আহ্কামুল কুরআন ৮৭ প্রশ্ন হতে পারে, নি্্রিত ব্যক্তি নিদ্রিতাবস্থায় কোন শিশুর উপর পড়ে যদি তার মৃত্যু ঘটায়, তাহলে সেও কি মীরাস থেকে বঞ্চিত হবে ? জবাবে বলা হবে, তখন সে ভুলবশত হত্যাকারী মাত্র । হতে পারে-_সে নিজেকে নিদ্রিত জাহির করেছে, কিন্তু আসলে সে নিদ্ৰিত ছিল না । অথবা ইমাম শাফিয়ীর কথা ঃ ন্যায়পরায়ণ বিদ্রোহীকে হত্যা করলে মীরাস থেকে বঞ্চিত হবে। এখানেও সেই ব্যাপার । কেননা সে তো বাস্তবিকই তাকে হত্যা করেছে। আর বিদ্রোহী তো হত্যার যোগ্যই ছিল । তাহলে তার মীরাস থেকে বঞ্চিত হওয়া ঠিক নয়। আর যাকে দণ্ড দেয়া আবশ্যক, তাকে হত্যা করা হলে হত্যাকারী মীরাস থেকে বঞ্চিত হবে না, এ বিষয়ে কোন মতপার্থক্যের কথা আমাদের জানা নেই হ্যা, ন্যায়পরায়ণ যদি বিদ্রোহীকে হত্যা করে আর সেজন্যে সে মীরাস থেকে বঞ্চিত হয়, তাহলে তো সে যদি যুদ্ধকারী হয়ে ‘হৃদ’ স্বরূপ হত্যা দণ্ডের উপযুক্ত হয় তাহলে তার মীরাস মুসলিম জনগণের জন্যে না হওয়াই বাঞ্ছনীয় । কেননা রাষ্ট্রপ্রধান --ইমাম-_-আইন কার্যকরকরণে গোটা সমাজে স্থলাভিষিক্ত । তাই এই হত্যাকারী যেন সমস্ত লোককেই হত্যা করেছে। এরূপ অবস্থায় মুসলমান জনগণ যদি তার মীরাস পাওয়ার যোগ্য হয়, তাহলে ইমাম যেহেতু সেই জনগণের প্রতিনিধি হিসেবে স্থলাভিষিক্ত, তাই একথা প্রমাণিত হয়ে গেল যে, আইনের কারণে কেউ নিহত হলে হত্যাকারী মীরাস থেকে বঞ্চিত হবেনা। আমাদের ফিকাহবিদগণ বলেছেন, এক ব্যক্তি পথে একটা গর্ত খুড়ল কিংবা কোন প্রস্তর রেখে দিল। তাতে যদি কোন লোক মরে যায়, তাহলে তদ্দরুন সে ব্যক্তি মীরাস থেকে বঞ্চিত হবে না । কেননা প্রকৃত হত্যাকাণ্ডটি সে নিজে তো ঘটায়নি। সে নিজে হত্যাকারী ছিলনা । নিহতের সাথে সংশ্লিষ্ট কোন কারণও তার দ্বারা ঘটেনি । তার দলীল হচ্ছে-- ‘হত্যা’ তিন প্রকারের ঃ ইচ্ছামূলক হত্যা, ভুলবশত হত্যা এবং প্রায় ইচ্ছামূলক হত্যা । পথে প্রস্তর স্থাপনকারী এর মধ্যে কোনটাতেই পড়ে না। যদি বলা হয়, গর্ত খোড়া ও পাথর স্থাপন হত্যার কারণ, যেমন তীর নিক্ষেপকারী ও অন্তর দ্বারা আক্রমণকারী যখমকারী । ওরা দুজনই হত্যাকারী । কেননা ওরা দুজনই কারণ সৃষ্টি করেছে। জবাবে বলা হবে, তীর নিক্ষেপ ও তৎসৃষ্ট তীর যাওয়া এটা তার কাজ । আর তাতেই হত্যাকাণ্ড সঙ্ঘটিত হয়েছে, যখমও তারই কাজ । অতএব সে অবশ্যই হত্যাকারী সাব্যস্ত হবে। কেননা তার কৃত কর্মটিই নিহতের মরার কারণ হয়েছে। কিন্তু মৃত ব্যক্তির পাথরের সাথে আঘাত খাওয়া এবং ব্যক্তির গর্তে পড়ে যাওয়া সেই লোকটির কাজ নয়, যে গর্ত খুড়ৈছিল বা পাথর রেখে দিয়েছিল । অতএব এ দুজন হত্যাকারী সাব্যস্ত হতে পারেনা। আল্লাহ্র কথা ৪ “oA, oo 7 of#0 $2 0 “eB roe OF oo of oro feo ed ee “ of -0o- oF 7 Bors id CA td 2-0 ur # GA ৮ EE A - Ls FAG slice a 7 LP ~~ A eS www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।