আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৮৫ করলাম । রাসূলে করীম (স) বললেন, তুমি তার দীয়ত দাও, কিন্তু তুমি তার ওয়ারিস হবেনা। এ থেকে প্রমাণিত হল যে, হত্যাকারী নিহত ব্যক্তির সমস্ত সম্পদ-সম্পত্তি থেকে বঞ্চিত হবে। এ ক্ষেত্রে ইচ্ছাপূর্বক হত্যাকারী ও ভুলবশত হত্যাকারীর মধ্যে কোন পার্থক্য নেই । কেননা এই প্রসঙ্গে রাসূলে করীম (স)-এর কথা সার্বিক ও নির্বিশেষ। ফিকাহবিদগণ এই হাদীসটিকে ভিত্তি করেছেন এবং এটিকে গ্রহণ করেছেন। ফলে হাদীসটি ‘মুতাওয়াতির'’ বর্ণনার পর্যায়ে উন্নীত হয়েছে। যেমন রাসূলে করীম (স)-এর এই কথাটি =, ২০:,] 'উত্তরাধিকারীর জন্যে কোন অসিয়ত নেই, করা যাবে না৷’ যেমন তঁরি এই কথা $ — GE se Ye ste SI ESSY কোন মেয়েলোক তার ফুফু বা খালার সতীন হিসেবে বিবাহিতা হতে পরবে না। দুটি বিক্রয়ের মধ্যে পার্থক্যের সৃষ্টি হলে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে অথবা দুটিই প্রত্যাহত হবে। ব্যক্তির থেকে বর্ণিত আরও অনেক হাদীস এ পর্যায়ে বর্ণিত হয়েছে। ফলে তা মুতাওয়াতির রূপে গণ্য হয়েছে। কেননা ফিকাহবিদগণ তা গ্রহণ করেছেন, তাকে ভিত্তি করে মাসলার রায় দিয়েছেন। ফলে মীরাস সংক্রান্ত আয়তকে এই পর্যায়ে ‘খাস’ করে দেয়া সঙ্গত বিবেচিত হয়েছে। ইচ্ছাপূর্বক ও ভুলবশত উভয় প্রকারের হত্যাকারীই যে এ ক্ষেত্রে অভিন্ন, পার্থক্যহীন বরং সমান, তা অপর একটি হাদীস থেকেও জানা যায় । হাদীসটি হযরত আলী, উমর ইবনে আব্বাস (রা) থেকে অভিন্নৃভাবে বর্ণিত । সাহাবীগণের এই ধরণের বর্ণনায় কোনরূপ মতপার্থক্য হতে পারে না । তা ব্যাপকভাবে প্রচারিত বলে কোন তাবেয়ীর কথা নিয়ে তার উপর আপত্তি উত্থাপন করা যায় না। ইমাম মালিক এই মত দিয়েছেন যে, নিহতের বাবদ প্রাপ্ত দীয়ত থেকেও হত্যাকারী মীরাস পাবে না । এই মতটি নিহতের সব মাল-সম্পত্তিতেই প্রযোজ্য হওয়া আবশ্যক, তার কয়েকটি কারণ আছে। একটি এই যে, তার বাবদ প্রাপ্ত দীয়তও মূলত তারই মাল, তারই মীরাস। কেননা তা থেকেই তার ঝণ শোধ করা হয়, তার কোন অসিয়ত থাকলে তা-ও কার্যকর করা হয়। আল্লাহ্‌ যেমন সম্পত্তি বণ্টনের বিধান করেছেন তেমনি তার সকল সম্পত্তি বণ্টিত হবে। অন্যান্য ওয়ারিস তা যথারীতি পাবে। দীয়ত থেকেও হত্যাকারী মীরাস পাবে না, এ ব্যাপারে. সকলেই যখন একমত, তখন অন্যান্য যাবতীয় মাল-সম্পদ থেকে বঞ্চিত . হওয়ার কথাটিও চূড়ান্ত । যেমন সব মাল থেকে মীরাস পেলে তার বাবদ প্রাপ্ত দীয়ত থেকেও পাবে, মীরাস প্রাপ্তির ব্যাপারে সব ধন-মাল সর্বতোভাবে অভিন্ন । পক্ষান্তরে যখন প্রমাণিত হল যে, তার দীয়ত থেকে অংশ পাবে না, তখন তার অন্যান্য যাবতীয় মাল সম্পর্কেও এই নিয়ম কার্যকর হবে। কেননা হাদীসে এই দুই ধরনের মালের মধ্যে কোন পার্থক্য করা হয়নি । ইমাম মালিক বলেছেন £ ভুলবশত হত্যাকারী দীয়ত ছাড়া অন্যান্য যাবতীয় মালের মীরাস পাবে, কেননা তার এই হত্যা আগাম মীরাস দখল করার মতলক্ে হয়েছে, তা মনে করা যায় না । দীয়তের ক্ষেত্রেও এই সম্ভাবনা বিদ্যমান । তা বরং উঁক্ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।