আহ্কামুল কুরআন ৩৭ পড়েছেন, তা তো বর্ণনাকারীর জানা-ই আছে। হযরত আবূ হুরায়রার সে বিষয় খবর মাধ্যমে, অথবা তিনি ইমামের খুব নিকটে দাড়িয়েছিলেন বলেই তা শুনতে পেয়েছিলেন। উচ্চস্বরে না পড়লে তা শুনা অসম্ভব নয়, এরূপ বর্ণনা রয়েছে যে, নবী করীম (স) যোহর ও আসর-এর নামাযে যে ‘কির‘আত’ পড়তেন তা অনেক সময় আমরা শুনতে পেতাম । কিন্তু তা যে তিনি উচ্চস্বরে পড়েন নি, সে বিষয়ে কোন মতভেদই নেই । আবদুল ওয়াহিদ ইবনে জিয়াদ-আমরাতা ইবনুল কা'কা-আবুূ জুরয়া ইবনে আমর ইবনে জরীর আবূ হুরায়রা সূত্রে বর্ণিত হাদীসে বলা হয়েছে, রাসূলে করীম (স) যখন দ্বিতীয় রাক'আতের জন্যে উঠতেন, তখন আল-হামদু...দিয়ে শুরু করতেন, থামতেন না। এ থেকে প্রমাণিত হয় যে, তিনি বিসৃ্মিল্লাহ....কে সূরা ফাতিহার অংশ মনে করেন না.। আর তা হয়ে থাকলে তা উচ্চস্বরে পড়ার প্রশ্ব উঠে না । যা তার অংশ নয়, তা জোরে না পড়াই তো স্বাভাবিক, তবে উম্মে সালমার হাদীস.......লাইস আবদুল্লাহ ইবনে উবাইদ ইবনে আবূ মূলাইকা থেকে বর্ণিত, মা'লী উন্মে সালমাকে রাসূলে করীমের ‘কির‘আত' পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তার বর্ণনা বিস্তারিতভাবে ও অক্ষরে অক্ষরে বলেন এ বর্ণনায় রাসূলের ‘কির‘আত’ পাঠের নিয়ম পদ্ধতিই বলা হয়েছে; কিন্তু তা নামাযে পড়ার উল্লেখ নয়, তা জোরে বা গোপনে পড়ারও কথা নয়। আর তিনি তা বহুবারই পড়ে থাকবেন, তা আর বিচিত্ৰ কি? অনুরূপভাবে আমরাও বলব, কিন্তু তা উচ্চস্বরে পড়া হবে না। হতে পারে নবী করীম (স) তীর কির'আত-এর বিবরণ দিয়েছেন, উন্মে সালমা তা-ই শুনিয়াছেন। হতে পারে, তিনি তাকে পড়তে শুনেছেন অনুচ্যস্বরে, তা তিনি শুনতে পেয়েছিলেন নিকটে থাকার সুযোগে । এ থেকে এ-ও বোঝা যায়, তিনি বলেছেন, রাসূলে করীম (স) তীর ঘরে এভাবে নামায পড়তেন, তা ফরয নামায ছিল না । কেননা তিনি ফরয নামায কখনই একাকী পড়তেন না । জাম‘আতের সাথে পড়তেন । আর আমাদের মতে এককভাবে নফল নামায গোপনে বা উচ্চস্বরে যেভাবেই ইচ্ছা পড়তে পারে। আবৃত তোফাইল থেকে জাবির বর্ণিত হাদীসটি সম্পর্কে কথা হচ্ছে, তাঁর সম্পর্কে যেসব বিবরণ পাওয়া গেছে, তাতে তার বর্ণিত হাদীসটি গ্রহণযোগ্য নয়। .......... তিনি বহু বর্ণনায় মিথ্যা বলেছেন, পূর্ববর্তী মুহাদ্দিস ইমামগণ তাকে মিথ্যাবাদী বলে চিহ্নিত করেছেন। আবূ ওয়ায়েল আলী (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি তা উচ্চস্বরে পড়তেন না । যদি জোরে পড়া তার নিকট প্রমাণিত হতো তাহলে তিনি তার বিরোধিতা কখনই করতেন না। জোরে বা অনুচ্চস্বরে পড়া সংক্রান্ত বর্ণনা যদি সমান সমানও হতো নবী করীম (স) থেকে, তাহলেও অস্পষ্টভাবে পড়াই উত্তম । তার দুটি কারণ । আগের লোকদের অস্পষ্টভাবে পড়ার কথা প্ৰকাশমান, জোরে পড়া নয় । আবূ বকর, উমর, আলী, ইবনে মাসউদ, ইবনুল মুগাফ্ফল, আনাস ইবনে মালিক--সকলেই অস্পষ্ট স্বরে পড়তেন । তা জোরে পড়া পর্যায়ে ইবরাহীমের কথা বিদআত । কেননা নিয়ম হচ্ছে, একই বিষয়ে রাসূলের দুটি পরস্পর www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।