আহ্কামুল কুরআন 88 এমন কির‘আত-__যাতে সূরা ফাতিহা কিংবা কুরআনের জন্যে কোন অংশ পড়া না হলে তার নামায হবে না। মুহাম্মাদ ইবনে বকর, আবূ দাউদ, ওহাব ইবনে বকীয়া, খালদ, মুহাম্মাদ ইবনে আমর, আলী ইবনে ইয়াহ্ইয়া ইবনে খাল্লাদ, রিফায়া ইবনে রাফে'’ সূত্রেও এই কাহিনী বর্ণিত হয়েছে । তাতে উদ্ধৃত হয়েছে, রাসূলে করীম (স) বলেছেনঃ ss AL AS LRG Lat AVES Ci - 15551 ad Lt তুমি যখন নামাযে দাড়াবে তখন কিবলামুখী হবে, পরে তাকবীর বলবে অতপর সূরা ফাতিহা ও আল্লাহ্ যা পড়া পছন্দ করেন তাই পড়বে .... এতেও সূরা ফাহিতা ও তাছাড়া অন্য কিছু পড়ার উল্লেখ হয়েছে। এ কথা অন্যান্য হাদীসের বিপরীত নয়। কেননা এর বক্তব্য হল, সূরা ফাতিহা পড়বে যদি তা পড়া সহজ হয়। এতে কোন আয়াত নির্দিষ্টভাবে পড়া ফরয বলা জায়েয হতে পারে না । অন্যথায় দেয়া ইখতিয়ার মনসূখ করা হবে। এ-ও জানা আছে যে, দুটি হাদীসের কোন একটি, অপরটির দ্বারা মনসূখ হয়নি । দুটি হাদীসই তো একই ঘটনার বিষয়ে । প্রশ্ন হতে পারে, দুটি হাদীসের একটিতে কুরআন পড়া পর্যায়ে ইখতিয়ার থাকার কথা রয়েছে, আর অপরটিতে কোন ইখতিয়ার ছাড়া-ই সূরা ফাতিহা পড়ার হুকুম রয়েছে, তাতে সূরা ফাতিহা পড়ার পর আর “যা পড়া হোক বলে আল্লাহ চান’ এই কথা বলে ইখ্তিয়ার দেয়া হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে, সূরা ফাতিহা পড়া-না-পড়ার কোন ইখতিয়ার দেয়া হয় নি, ইখতিয়ার দেয়া হয়েছে সূরা ফাতিহা পড়ার পর অন্য আয়াত পড়ার ব্যাপারে । কোন হাদীসে সূরা ফাতিহার উল্লেখ না হয়ে থাকলে বুঝতে হবে যে, তা হয়েছে বর্ণনাকারীর ভুলের কারণে তা ছাড়া এ হাদীসটিতে অতিরিক্ত কথা হিসেবে রয়েছে কোন ইখতিয়ার ছাড়া সূরা ফাতিহা পড়ার কথা । জবাবে বলা যাবে, যে হাদীসে ইখতিয়ারের কথা আছে তাকে যে হাদীসে সূরা ফাতিহা পড়ার নির্দেশ আছে তার উপর নিরংকুশভাবে প্রয়োগ করা জায়েয হতে পারে না, যেমন দাবি করা হয়েছে। কেননা সম্ভবত দুটিকেই কোনরূপ বিশেষত্ব ছাড়াই ব্যবহার করা হয়েছে । বরং আমাদের বলা উচিত যে, সাধারণভাবে যে ইখতিয়ারের উল্লেখ করা হয়েছে হাদীসে, তার হুকুমটা সেই হাদীসেও প্রয়োগযোগ্য, যাতে বিশেষভাবে সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়েছে। তাতে ফাতিহা ও অন্য যে-কোন আয়াত পড়ার ব্যাপারে ইখতিয়ারটা ধারণ রূপ পাবে। যেন বলা হয়েছে, ইচ্ছা করলে সূরা ফাতিহা পড়তে পার তার সাথে অন্য কিছু আয়াত মিলিয়ে । তাতে সূরা ফাতিহা পড়ায় যে ইখতিয়ার রয়েছে, তার প্রয়োগ ব্যাপক হবে এবং কোনটি বাদ দিয়ে কোনটি পড়ার ব্যাপারে বিশেষত্ব আরোপ করা হবে না। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।