আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৮৬ সন্দেহ থেকে আরও অনেক দূরে অবস্থিত ।. এই কারণে তার দীয়তের অংশ পাওয়াটা যুক্তিসঙ্গত । অন্য দিক দিয়েও বিবেচনা করা যায়। ইচ্ছামূলকভাবে হত্যাকারী বা প্রায় ইচ্ছামূলক হত্যাকারী নিহতের যাবতীয় সম্পদে উত্তরাধিকারী হবে না, এ ব্যাপারে ফিকাহ্‌বিদগণের মধ্যে কোন মতবৈষম্য নেই, যেমন দীয়তের অংশ পাওয়ার ব্যাপারেও কোন দ্বিমত নেই । ভুলবশত হত্যাকারীর ব্যাপারেও এই সিদ্ধান্ত হওয়া আবশ্যক ৷ কেননা দীয়ত থেকে বঞ্চিত হওয়ার দিক দিয়ে এ দুজন অভিন্ন। উপরস্তু ইচ্ছামূলক ও প্রায়-ইচ্ছামূলক হত্যায় এই সন্দেহ প্রবল যে মীরাস আগাম দখল করার উদ্দেশ্যেই তা করা হয়েছে, ভুলবশত হত্যার ক্ষেত্রেও এই সন্দেহ বিরাজমান। কেননা বাহ্যত সে হয়ত অন্য কারোর দিকে আক্রমণ করা দেখিয়ে তার প্রতি আক্রমণ চালিয়েছে, যেন তাকে হত্যাকারীরূপে চিহ্নিত না করা হয় এবং মীরাস থেকেও বঞ্চিত না হয়। এই সন্দেহ যখন বর্তমান, তখন এই সন্দেহ ইচ্ছামূলক ও প্রায়-ইচ্ছামূলক হত্যার ক্ষেত্রেও তা থাকতে পারে। আর মোট সম্পত্তির কিছু অংশের মীরাস হওয়া ও অপর কিছু অংশের না হওয়া মীরাসের মৌল নীতি বহির্ভূত । কেননা তাতে এমন লোক হবে যে তার মীরাসের কোন অংশের মীরাস পেল, তাতে তার সমস্তটারই মীরাস পেয়ে গেল। আর যে লোক তার কিছু অংশের মীরাস থেকে বঞ্চিত হল সে সবটা থেকেই বঞ্চিত হল। আমাদের ফিকাহ্‌বিদগণ বলেছেন, বালক ও পাগল হত্যাকারী হলে তারা মীরাস থেকে বঞ্চিত হবে না। তার কারণ হচ্ছে, তারা শরীয়াত পালনে বাধ্য !< নয়। আর মীরাস থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারটি হল মৌলিকভাবে এক প্রকারের শাস্তি বা দণ্ড । এ কারণে তাদেরকে ভুলবশত হত্যাকারীর স্থানে গণ্য করা হয়েছে। যদিও ভুলবশত হত্যাকারী রক্ত দিয়ে শাস্তি ভোগ করতে বাধ্য হয় না । যদিও তাতে এই সম্ভাবনা থেকে যায় যে, তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে বা তাকে মেরে তাকেই হত্যা করার উদ্দেশ্য ছিল, কিন্তু কার্যত তা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। এ-ও হতে পারে যে, সে অন্য কারো নিয়োজিত ব্যক্তি হবে । যার সম্পর্কে তা জানা যাবে, তাকেও সেখানেই গণ্য করা হবে৷ বালক ও পাগলের যে অবস্থাই হোক না-কেন, তারা মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হতে পারে না। নবী করীম (স) ঘোষণা করেছেনঃ SEE DS EE ED pl ges oS be Mi “tHE > ls 2 > তিন শ্রেণীর লোকের আমল লেখা হয় না। নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ জাগ্রত না হয়। পাগল, যতক্ষণ না সুস্থ বিবেক-বুদ্ধি সম্পন্ন হবে৷ বালক, যতক্ষণ না পূর্ণ বয়স্কতা পাবে। আবূ বকর বলেছেন, এই হাদীসটি বাহ্যত এই তিনজনের হত্যাকার্য ও মূলত দণ্ডমুক্ত হবে । দীয়ত দেয়ার বাধ্যবাধকতা থেকেও মুক্তি দেয়া হতো, যদি তার দলীল না থাকত । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।