আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন . 8৯ মূলত না হওয়াই এর অর্থ; যেন শেষ পর্যন্ত এ কথাই বোঝা যায় যে, নামায পূর্ণাঙ্গ না হওয়াই এর তাৎপর্য । দুটি অর্থ একসঙ্গে গহণ করা যেহেতু জাযেয নয়। কেননা যখন মূলত না হওয়ার অর্থ করা হবে, তখন তা থেকে কিছুই প্রমাণিত হয় না । যখন পূর্ণাঙ্গ না হওয়া ও ক্ষতিগ্রস্তভাবে হওয়ার অর্থ নেয়া হবে, তখন তাতে তার কিছু অংশ হওয়া প্রমাণিত হবে। দুটি অর্থ এক সাথে গ্রহণ নিষিদ্ধ, কঠিন। রাসূল (স) ও কথা বলে মূলতই না হওয়া বোঝাতে চান নি। তার প্রমাণ এই যে, তা প্রমাণিত হলে ‘পড় কুরআনের যা পড়া সহজ,’ এই আদেশে যে ইখতিয়ার দেয়া হয়েছে, তা বাতিল হয়ে যায়। তাতে আয়াত মন্সূখ হওয়া বোঝায়, কিন্তু ‘খবরে ওয়াহিদ’ পর্যায়ের হাদীস দ্বারা কুরআনের আয়াত মনসূখ হওয়া জায়েয নয়। আবূ হানীফা, আবু মুআবিয়া, ইবনে ফুযায়ল ও আবূ সুফিয়ানের আবূ নজরাতা সাঈদ সূত্রে বর্ণিত হাদীসটিও উক্ত কথাই প্রমাণ করে। হাদীসটি হচ্ছে, রাসূলে করীম (স) বলেছেনঃ Ss USM LEIS a io da Blo S35 Uys LAA ফরয ও অন্যান্য নামাযের প্রতি রাক‘আত সূরা ফাতিহা ও অন্য একটি সূরা যে পড়েনি, তার নামায জায়েয হয়নি। তবে আবু হানীফা সূরা ফাতিহার সাথে অন্য কিছু পড়ার কথা বলেছেন। আর মুআবিয়া বলেছেন £ঃ ১১০১ ‘নামায নেই বা হয় না৷’ একথা জানাই আছে যে, মূল নামায না হওয়ার কথাই তীরা মনে করেন নি। পূর্ণাঙ্গ না হওয়ার কথাই বোঝাতে চেয়েছেন, কেননা সকলেই এ ব্যাপারে একমত যে, সূরা ফাতিহা পড়াই কুরআন পাঠের জন্যে যথেষ্ট । তার সাথে অন্য কিছু না পড়লেও নামায হয়ে যাবে। এ থেকে বোঝা গেল--তীরা সকলেই নামাযের পূর্ণাঙ্গ হওয়ার কথাই বুঝেছেন, নামাযের ত্রুটিপূর্ণ হওয়ার কথা বুঝেছেন। মূলত না হওয়া ও অপূর্ণাঙ্গ হওয়া__এ দুটি পরস্পর বিরোধী কথা বলে দুটি অর্থই একসাথে গ্রহণ করা যেতে পারে না। একটি শব্দের দুই পরস্পর বিপরীত অর্থ গ্রহণ নাজাযেয় হওয়ার ব্যাপারে সকলেই একমত । কেউ যদি বলেন, এই হাদীসটি উবাদাতা ও আবু হুরায়রা বর্ণিত হাদীস থেকে স্বতন্ত্র ও ভিন্নতর । আর হতে পারে, রাসূলে করীম (স) একবার বলেছেন £ 22304, ১। 5১০১ _U5<1। ‘সূরা ফাতিহা ছাড়া নামায নেই’ এ বলে নামাযে সূরা ফাঁতিহা পড়া ফরয করে দিয়েছেন । আর অন্যবারে বলেছেন, সাঈদ বর্ণিত হাদীসটি যাতে সূরা ফাতিহা ও তার সাথে অন্য কিছু পড়ার কথা বলেছেন। আর তা বলে বোঝাতে চেয়েছেন যে, সূরা ফাতিহার সাথে অন্য কিছু না পড়লে নামায পূর্ণাঙ্গ হবেনা? এর জবাবে বলা হবে, হাদীস দুটির ইতিহাস তোমার বা কারোর জানা নেই । রাসূলে করীম (স) দুই সময় দুই অবস্থায় বলেছেন, তারও কোন প্রমাণ নেই । দুইরূপ অবস্থায় আহ্‌কামুল_ ১/৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।