আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ৯৩ (রা)-এর নিকট কিসের ভিত্তিতে বন্দীকে ফিদিয়া দিলেন জিজ্ঞাসা করায় তিনি বললেন $ যে জমিনের জন্যে যুদ্ধ হচ্ছিল সেই জমিনের ভিত্তিতে । আল্লাহ্র কথা ঃ si CALA Se Ad UE SAS SU - aie PAS Sl Sigal pail বল, পরকালটা যদি আল্লাহ্‌র নিকট অন্য লোকদের থেকে কেবল তোমাদের জন্যেই থাকে । বর্ণিত হয়েছে, নবী করীম (স) বলেছেন £$ ‘ইয়াহুদীরা যদি মৃত্যুর কামনা করত, তাহলে তারা মরে যেত এবং তারা জাহান্নামে তাদের আসনসমূহ দেখতে পেত! আল্লাহ্র রাসূলের সাথে যারা '‘মুবাহিলা’ করতে চেয়েছিল, তারা যদি বের হতো, তা হলে তারা ফিরে গিয়ে তাদের বংশ পরিবার ও ধন-মাল কিছুই বর্তমান দেখত না। ইবনে আব্বাস (রা) বলেছেন, ইয়াহুদীরা মৃত্যুর কামনা করলে তারা তার সাথে যুক্ত হয়ে যেত এবং অবশ্যই মরে যেত । মৃত্যুর কামনা পর্যায়ে দুটি দিক উল্লেখ করা হয়েছে। একটি --হযরত ইবনে আব্বাসের কথা, ওরা চ্যালেঞ্জ করেছিল এই বলে যে, ওরা মৃত্যুর কামনা করবে এই কথার উপর যে, দুটি গোষ্ঠীর মধ্যে যে গোষ্ঠী মিথ্যাবাদী হবে, সে মরবে। আবুল আলীয়া, কাতাদাহ ও রবী ইবনে আনাস বলেছেন £ ওরা যখন বলেছিল যে, যারা ইয়াহন্দী বা খৃস্টান, তারা ছাড়া কেউ-ই কখ্খনই জান্নাতে দাখিল হবে না, বলেছিল আমরাই আল্লাহ্‌র সন্তান, তার প্রিয়জন । তখন তাদেরকে বলা হয়েছিল, তাহলে তোমরা মৃত্যুর কামনা কর । কেননা যার অবস্থা এরূপ তার জন্যে দুনিয়ার জীবনের তুলনায় মৃত্যুই শ্রেয় । আয়তটির দুটি অর্থ । একটি হল, তাদের মিথ্যাবাদিতা ও সেজন্যে তাদের কার্নাকাটির কথা প্রকাশ করা । আর দ্বিতীয়, নবী করীম (স)-এর নবুয়ত প্রমাণ করা । আর তা এজন্যে যে, তারা এর উপর চ্যালেঞ্জ দিয়েছিল । খৃষ্টানদের চ্যালেঞ্জের জবাবে তাদেরকে ‘মুবাহিলা’ করতে ডাকা হয়েছিল । রাসূলে করীম (স) সত্যতা ও তাদের নিজেদের মিথ্যাবাদিতা সম্পর্কে তারা পূর্ণমাত্রায় অবহিত না হতো, তাহলে তারা মৃত্যুর কামনা করতে একটুও বিলম্ব করত না। আর খৃস্টানরা ‘মুবাহিলা' করার জন্যে অবশ্যই এগিয়ে আসত । তাদের উভয় গোষ্ঠীকে জানিয়ে দেয়া হয়েছিল যে, তারা যদি তা করে, তাহলে অবশ্যই মৃত্যু হবে, তাদের উপর আযাব নাযিল হবে । মৃত্যুর কামনা ও মুবাহিলার কথা বলায় তাদের মিথ্যাবাদিতাই প্রতিষ্ঠিত হয়েছে । তাদের প্রতি যার ওয়াদা করা হয়েছিল, তা নাযিল না হলে তাদের প্রমাণ খণ্ডিত হয়ে যেত কিন্তু চ্যালেঞ্জ দেয়া সত্বেও তারা যখন তা থেকে বিরত থাকল এবং এই কথার সহজতার সঙ্গে আযাবের ভয় দেখান হল, তখন প্রমাণিত হল যে, তারা নবীর নবুয়তের সত্যতা সম্পর্কে পুরোপুরি অবহিত । তারা তাদের কিতাব থেকে তাই জেনেছিল। কেননা তাতে রাসূলের গুণ-পরিচিতি বিস্তারিতত্যাবে উল্লিখিত রয়েছে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।