আহ্কামুল কুরআন ৬৭ বিস্তীর্ণকরণ, তাকে নিষ্কম্প বানানো, পৃথিবী থেকে মানুষের নানাবিধ ফায়দা বা কল্যাণ লাভ, তা থেকেই তাদের জীবন-জীবিকা অর্জন ও জীবনের অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস পাওয়া, কোনরূপ শংকা বা ভয়-ভীতি ছাড়াই তার উপর অবস্থান খহণ প্রভৃতিই স্রষ্টার অস্তিত্ব ও একত্বের অকাট্য প্রমাণ ৷ এই পৃথিবী যখন একটি নতুন সৃষ্টি, তখন এর চূড়ান্ত সমাপ্তি অনিবার্য । এর ধারক, চালক ও স্থিতিস্থাপক এক সত্তা অবশ্যই আছেন । তিনি আল্লাহ্, তিনিই এর সৃষ্টিকর্তা, সব মানুষের সৃষ্টিকর্তাও তিনি । তিনিই তোমাদের নিয়ামত দেন, খোরাক-পোশাক দেন। ফল ও ফসল যা-ই হয়, তা তোমাদের জন্যেই তিনি উৎপাদন করেন। এই সব কাজ কেবল সেই মহা শক্তিমান সত্তাই করতে পারেন, যাঁকে কেউই অক্ষম করতে পারে না, যার সমতুল্য কেউ নেই, কিছু নেই । এসব দলীল-প্রমাণ পেশ করার জন্য উৎসাহ. দেয়া হয়েছে। তার নিয়ামতসমূহ সম্পর্কে অবহিত করা হয়েছে। এরপর নবী করীম (স)-এর নবুয়ত প্রমাণ করা হয়েছে। স্পষ্ট দেখিয়ে দেয়া হয়েছে যে, অবিশ্বাসীরা কুরআনের ন্যায় কোন কালাম কখনই রচনা করতে পারে না। এসব বলার পর সকল লোককে একমাত্র আল্লাহ্র দাসত্ব স্বীকার করার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছেঃ - Lisa Ty BTS dU ss SG অতএব তোমরা এক আন্তাহ্র প্রতিদ্বন্বীরূপে কাউকেই স্বীকৃতি দেবে না। কেননা তোমরা তো জান (যে তার প্রতিদ্বন্বী কেউ হতে পারে না) । অর্থাৎ তোমরা তো জান যে, যাদেরকে তোমরা ‘ইলাহ্,’ বা মাবুদ বানিয়েছ, তারা কিছুই করতে সক্ষম নয়। আল্লাহই হচ্ছেন তোমাদের প্রতি নিয়ামতদাতা, ওরা নয় । তিনিই সবকিছুর স্রষ্টা, ওরা নয় । ‘তোমরা জানো’ কথাটির আর একটি অর্থ বলা হয়েছে £ কর্তব্য ও অকর্তব্যের মধ্যে যে পার্থক্য, তা তো তোমরা জান। তার অর্থ, আল্লাহ্ তোমাদেরকে বিবেক-বুদ্ধি দিয়েছেন। তদ্বারা তোমরা এই কথা অনুধাবন করতে পার। এ কারণেই তোমাদেরকে এ দায়িত্ দেয়া হয়েছে। কেননা অনুধাবন শক্তি না দিয়ে মূর্খ রেখে অনুধাবনের দায়িত্ব দেয়া বিবেক-বুদ্ধির বিপরীত । দলীল-প্রমাণের ভিত্তিতে এ সব কথা যখন লোকদের নিকট অকাট্যভাবে প্রমাণিত হল, তখন ভয়ের বাণী উচ্চারণ করা হল । বলা হল ৪ 2 9 “fo Ar 0 EEL eo 25 a Lad Ele SACO Wht: ALI S39 Ad LTRS NG LT lis A SUG “0 lo og 2 Ac oe - ALD coulis তোমরা যখন পারলে না, আর তা কখনই পারবে না, সে তো জানা কথা । অতএব www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।