আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

এ থেকে বোঝা যায়, বান্দা ভালো বা মন্দ যা-ই গোপন করে, তা তারা যতদিন-ই গোপন রাখুক, আল্লাহ্‌ একদিন-না-একদিন তা অবশ্যই প্রকাশ করাবেন। তখন তা আর গোপন থাকবে না । রাসূলে করীম (স) থেকেও এ পর্যায়ের একটি বর্ণনা এসেছে। তিনি বলেছেনঃ Jd sie el 9 dU Ne U — Tall UK, AC Lilt le WS AE ELAR SE SR NaF হলেও আল্লাহ্‌ তা জনগণের মুখে মুখে প্রকাশ করে দেবেন । গুনাহ-নাফরমানীর ব্যাপারও তেমনি । বর্ণিত হয়েছে, আল্লাহ মূসা (আ)-এর প্রতি ওহী পাঠালেন $ ‘আপনি বনু ইসরাইলীদেরকে তাদের নেক আমল আমার জন্যে গোপন করতে বলুন । জানিয়ে দিন, তা প্রকাশ করার দায়িত্‌ আমার ৷' আল্লাহ্র ‘তোমরা যা গোপন কর, আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবেন’, কথাটি সার্বিক ও সাধারণ (৫০৷০৷)। কিন্তু তার তাৎপর্য বিশেষ ও নির্দিষ্ট । কেননা তারা সকলেই নির্দিষ্টভাবে হত্যাকারীকে জানত না। এ কারণে হত্যাকারী সম্পর্কে তাদের মধ্যে মতের পার্থক্য দেখা দেয়। আল্লাহ্র উক্ত কথাটি সমস্ত মানুষের ক্ষেত্রেও সাধারণ হতে পারে। কেননা কথাটি মূলত ভবিষ্যৎ পর্যায়ের । আর তাদের ও অন্যদের ব্যাপারে তা সাধারণ কথা । এই কাহিনী পর্যায়ে আমরা যা কিছু বলেছি তাছাড়া আরও একটি কথা নিহিত রয়েছে। তা হচ্ছে নিহত ব্যক্তির মীরাস থেকে হত্যাকারীর বঞ্চিত হওয়া । আবূ আইয়ূব ইবনে সিরীন উবায়দাতা-আস-সালমানী সূত্রে বর্ণনা করেছেন ৪ বন্‌ ইসরাইলী বংশের এক ব্যক্তির একজন নিকটাত্মীয় ছিল, সে ছিল তার উত্তরাধিকারী । সে তাকে হত্যা করল তার উত্তরাধিকার আগেই দখল করার মতলবে। পরে নিহত ব্যক্তির লাশ অন্য লোকদের বাড়ির দরজায় রেখে দিল, এরপর গাভী সং উক্ত কাহিনীর উল্লেখ করল ৷ তারপর উল্লেখ করেছে যে, হত্যাকারী তার উত্তরাধিকার পায়নি । হত্যাকারীর মীরাস প্রাপ্তি হত্যাকারীর মীরাস প্রাপ্তি পর্যায়ে বিভিন্ন মত রয়েছে। উমর, আলী, ইবনে আব্বাস (রা), সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণিত হয়েছে -_হত্যাকারী মীরাস পাবে না। সে হত্যা ইচ্ছাপূর্বক হোক, কি ভুলবশত । নিহতের দীয়ত থেকেও কোন অংশ পাবে না । তার অন্যান্য মাল থেকেও নয়। ইমাম আবু হানীফা, সওরী, আবূ ইউসূফ, মুহাম্মাদ ও জুফর এই মত ঘোষণা করেছেন। তবে হানাফী ফিকাহবিদগণ বলেছেন £ হত্যাকারী নাবালেগ বালক বা পাগল হলে সে মীরাস পাবে। উসমান আল-বত্তী বলেছেন, ভুলবশত যে হত্যা করেছে, সে মীরাস পাবে। ইচ্ছাপূর্বক হত্যাকরী পাবে-না। ইবনে শাবরামাতা বলেছেন, ভুলবশত হত্যাকারী ও মীরাস পাবে না। ইবনে ওহাব ইমাম মালিক থেকে বর্ণনা www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।