আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন 8১ কুরআনের ভিত্তিতেই দিয়েছেন। কুরআন পড়া সম্পর্কিত উপরোক্ত আয়াতে ফরযকে বা দিয়ে শুধু নফল নামাযের জন্যেই আদেশ আসেনি । অতএব বুঝতেই হবে যে, উক্ত আদেশ সকল নামাযেই পালনীয় । আর এই আদেশের দৃষ্টিতে সূরা ফাতিহা না পড়লেও নামায হয়ে যাওয়ার কথা প্রমাণিত হয়। দুটি দিক দিয়ে কথা বিবেচ্য £৪ একটি হল, হাদীসটি থেকে বোঝা যায়, আয়াতটি সব নামাযেই প্রযোজ্য । দ্বিতীয়, সূরা ফাতিহা ছাড়াও যে নামায হয়, তা স্বতন্ত্রভাবে তা থেকে প্রমাণিত হয়। কেননা নামায হিসেবে ফরয ও নফলের মধ্যে কোন পার্থক্য নেই । ‘কির‘আত’ পাঠও উভয়ের মধ্যেই জরুরী । আর যা নফল নামাযে জায়েয, ফরয নামাযেও তা জায়েয ৷ দুই নামযের রুকৃ-সিজদার মধ্যেও কোনরূপ পার্থক্য নেই । সব নামাযের ‘রুকন’ এক ও অভিন্ন । কেউ বলতে পারেন, তোমার মতে নফল ও ফরয নামাযের মধ্যে পার্থক্য আছে। কেননা তোমার নিকটে ফরয নামাযের শেষ দুই রাক'আত কির'আত ফরয নয়। অথচ নফল নামাযে তা ওয়াজিব । এর জবাবে বলা যাবে, এ থেকে প্রমাণিত হয় যে, ফরয নামাযের তুলনায় নফল নামাযে কুরআন পাঠের হুকুম অধিক তাগিদপূর্ণ । সূরা ফাহিতা না পড়লেও নফল নামায হয়ে যায় যখন, তখন ফরয নামায অবশ্যই হয়ে যাবে। দ্বিতীয়ত, এ দু'নামাযের মধ্যে ' কেউই পার্থক্য করেন নি। দু'এর কোন একটি নামাযে সূরা ফাতিহা পড়া ফরয মনে করলে অপর নামযেও তা ফরয মনে করতে হবে। আর একটিতে তা অ-ফরয ধরলে অপরটিতেও তাই ধরতে হবে। একথা যখন প্রমাণিত হল যে, আমাদের মতে আয়াতের বাহ্যিক দিক দিয়ে সূরা ফাতিহা ছাড়াও নফল নামায জায়েয, তখন ফরয নামাযেও তাই হওয়া বাঞ্ছনীয় । যদি প্রশ্ন করা হয়, সূরা ফাতিহা ছাড়াও নাময হয় একথা আয়াত থেকে কি করে প্রমাণিত হল ? জবাবে বলতে হবে, ‘কুআনের যা সহজ ও সম্ভব, তা-ই পড়' এই আয়াত থেকে পূর্ণ ইখতিয়ার প্রমাণিত হয়। এ যেন বলা হয়েছে, পড় যা-ই তুমি ইচ্ছা কর ৷' কেউ যদি কাউকে বলে £ আর এ দাসটিকে তুমি যে-কোন মূল্যে বিক্রয় করে দাও, তা হলে এ-ই বোঝা যাবে যে, যে-কোন মূল্যে দাসটি বিক্রয় করার ইখতিয়ার রয়েছে। অনুরূপভাবে আয়াতটি যখন নামাযীকে কুরআনের যে-কোন অংশ পড়ার ইখতিয়ার দিচ্ছে, তখন তা অগ্রাহ্য করা আমাদের জন্যে জায়েয হতে পারেনা । আমরা কোন একটি অংশকে নির্দিষ্ট করে দিতে পারি না । বলতে পারি না যে, সূরা ফাতিহাই পড়তে হবে। তা বললে আয়াতে দেয়া ইখতিয়ারকে মনসূখ করে দেয়া হবে। প্রশ্ন হতে পারে, কুরআনের আয়াত $ Ee PCP যে-কোন জন্তু কুরবানী করা সহজ হবে.... তাই কর । আহ্‌কামুল-_ ১/৬৮ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।