আহ্কামুল কুরআন ৭২ উক্ত আয়াত থেকে এ-ও বোঝা যায় যে, সিজদা করার আদেশ করে আল্লাহ আদমের প্রতি সম্মান প্রদর্শন করতেই চেয়েছিলেন। তার মর্যাদা বৃদ্ধিই ছিল লক্ষ্য । ইবলীস তো সেই কারণেই বলেছিল ঃ EO BH BS OES UE UE SNE CSU (0-1: 1431) আমি কি সিজদা করব তাকে, যাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ ? তুমি কি লক্ষ্য করনি, এতে করে তুমি আমার উপর তাকে বেশি সম্মানিত করে দেবে? এই কথা বলে ইবলীস জানিয়ে দিয়েছিল যে, সে যে সিজদা করা থেকে বিরত থাকছে, তার কারণ হচ্ছে--আদমকে সিজদা করার জন্যে আল্লাহ্র এই আদেশ দ্বারা আদমকে অধিক মর্যাদা ও সম্মান দেয়া হবে। আদমকে কিবলার স্থানে দাড় করে সিজদাকারীদেরকে সিজদা করার আদেশ করা হলে তাতে আদমের কোন সম্মান বা মর্যাদার ব্যাপার হতো না । তাতে তো আদমের কোন ব্যাপার থাকত না, মর্যাদা দানের ব্যাপারও হতো না, যাতে করে ইবলীসের হিংসা হওয়ার কারণ হতো । যেমন কাবাকে কিবলা হিসেবে নির্দিষ্ট করা হয়েছে, তার প্রতি মুখ করেই তো নামায পড়া ও সিজদা দেয়া হয়। তাতে কাবার কোন মর্যাদা হয় না। এ-ও বলা হয়েছে যে, আদমের শরীয়াতে সৃষ্টির জন্যে সিজদা করা জায়েয ছিল। সম্ভবত সেই শরীয়াতী বিধান হযরত ইউসূফ (আ) পর্যন্ত কার্যকর ছিল।” ফলে তাদের মধ্যে সন্মান পাওয়ার অধিকারী ব্যক্তিদের জন্যে সাধারণভাবেই সিজদা করা হতো । তার প্রতি সম্মান-মর্যাদা ও মাহাত্ম্য প্রদর্শনই হতো তার উদ্দেশ্য । যেমন '‘মুসাফিহা’ (করমর্দন) মুয়ানিকা গলায়-গলায় মেলানো । অথবা তা ছিল হস্ত চুম্বন পর্যায়ের কাজ । হস্ত চুম্বন জায়েয হওয়া সম্পর্কে হাদীস বর্ণিত হয়েছে। যদিও তা অপছন্দ করার বর্ণনাও আছে। তবে সম্মান ও মর্যাদা প্রদর্শনের জন্যে সিজদা করা মন্সূখ হয়ে গেছে হাদীস দ্বারা । হাদীসটি হযরত আয়েশা (রা) জাবির (রা) ও আনাস (রা) থেকে বর্ণিত । নবী করীম (স) বলেছেন ঃ 2 ul Mid Cle Hy Ai 2 2 - Uke do pls na Ue 33 0a bl Bl on কোন ব্যক্তির উচিত নয় অপর ব্যক্তিকে সিজদা করা । এক ব্যক্তির তারই মত অপর ব্যক্তিকে সিজদা করা যদি ন্যায়সঙ্গত হতো, তাহলে আমি নিশ্চয়ই স্ত্রীকে হুকুম দিতাম তার স্বামীকে সিজদা করার জন্যে । কেননা স্ত্রীর উপর স্বামীর তো অনেক বড় অধিকার রয়েছে। ১. কিন্তু আদমকে সিজদা করার এই ব্যাপারটি ছিল তাঁকে সৃষ্টি করার পরই । তখন কি আদমের কোন . শরীয়াত ছিল ? শরীয়তের প্রশ্ন উঠতে পারে তার দুনিয়ার জীবন শুরু করার পর । তার পূর্বে কোন শরীয়াত থাকার কথা নয়।-__ অনুবাদক www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।