আহ্কামুল কুরআন ৩৯ বিসমিল্লাহ্ পর্যায়ে শরীয়াতের হুকুম বিস্মিল্লাহ্ .... পড়ে সব কাজ শুরু করাই শরীয়াতের হুকুম । তা বরকতের জন্যে, ও মর্যাদাসম্পন্ন নিয়ম, তা বলে শয়তান তাড়ানো হয়। নবী করীম (স) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন $ খাওয়ার সময় বান্দা যদি আল্লাহ্র নাম উচ্চারণ করে, তাহলে শয়তান তার সাথে খেতে বসতে পারে না, তার নাম উচ্চারণ না করা হলে শয়তান অবশ্যই খাওয়ায় শরীক হবে। মুশরিকরা তাদের কাজ কর্ম শুরু করে তাদের দেবদেবী মূর্তির নামে, যাদের ওরা পূজা করে। ওদের বিরোধিতা করা হবে যদি আল্লাহ্র নাম উচ্চারণ করে কাজ শুরু করা হয়, তা ভীতকে সাহসী বানায়, তা উচ্চারণ করলে বান্দা একান্তভাবে আল্লাহমুখী হয়ে যেতে পারে। তার আশ্রয় গহণ করতে পারে, শ্রোতা তার সাথে ঘনিষ্টতা পায়, এতে আল্লাহ্কে স্বীকার করা হয়। তার নিয়ামতের স্বীকৃতি হয়, তীর নিকট পানা চাওয়া হয় । এতে আল্লাহ্র দুটি বিশেষ নাম রয়েছে £ রহমান, রহীম । আল্লাহ ছাড়া এ নাম কারোর হতে পারেনা । নামাযে সূরা ফাতিহা পাঠ আমাদের ফিকাহবিদগণ সকলেই একমত হয়ে বলেছেন, সূরা ফাতিহা এবং তার সাথে আর একটি সূরা বা আয়াত প্রথম দুই রাক‘আতেই পড়তে হবে। সূরা ফাতিহা পড়া না হলে বা তার পরিবর্তে অন্য কিছু পড়া হলে খুবই খারাপ হবে । তবে তার নামায হয়ে যাবে। মালিক ইবনে আনাস বলেছেন, প্রথম দুই রাক্'আতে সূরা ফাতিহা না পড়া হলে নামায আবার পড়তে হবে। ইমাম শাফিয়ী বলেছেন, যে কম-সে-কম পরিমাণ পড়লে নামায হয়ে যায়, তা হল সূরা ফাতিহা । তার একটি অক্ষরও বাদ দিলে -না পড়লে ও নামায শেষ করে ফেললে সে নামায আবার পড়তে হবে। আবূ বকর বলেছেন, আ'মাশ খায়সামাতা-উবাদ ইবনে রব্যী সূত্রে বর্ণনা করেছেন, হযরত উমর (রা) বলেছেন, যে নামাযে সূরা ফাতিহা ও দুই আয়াত বা তারও বেশী পড়া হবে না, সে নামায হবে না । ইবনে আলীয়াতা-জরীরী ইবনে বুরায়দা সূত্রে ইমরান ইবনে হুসায়ন থেকে বর্ণিত হয়েছে। বলেছেন, যে নামাযে সূরা ফাতিহা ও দুই আয়াত বা তার বেশি পড়া হয়নি সে নামায হয়নি । মুআম্মার আইয়ুব আবূল আলীয়া সূত্রে বর্ণিত হয়েছে, প্রত্যেক রাক‘আতের ‘কির‘আত'’ সম্পর্কে ইবনে আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, কম-বেশী যাই হোক পড় । কুরআনের কম বলতে কোন জিনিস নেই । হাসান-ইবরাহীম-শা'বী সূত্রে বর্ণিত হয়েছে, যে লোক সূরা ফাতিহা পড়া ভুলে গেছে, তাকে বাদ দিয়ে অন্য কিছু পড়েছে, তার নামায ক্ষতিগ্রস্ত হয়নি, তা হয়ে যাবে। ইবনে যায়দ নামায পড়তে দাড়িয়ে 5১4.৯ ১০ পড়ে রুকুতে গেলেন। www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।