আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন a কেননা আমরা তো তাজীম ও তাসবীহ শব্দ বলেও (অর্থাৎ আল্লাহু আযম, সুবহান-আল্লাহ বলে,) নামাযের তাহ্রীমা বাধা জায়েয মনে করি, ফারসী ভাষায় কুরআন পাঠও জায়েয ইমাম আবু হানীফার মতে ৷” মালিক বানিয়ে দেয়া বা এই ধরনের শব্দ বললেও হেবা বা বিক্ৰয় জায়েয বলে আমাদের মত । এতে তো মূল ব্যবহার্য শব্দটি ও ভাষা বদলে দেয়া হয়। অথচ উপরোদ্ধৃত আয়াতে তা নিষিদ্ধ হয়েছে। আমরা বলব-না, এই প্রশ্ব আমাদের উপর আসে না । কেননা উক্ত আয়াতের কথা হল-__যেসব লোকের জন্যে কথাটি বলা হয়েছিল, সেই মূল কথাটিকেই তারা বদলের দিয়েছিল, সেই মূল কথাটিকেই তারা বদলে দিয়েছিল, ভিন্ন কথা বলে দিয়েছিল। আমরা সেরূপ করিনি। j আল্লাহ্‌ কথা £ {= 11,3, 142.০ ১] "91551 ‘তোমরা দরজা দিয়ে প্রবেশ: কর সিজদাকারী (বিনীত-অবনত) হয়ে এবং বল ক্ষমা...ক্ষমা ৷’ অর্থাৎ আমাদের অপরাধ আমাদের থেকে দূর করে দাও । হাসান ও কাতাদাহ বলেছেন, হযরত ইবনে আব্বাস (রা) এই আয়াতটির তাফসীরে বলেছেন ঃ ‘তাদেরকে আল্লাহ্র নিকট মাগফিরাত চাইতে বলা হয়েছিল ৷’ তীর এই কথাটিও বর্ণিত হয়েছে, তাদের এই কথা বলার আদেশ করা হয়েছিল যে, এই কথাটি সত্য । যেমন তোমাদের বলা হয়েছে। ইকরামা বলেছেন £ তাদেরকে ‘লা-ই-লাহা ইল্লাল্লাহ’ বলার আদেশ করা হয়েছিল কিন্তু তারা বলেছিল, লাল লাল গম, যব ঠাষ্টাচ্ছলে বা ভুলে যাওয়ার দরুন । ইবনে আব্বাস সহ কয়েকজন সাহাবী ও হাসান বসরী থেকে বর্ণিত হয়েছে, ওদেরকে যে শব্দ বলার আদেশ করা হয়েছিল সেখানে বিপরীত অর্থের শব্দ তারা বলেছিল । এই বদল করার দরুন তাদের নিন্দা করা হয়েছে এ আয়াতে ৷ কেননা তাদেরকে তওবা করার ও মাগফিরাত চাওয়ার জন্যে আদেশ করা হয়েছিল । কিন্তু তারা তার বিপরীতটা করার উপরই অবিচল হয়ে থাকল । কিন্তু যারা অর্থ ঠিক রেখে শব্দের পরিবর্তন করেছিল মাত্র, উক্ত আয়াত তাদের সম্পর্কে প্রযোজ্য নয়। উক্ত আয়াত তো সেই লোকদের অবস্থার বর্ণনা দিয়েছে যারা শব্দ ও অর্থ উভয়ই বদলে দিয়েছিল । আর এই কাজটাই ছিল তাদের নিন্দা করার মূল কারণ । অতএব যারাই এ কাজে শরীক তারা নিন্দিত হওয়ার দিক দিয়েও শরীক । যেমন কাজ, তেমনই তার ফল। কিন্তু যারা শব্দের পরিবর্তন করেও মূল অর্থ বহাল রেখেছে, আয়াতটি তাদেরকে আওতার মধ্যে নেয়নি । তার দৃষ্টান্ত হচ্ছে সেসব লোক, যারা ‘মুত‘আ' বিয়ে জায়েয বলে মনে করে। অথচ আল্লাহ্‌র কথা হচ্ছে ৪ 22 “oo cee “O70 পপ Td. EL EES ENESCO CG METS তাদের স্ত্রীগণ, কিংবা তাদের দাসীগণ ছাড়া .... ১. কিন্তু মশহুর কথা এই যে, ইমাম আবু হানীফা পরবর্তীতে এটা প্রত্যাহার করেছেন --অনুবাদক www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।