আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন 8২ এতেও ইখতিয়ার দেয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে ইখতিয়ারকে উট, গরু ও ছাগলের মধ্যে সীমিত করে দেয়া হয়েছে। অথচ ব্যবহৃত শব্দ (এ গরু, উট ও ছাগল ছাড়া অন্যান্য জন্তুও বোঝায় । এ করার কারণে ইখতিয়ার মনসূখ করা হয়েছে বলে তো মনে করা হয় না? জবাবে বলা যাবে, উক্ত তিন প্রকারের জন্তুর যে-কোন একটি দেয়ার ইখতিয়ার তো রয়েছে। ফলে ইখতিয়ারের সুযোগ এখানে নষ্ট হয় নি, মন্সূখ করা হয়েছে বলেও মনে করার কারণ ঘটেনি । বহু কতগুলোর মধ্য থেকে তিনটির মধ্যে সে ইখতিয়ার বিশেষভাবে প্রয়োগ করা হয়েছে। এর দৃষ্টান্ত হচ্ছে, কোন আয়াত পাঠের পক্ষে যদি সাহাবীদের কোন কথা বা কাজ পাওয়া যায়, যা এক আয়াতের কম নয়, তাহলে তাতেও মূল হুকুম মনসূখ হওয়ার কারণ ঘটে না। কেননা তখনও কুরআনের যে-কোন আয়াত পড়ার ইখতিয়ার পুরাপুরিভাবে অবশিষ্ট থাকে । একজন মনীষী বলেছেন, ‘কুরআনের যা-ই পড়া তোমার পক্ষে সহজ হবে তা-ই পড়’ এই আদেশ সূরা ফাতিহা বাদে কুরআনের অপরাপর অংশ পর্যায়ে গ্রহণীয় । তাহলে তাতে কোন কিছু মনসুখ হওয়ার প্রশ্ব দেখা দেবেনা । কিন্তু এ গ্রন্থকারের মতে তা জায়েয হতে পারে না । তার কয়েকটি কারণ রয়েছে। একটি এই যে, উক্ত আয়াতে কুরআন পাঠের যে আদেশ দেয়া হয়েছে, তা নামাযে পড়ার জন্যে কাজেই তা বাদ দিলে ইবাদতই হতে পারে না । তা নামাযের রুকন ৷ এ রুকন আদায় না হলে নামাযই সহীহ্‌ হবে না। দ্বিতীয়, নামাযে যা-ই পড়া হবে, EER TE ET কাজেই তার কিছুকে বাদ দিয়ে অপর কিছুকে নির্দিষ্ট করা জায়েয হতে পারে না । তৃতীয় 515,33 ‘পড় যা-ই সহজ....’ একটি আদেশ । তা অবশ্যই পালনীয় । কাজেই তাকে মুস্তাহাব বলা জায়েয হতে পারে না । পড়া ফরযই মনে করতে হবে। এখানে যা বলেছি তা একটি হাদীসের ভিত্তিতে বলা হয়েছে। মুহাম্মাদ ইবনে বকর, আবূ দাউদ, মুমাল ইবনে ইসমাঈল, হাম্মাদ, ইসহাক ইবনে আবদুল্লাহ ইবনে আবূ তালহা -_-আলী ইবনে ইয়াহ্‌ইয়া ইবনে খাল্লাদ সূত্রে উমর (রা) থেকে বর্ণিত, এই হাদীসের বক্তব্য হল এক ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করে নামায পড়ল । পরে রাসূলের নিকট এসে তাকে সালাম জানালো । রাসূলে করীম (স) তার জবাব দিয়ে বললেন ঃ তুমি ফিরে গিয়ে আবার নামায পড় । কেননা তোমার নামায পড়া হয়নি । লোকটি ফিরে গিয়ে নামায পড়ল পূর্বের মতই । পরে আবার রাসূলের নিকট এসে সালাম দিল। রাসূলে করীম (স) জবাব দিয়ে বললেন £ঃ তুমি আবার গিয়ে নামায পড় । কেননা তোমার নামায পড়া হয়নি । এভাবে লোকটি তিন তিন বার উঠে গিয়ে নামায পড়ল । শেষে রাসূলে করীম (স) বললেন $ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।