আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ٥٥٣
📝 نص 📖 PDF

আহ্‌কামুল কুরআন ৬২ হত্যা করার বিশেষ হুকুম দেয়া হয়ে থাকলে তা খুবই যক্তিসঙ্গত হয়েছে। ওরা হচ্ছে কন্টর ধরনের কাফির, ওরা কখনই ঈমান প্রকাশ করে না, কুফরও গোপন করে না। যদিও মুনাফিকদের অপরাধ কাফিরদের তুলনায় অনেক কঠিন ও বড় । আল্লাহ্র কথাঃ - La aE US sl যিনি পৃথিবীকে শয্যা বানিয়েছেন। অর্থাৎ স্থিতিশীল ও ধীরস্থির অ-নড়বড় বানিয়েছেন। অপর আয়াতে পর্বতকে গ্রাফী বানাবার কথা বলা হয়েছে। পর্বতকে গ্রাফী বলার তাৎপর্যে জটিলতা নেই, যেমন সূর্যকে চেরাগ বা প্রদীপ বলা হয়েছে। এই প্রেক্ষিতে ফিকাহ্‌বিদগণ বলেছেন £ কোন লোক যদি শয্যায় না শোয়ার কিরা করে এবং পরে সে জমিনের উপর শয়ন করে, তাহলে সে কিরা ভঙ্গ করল না, সেজন্যে তাকে কোন কাফ্ফারাও দিতে হবে না । অনুরূপভাবে যদি কেউ কিরা করে-_সে প্রদীপের আলোতে বসবে না, আর সে সূর্যের আলোতে বসে, তবুও তার কিরা ভঙ্গ হবে না । কেননা কিরা-কসম সাধারণ পরিচিত বিষয়ের উপর হয়। কিন্তু সূর্য বা পৃথিবীকে নিয়ে এরকম কিরা কসম সাধারণভাবে করা হয় না। এটা ঠিক তেমনি, যেমন আল্লাহ্‌ অস্বীকারকারীকে আল্লাহ্‌ কাফির বলেছেন। অথচ কৃষককেও (আভিধানিক অর্থে) কাফির বলা হয়। সংশয় পোষণকারীকেও কাফির বলা হয়েছে। অথচ সাধারণভাবে নিঃশর্তে এরূপ নামকরণ করা হয় না। এ থেকে শুধু তাকেই বোঝায়, যে আল্লাহকে অস্বীকার ও অমান্য করে । শর্তহীন নাম ও শর্তযুক্ত নামের দৃষ্টান্ত বহু রয়েছে। শরীয়াতের হুকুম আহকাম জানার জন্যে এগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা আবশ্যক । তাই স্বভাবত তা সাধারণ ও নিঃশর্ত, নিঃশর্তই থাকবে । আর যা শর্তাধীন তাকেই সেই শর্তের উপর রাখতে হবে। কোনটাই যেন স্বীয় স্থান অতিক্রম না করে।. উপরোদ্ধৃত আয়াতে আল্লাহ্র তওহীদ ও সৃষ্টার প্রমাণ বিধৃত । কোন জিনিসই মহা শক্তিশালী সৃষ্টার সমতুল্য বা সমকক্ষ নয়। তাঁকে কেউ অক্ষম করতেও সমর্থ নয়। তাতে আকাশমগুলের উর্ধ্বে অবস্থান এবং কোনরূপ স্তম্ভ ছাড়াই স্থিত হয়ে থাকার কথা বলা হয়েছে। সুদীর্ঘকাল ধরে তা স্ব-অবস্থায় বর্তমান থাকারও উল্লেখ হয়েছে কোনরূপ নড়চড় বা স্থান বিচ্যুতি কিংবা পরিবর্তন ছাড়াই । অপর আয়াতে আল্লাহ্‌ বলেছেন $ (টা L531) - esi yu EEE a a f 49" ্্্‌ এবং আকাশমণ্ডলকে সংরক্ষিত ছাদ বানিয়েছি । অনুরূপভাবে পৃথিবীর স্থিতিস্থাপকতা এবং কোনরূপ কম্পন ব্যতিরেকে অবস্থিত থাকায় আল্লাহ্র একত্বের বিরাট দলীল নিহিত রয়েছে। তার সৃষ্টার কুদরত যে অসীম তা-ও প্রমাণিত হচ্ছে। কোন কিছুই তাকে অক্ষম করতে পারে না। এ সবের ভিত্তিতে আল্লাহ্‌র অস্তিত্বের প্রমাণ উপস্থাপন এবং তার দেয়া নিয়ামতসমূহের স্বরণ করার তাগিদ উৎসাহদানও রয়েছে তাতে ৷ আল্লাহ্র কথা ঃ www.boikitab.blogspot.com

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.