আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন 8৫ এ কথা আর একটি হাদীস থেকেও প্রমাণিত । হাদীসটি মুহাশ্মাদ ইবনে বকর, আবূ দাউদ, ইবরাহীম ইবনে মূসা, ঈসা, জাফর ইবনে মায়মূল বসরী, আবূ উসমান নহদী সূত্রে অণুত রত গম্তা কগয হ) তেহে £ Si ols oli J Soy 1 EEO alii cl - sai oli বের হয়ে মদীনার সর্বত্র ঘোষণা করে দাও যে, কুরআন ছাড়া নামায হবে না। সূরা ফাতিহাও যদি হয়... আর তার বেশী যাই হোক (অবশ্যই পড়তে হবে) । রাসূলের কথা ঃ ‘কুরআন ছাড়া নামায হবে না’ থেকে বোঝা যায়, কুরআনের যা-ই পড়া হবে তাতেই নামায হয়ে যাবে। আর ‘সূরা ফাতিহাও যদি হয় তার পর যা বেশি হয়' কথাটি থেকে বোঝা যায়, সূরা ফাতিহা না পড়লেও নামায হবে। কেননা কুরআনের কোন অংশ পড়া নির্দিষ্টভাবে ফরয হলে কথাটি এভাবে বলা হতো না, বরং সূরা ফাতিহা পড়ার কথা অকাট্যভাবে বলা হতো । এ পর্যায়ে আরও একটি হাদীস উল্লেখ্য । হাদীসটি ইবনে উয়ায়না উলা ইবনে আবদুর রহমান তার পিতার সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলে করীম (স) বলেছেন ৪ ESCO PP EE PE AO CGE যে নামাযে সূরা ফাতিহা পড়া হবে না, তা ক্রটিপূর্ণ। মালিক ও ইবনে জুরাইজ আল-উলা থেকে আবুস-সায়েব হিশাম ইবনে জুহরা সূত্রে আবু হুরায়রা থেকে নবী করীমের উক্ত কথাটি বর্ণনা করেছেন। সনদে এই পার্থক্য হাসীসটিকে দুর্বল করে দেয় নি। কেননা একথা বর্ণিত হয়েছে যে, তিনি তীর পিতা ও আবৃস সায়েক উভয় থেকেই শ্রবণ করেছে। তাতে বলা হয়েছে নামাযের ক্রুটিপূর্ণ হওয়ার কথা । তাতে বোঝা যায়, নামায তো হয়ে যায়, যদিও তা হয় ক্রটিপূর্ণ । কেননা নামায বৈধ না হলে তাতে 'ক্ৰুটি’ হওয়ার কথা বলা হতো না । ক্রুটিপূর্ণ হওয়ার কথা বলা হলে তাতে নামায বাতিল হয়ে যাওয়ার কথার বিপরীত বলা হয়। কোন জিনিস প্রতিষ্ঠিত না হলে তার ক্রুটিপূর্ণ হওয়ার প্রশ্ন উঠে না। কোন উট যদি গর্ভবর্তী না-ই হয়, তাহলে একথা বলা হয় না যে, তা ক্রটিপূর্ণ বাচ্চা প্রসব করেছে। হ্যা, ক্রুটিপূর্ণ বাচ্চা প্রসব ₹"লেই তবে বলা যাবে যে, ক্রটিপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে বাচ্চাটি জন্ম গ্রহণ করেছে, অথবা যদি গর্ভের মেয়াদ পূর্ণ না করেই প্রসব করা হয় তাহলেও তা বলা যায়৷ কিন্তু মূলতই যদি গর্ভবর্তী না হয়ে থাকে তাহলে তার ত্রুটিপূর্ণ বাচ্চা প্রসবের কথা বলা যায় না। এ থেকে প্রমাণিত হল যে, সূরা ফাতিহা ছাড়াও নামায হয়, যদিও ক্রটিপূর্ণভাবে। ক্রটিপূর্ণ হওয়াটা মূলকে অস্বীকার করে না । বরং মূলটা হওয়ার কথাই প্রমাণ করে। তবেই না তার সহীহ হওয়ার কথা বলা যায়। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।