আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৭৯ এরূপ একটি বর্ণনা ইবনে আব্বাস, উবায়দা, আবুল আলীয়া, হাসান ও মুজাহিদ থেকেও বর্ণিত ও উদ্ধৃত হয়েছে। যারা এটাকে সাধারণ আদেশ মনে করেন না, তারা প্রমাণ হিসেবে বলেছেন, বারবার নবীকে প্রশ্ন করার শুরুতে আল্লাহ্‌ তাদের প্রতি ভসনা করেন নি। তোমরা যেমন বলছ, প্রথম আদেশ কার্যকর করাই যদি তাদের জন্যে বাধ্যতামূলক হতো তা হলে প্রশ্ন করার শুরুতেই অস্বীকৃতি ও অসম্মতি প্রকাশ পেতো । কিন্তু এদের এই কথাটি গ্রহণযোগ্য নয়। কেননা তাদের প্রতি তো অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছেই ৷ প্রথমত, তাদের কাজটিকে ক্রমশ শক্ত করে দেয়া হয়েছে। এ-ও এক ধরনের অসস্তুষ্টি প্রকাশ । যেমন আল্লাহ বলেছেন $ lal bie ela acm lod (Ve: Lill) - pel ইয়াহুদী হয়ে যাওয়া লোকদের জুলুমের কারণে আমরা তাদের প্রতি হারাম করেছিলাম সেসব পাক-পবিত্র খাদ্য যা তাদের জন্যে হালাল করা হয়েছিল । আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ্র কথা ঃ£ ‘ওরা করতে চায়নি ....... '। এ থেকে প্রমাণিত হয় যে, শুরুতে ওরা আদেশ পালন এড়িয়ে যেতে চেয়েছিল । কেননা ওদের তো কর্তব্য ছিল আদেশ পাওয়া মাত্রই দ্রুত ও অবিলম্বে গাভী যবেহ কাজে চলে যাওয়া । এ কারণে আয়াতটি থকে কতিপয় তাৎপর্য পাওয়া গেছে। একটি, শব্দের সাধারণত্ব গণ্য করাই কর্তব্য, যখন তা করা সম্ভব ৷ দ্বিতীয় -- আদেশটি ছিল তাৎক্ষণিকভাবে পালনীয় । আর আদিষ্টের কর্তব্য ছিল সাধ্যানুযায়ী অবিলম্বে তা পালন করা, যতক্ষণে বিলম্ব করা বৈধ হওয়ার দলীল পাওয়া না যায় । তৃতীয় --গুণ-পরিচিতির অনুপস্থিতি সহকারে কোন কাজের আদেশ করা অসঙ্গত নয়। তবে উল্লেখ করা নামের কাজটি না পাওয়া পর্যন্ত তা পালনে বিলম্ব করা আদিষ্টের পক্ষে অসঙ্গত নয়। চতুৰ্থ-_আদেশ পালন অবশ্য কর্তব্য । তাকে অবশ্য কর্তব্য মনে না করার দলীল পাওয়া গেলে অন্য কথা । কেননা আলোচ্য শর্তহীন আদেশ এড়িয়ে গেলে তবেই তা নিন্দনীয় হতে পারে, কোনরূপ ভসনার উল্লেখ ব্যতিরেকে । আর পঞ্চম -_-আদেশ পালনে সক্ষম হওয়া সত্বেও কাজটি করার পূর্বে তা নাকচ করা অসঙ্গত নয় । কেননা গাভীর গুণ বর্ণনায় একটির পর একটির উল্লেখ করা হয়েছে পূর্বের গুণটি নাকচ করে। কেননা আল্লাহ্র কথা ঃ আল্লাহ্‌ তোমাদেরকে আদেশ করেছেন যে, তোমরা একটি গাভী যবেহ কর। যে-কোন একটি গাভী যবেহ করারই দাবি করছিল । তারা যে-কোন ধরনের গাভী যবেহ করলেই আদেশ পালন হয়ে যেতো, আর তা করতে তারা সক্ষম ছিল । কিভু তারা যখন বলল ৪ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।