আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৭১ এক-একটি গোষ্ঠি সম্মুখে চলতে লাগল এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে দুনিয়ার বিভিন্ন স্থানে নতুন করে বসতি স্থাপন করে নিজেদের ভাষার ব্যবহার ও উন্নয়ন সাধন করতে লাগল। অবশ্য অপর কিছু লোক এই এতিহাসিক তত্ত্ব মেনে নেননি । তারা বলেন-বিবেক সমস্ত মানুষ গতকাল পর্যন্ত যে ভাষায় কথাবার্তা বলেছে, তা সমস্তই তারা একদিনের ব্যবধানে ভুলে যাবে, তা বিশ্বাসযোগ্য বা যুক্তিসম্মত কথা নয়, মূলত তারা সব ভাষাই জানতো পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় পর্যন্ত । পরবর্তীতে তারা যখন আলাদা হয়ে গেল ও এক গোষ্ঠি থেকে অনেক দূরে অন্য গোষ্ঠির বসতি গড়ে উঠল, তখন তারা নিজ ভাষা নিয়ে সন্তুষ্ট থাকল যে ভাষায় বর্তমানে তারা কথা বলছে, আর অন্যান্য ভাষার সাথে তারা সম্পর্কহীন হয়ে গেল । অথচ সেসব ভাষা ত্র অজানা বা অপরিচিত ছিল না, তাদের বংশধররা সেই সব ভাষার উত্তরাধিকার পায়নি বলে সমস্ত ভাষার সাথে সব আদম সন্তান সমভাবে অবহিত থাকেনি। আল্লাহ্‌ ছাড়া অন্যকে সিজদা করা আল্লাহ তা‘আলা বলেছেন $ Es CCE Lo! GF ons o / l- 0 “of 0 — ly PY [sual ASULAD Ll JS স্বরণ কর সেই সময়ের কথা, যখন আমরা ফেরেশতাদের বললাম £ তোমরা আদমের জন্যে সিজদা কর। পরে তারা সকলেই সিজদা করল । শুবা কাতাদা থেকে বর্ণনা করেছেন, এই নির্দেশ পালনটা ছিল আল্লাহ্র জন্যে, আদমের উদ্দেশ্যে সিজদা করার মাধ্যমে তা পালিত হয়েছে। এই করিয়ে আল্লাহ আদকে সম্মানিত করেছেন। মামর কাতাদাহ্‌ থেকে 152.4] 155২, ‘তারা সকলে আদমের উদ্দেশে সিজদায় পড়ে গেল’ আয়াতের তাফসীর প্রসঙ্গে বর্ণনা করেছেন যে, তাদের সম্মান প্রদর্শনের কাজটি এই সিজদা দ্বারাই সম্পন্ন হয়েছিল । এ সিজদাটা আল্লাহ্র ইবাদত হওয়াও অসম্ভব নয় । যদিও তা ছিল আদমের প্রতি সম্মান ও মর্যাদা । হযরত ইউসূফ (আ)-এর ভাই ও পরিবারবর্গ ইউসূফের প্রতি যে সিজদা করেছিল, তা-ও এ পর্যায়েরই কাজ ছিল। কেননা ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্যে জায়েয নয়, কিন্তু সম্মান ও মর্যাদা প্রদর্শন জায়েয, যে তা পাওয়ার যোগ্য তার জন্যে এক ধরনের তাজীম হিসেবে। কেউ কেউ বলেছেন, এখানে সিজদা তো আল্লাহ্র জন্যেই করা হয়েছিল, আদম ছিলেন তাদের জন্যে কিবলাস্বরূপ । কিন্তু এ কথাটি গ্রহণযোগ্য নয়। কেননা তাহলে তাতে আদমের প্রতি মর্যাদা প্রদানের কোন ব্যাপার ছিল, তা প্রমাণিত হয় না। অথচ এখানে আদমের সম্মান ও মর্যাদা প্রদর্শনই ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যাপার । যেমন যে লোক হাম্‌দ পাওয়ার যোগ্য অধিকারী, তার জন্যে হামদ করা । তা তো প্রকৃত ব্যাপার, তা পরোক্ষ ব্যাপার বলার কোন উপায় নেই । যেমন, যদি বলা হয়, অমুকের চরিত্র প্রশংসনীয় ‘ও নিন্দনীয় । এরূপ বলা যায়, কেননা ‘শব্দ' তো তার পর্যায়ে প্রকৃতই হবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।