আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্্‌কামুল কুরআন ৩৮ বিপরীত বর্ণনা প্রমাণিত হলে আগের কালের মহান ব্যক্তিদের আমল থেকে যা সমর্থিত হবে, তা-ই অধিকভাবে গ্রহণযোগ্য হবে। আর দ্বিতীয় কারণ, জোরে পড়া যদি প্রমাণিত হয়, তা রদ করে মুতাওয়াতির হাদীস বর্ণিত পাওয়া যায় --যেমন অন্যান্য সব কির‘আত পর্যায়ে পাওয়া যায়, তাহলে মুতাওয়াতির বর্ণনা না পাওয়ার দরুনই বুঝতে হবে যে, তা প্রমাণিত নয়। কেননা তা জোরে পড়া মস্‌নুন এই কথা জানার প্রয়োজন সূরা ফাতিহা জোরে পড়া মসৃনুন হওয়ার কথা তো সেই ভাবেই জানা গেছে। আবূল আব্বাস মুহাম্মাদ ইবনে ইয়াকুব আল-আসম-রবী ইবনে সুলায়মান শাফিয়ী ইবরাহীম ইবনে মুহাম্মাদ আবদুল্লাহ ইবনে উসমান ইবনে হান্তম-ইসমাঈল ইবনে উবাইদ ইবনে রাফায়'তা তার পিতার সূত্রে পাওয়া বর্ণনা হচ্ছে মুআবিয়া মদীনায় এলেন ও তাদের নিয়ে নামায পড়লেন, কিন্তু বিসমিল্লাহ....পড়লেন না, যখন রুকুতে গেলেন ও রুকু থেকে উঠলেন, তখন তাকবীরও বললেন না, তখন নামায ফেরানোর পর মুহাজির ও আনসার সাহাবীগণ বলে উঠলেন হে মুআবিয়া, তুমি তো নামায চুরি করেছ। কোথায় তোমার বিসমিল্লাহ্‌........রুকুতে যাওয়া ও উঠার সময় কোথায় তোমার তাকবীর ? অতপর তিনি তাদের নিয়ে পুনরায় নামায পড়াতে বাধ্য হন। এখানে যে ক্রুটি সাহাবীগণ ধরলেন, তা হচ্ছে জোরে না বলা । তাহলে বোঝা গেল, বিসমিল্লাহ্‌....জোরে না পড়া নামাযে বিশেষ ক্রটি । এর জবাব হচ্ছে, আসলেও যদি তা-ই হতো, তাহলে তা আবূ বকর, উমর, উসমান, আলী, ইবনে মাসউদ, ইবনুল মুগাফফল, ইবনে আব্বাস এবং অন্যান্যরা বিসমিল্লাহ্‌ চুপচাপ পড়েছেন, জোরে পড়েন নি-- এরা সকলেই তা জানতেন । কেননা রাসূলে করীম (স) বলেছেন ঃ - tall roll 1st is * All বুদ্ধিমান-বিবেক সম্পন্ন ব্যক্তিরাই যেন আমার নিকটে থাকে । উপরোক্ত ব্যক্তিণণই তো রাসূলের অতীব নিকটবর্তী লোক ছিলেন। নামাযেও তীরাই অন্যদের অপেক্ষা বেশি নিকটে অবস্থান নিতেন । তাদের বাদ দিয়ে অন্য যাদের উল্লেখ করা হয়েছে, তারা তো অপরিচিত । আর বর্ণনাটিও পূর্ণ মাত্রায় উত্তীর্ণ নয়। কেননা তা যে মুহাজির ও আনসারগণ বর্ণনা করেছেন বলে উল্লেখ করা হয়েছে, তারা তো একক ব্যক্তি, একক সূত্রে বর্ণনা । তা ছাড়া তাতে উচ্চস্বরে বিসমিল্লাহ.... পড়ার কথাও বলা হয়নি। তাতে বলা হয়েছে বিসৃমিল্পাহ্‌ পড়নে নি। আমরাও তা না পড়ার কথা বলি না, তা জোরে পড়া হবে কি অনুচ্চস্বরে .... এর মধ্যে কোন্টা উত্তম, তাই নিয়েই তো আমাদের আলোচনা । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।