েছে যে, ওটির ভেতর শূন্য একটি লাঠি ছিল এবং তা পারদে ভর্তি হয়ে গিয়েছিল । অনুরূপভাবে রশিগুলো চামড়া দিয়ে তৈরী ছিল, পারদে ভর্তি ছিল। এর পূর্বে তারা বহু কয়টি স্থানে গর্ত খুড়ে রেখেছিল । তারা লম্বা ঘর বানিয়ে রেখেছিল এবং আগুনে ভর্তি করে ফেলেছিল । যখন তার উপর তা ফেলা হল এবং পারদ উত্তপ্ত হয়ে নড়ে উঠল ৷ কেননা পারদের ধর্মই হচ্ছে, তাতে আগুন লাগলে তা উড়তে থাকে। এ বিষয়ে আল্লাহ্ জানিয়ে দিলেন যে, ওটা ছিল সম্মোহন, প্রকৃত কোন জিনিস ছিল না । এই কারণে আরবরা এক প্রকারের অলংকারকে বলে যাদুকৃত ৷ অর্থাৎ যে তা দেখবে তাতে সে যাদুর প্রভাবে সম্মোহিত হয়ে পড়বে। তাই যে বৰ্ণনা-বিশ্লেষণ-বক্তৃতা-ভাষণ সত্যকে স্পষ্ট করে তোলে তা হালাল যাদু । কিন্তু যার দ্বারা লোকদের সম্মোহিত করা ও ধোকা দেয়া উদ্দেশ্য, বাতিলকে সত্য রূপে উদ্ভাসিত করা যার মূলে নিহিত ইচ্ছা, তা নিন্দিত যাদু । যদি বলা হয়, যাদুর উদ্দেশ্যই যখন সম্মোহন, প্রচ্ছননকরণ, তখন তদ্বারা কোন সত্য উদ্ভাসিত হতে পারে কেমন করে বলা যায়। সত্য সম্পর্কে যে খবর দেয়া হয়, তা-ই তো যাদু, যা প্রচ্ছন্ন তা জাহির করে দেয় যা প্রকাশমান তাকে গোপন করা এবং তা জাহির করাটাও অবাস্তব । জবাবে বলা যায়, তাকে যাদু বলা হয় শ্রোতার বিজয়ী ধারণা অনুসারে কেননা কোন ঘৃণ্য শব্দ দ্বারা যদি কোন তত্ত্ব বোঝান হয়, তাহলে তা কবুল হবে না, সেদিকে মনোযোগ দেয়া হবে না । কিন্তু কোন তাৎপর্যপূর্ণ কথা যদি সুমিষ্ট ভাষায় শুনতে পাওয়া যায়, তাতে অনভিপ্রেত কিছু না থাকে, তা ঘৃণার উদ্রেক না করে, তা হলে তা কবুল হবে। তাই তা মিষ্ট শব্দে বলা ও উত্তমভাবে বর্ণনা করা আবশ্যক ৷ যা শুনলে নাবুঝ লোক-ও সে দিকে উৎকর্ণ হবে, তা শুনবে ও কবুলও করবে । তাই এই বর্ণনা-বিশ্লেষণের প্রতি মনের ঝৌক অনুযায়ী এক ধরনের যাদু বলে তাকে অভিহিত করা হয়েছে। যেমন করে যাদুকর উপস্থিত দৰ্শকবৃন্দকে কথার যাদুজালে জড়িত ও সম্মোহিত করে। বর্ণনা-বিশ্লেষণ ও বক্তৃতা-ভাষণকে এই দৃষ্টিকোণে যাদু বলা হয়েছে, সে দৃষ্টিকোণে নয়, যা তুমি মনে করেছ । বর্ণনা-বিশ্লেষণকে এ কারণে যাদু নাম দেয়া হতে পারে যে, এ রূপ বর্ণনা দানে সক্ষম ব্যক্তি অনেক সময় উত্তম কথাকেও খারাপভাবে বলে । যা প্রকৃতই অসুন্দর, তাকে www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।