আহ্কামুল কুরআন ৬৮ তোমরা সেই জাহান্নামকে ভয় কর যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর এই জাহান্নাম তো কাফিরদের জন্যেই প্রস্তুত করে রাখা হয়েছে। এরপর মুমিনদের জন্যে পরকালীন সুখ ভোগের ব্যবস্থাপনার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ৪ srl sey pln is eS সেই লোকদের সুসংবাদ দাও, যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে যে, তোমাদের জন্যে পরকালে জান্নাত রয়েছে, যার নিম্নদেশ থেকে ঝরনা ধারাসমূহ সদা প্রবহমান । আৰূ বকর বলেছেন 8 উদ্ধৃত আয়াতসমূহ তওহীদের দলীল হওয়ার ও নবুয়তের সত্যতার দলীল হওয়ার সঙ্গে সঙ্গে এই আদেশও বহন করে এনেছে যে, আল্লাহ্র অস্তিত্ব ও একত্ব সম্পর্কে বিবেক-বুদ্ধিসঞ্জাত যুক্তি-প্রমাণ উপস্থাপিত করতে হবে । আল্লাহ্র দেয়া দলীলসমূহ প্ৰমাণ হিসেবে উপস্থাপন করতে যারা নিষেধ করে, উক্ত কথা তাদের মতকে বাতিল প্রমাণ করেছে। তারা মনে করে, শুধু শুনা খবরই আল্লাহ্কে চেনা ও রাসূলকে সত্য বলে জানার জন্যে যথেষ্ট । কেননা আল্লাহ্ তার একত্ব ও রাসূলের সত্যতা সম্পর্কে শুধু সংবাদ দিয়েই ক্ষান্ত থাকেন নি, তিনি বিবেক-বুদ্ধি সম্মত অকাট্য যুক্তি-প্রমাণও উপস্থাপিত করেছেন। উপরোদ্ধৃত আয়াতটি থেকে বোঝা যায় যে, সুসংবাদ মানে আনন্দ উদ্রেককারী সংবাদ । আনন্দ ও সুখ বাহক সংবাদই সাধারণত ও বেশির ভাগ সুসংবাদ হয়ে থাকে। অবশ্য কখনও কখনও অন্য অৰ্থেও তা ব্যবহৃত হয়, হয় শর্তাধীন হয়ে । যেমন ৪ lt a তাদের পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও । এ কথার একটি দৃষ্টান্ত এই -- কেউ যদি বলে যে, যে দাস অমুক কন্যার সন্তান প্রসবের সুসংবাদ দেবে সে মুক্ত হবে। অতঃপর একজনের পর একজন করে বহু সংখ্যক দাস উক্ত সুসংবাদ দেয়, তাহলে হানাফী ফিকাহ্বিদদের মতে কেবলমাত্র প্রথম জনই মুক্তি পাবে, সে ছাড়া অন্য কেউ মুক্তি পাবে না, যদিও একই সুসংবাদ বহু কয়জন দাস দিয়েছে। কেননা সুসংবাদ কেবল সেই দিয়েছে, অন্যরা নয়। তাদের মতে কথাটি এরূপ নয়, যে যে দাস অমুকের সম্ভান প্রসবের খবর দেবে সে মুক্ত। পরে একজনের পর একজন এই খবর দিল, তাতে সকলেই মুক্ত হয়ে যাবে। কেননা এ কথাটি শর্তহীন একটি খবরের উপর ৬৯ এ০ কিরা চুক্তি পর্যায়ের । এতে সকল সংবাদদাতা শামিল www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।