আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্কামুল কুরআন ৩৬ আয়াতে সম্পূর্ণ । নামাযে তা উচ্চস্বরে তিনি পড়তেন, এমন কথা প্রমাণিত নয়। আবূ বকর ইবনে আইয়্যাশ আব সাইদ আবূ ওয়ায়েল সূত্রে বর্ণিত হয়েছে, হযরত উমর ও আলী (রা) বিসমিল্লাহ ও আউযু উচ্চস্বরে পড়েতন না। আমীন-ও জোরে বলতেন না। ইবনে উমর নামাযে তা উচ্চস্বরে পড়তেন বলে বর্ণিত হয়েছে। যেমন পূর্বে বলেছি, আসলে এ বিষয় সাহাবীগণের মতপার্থক্য রয়েছে। আনাস ও আবদুল্লাহ ইবনে মুগাফ্‌ফল বর্ণনা করেছেন, নবী করীম (স), আবূ বকর,উমর ও উসমান (রা) গোপনে পড়তেন, কোন কোন নামাযে অনুচ্চস্বরে পড়তেন । আবদুল্লাহ ইবনে মুগাফ্‌্ফল এরূপ কাজকে বিদ’আত বলেছেন। আবূল জাওজা হযরত আয়েশা (রা)-এর এই কথাটি বর্ণনা করেছেন ৪ রাসূলে করীম (স) তাকবীর ও আল-হামৃদু পড়ে নামায শুরু করতেন এবং সালাম ফেরানো দ্বারা তা শেষ করতেন । আবৃল হাসান উবায়দুল্লাহ ইবনুল হুসায়ন আল-কারখী (রা) বলেছেন ঃ হাযরামী মুহাম্মাদ ইবনুল-উলা-মুআবিয়া ইবনে হিশাম-মুহান্মাদ ইবনে জাবির-হাম্মাদ-ইবরাহীম ইবনে আবদুল্লাহ সূত্রে হাদীস বর্ণনা করেছেন ঃ রাসূলে করীম (স) ফরয নামাযে বিসমিল্লাহ উচ্চস্বরে পড়েন নি। আবূ বকর উমরও নয় । কেউ যদি বলেন, তোমার মতে তো তা নিজ স্থানে একটি আয়াত বিশেষ, তা হলে তা উচ্চস্বরে পড়াই ওয়াজিব হবে, নামাযে উচ্চস্বরে কিরা‘'আত পড়ার মত । বিশেষ করে যে নামাযে কুরআন উচ্চস্বরে পড়া হয়। কোন কোন নামাযের কোন রাক'আত তো উচ্চস্বরে কির‘আত না পড়াই মৌলনীতি । আবার কোন কির‘আত উচ্চস্বরে পড়াই নিয়ম । জবাবে বলা হবে, তা সূরা ফাতিহার অংশ নয়, শুধু তা পড়ে শুরু করতে হয় বরকতের জন্যে, তখন তা উচ্চস্বরে না পড়াই শ্রেয়। লক্ষণীয়, ইন্নি ওয়াজ্জাহ্‌তু .... কুরআনের আয়াত হওয়া সত্ত্বেও এবং তা পড়ে নামায শুরু করতে হয়, তা সত্ত্বেও তা সব সময়ই অনুচ্চস্বরে পড়তে হয়, উচ্চস্বরে নয় । এখানেও সেই রূপ করা সমীচীন । আবূ বকর (রা) বলেছেন, রাসূলে করীম (স) বিসমিল্লাহ না শুনিয়ে পড়তেন বলে প্রমাণিত হয়েছে। তাতে প্রমাণিত হয় যে, তা সূরা ফাতিহার অংশ নয় । যদি অংশ হতো, তাহলে তিনি নিশ্চয়ই তা উচ্চস্বরে পড়তেন অন্যান্য আয়াতের মতই । নয়ীম আল মুজবার পড়লেন সালাম ফিরিয়ে বললেন £ আমি ঠিক রাসূলের মতই নামায পড়লাম । ইবনে জুরাইজ ইবনে আবু মুলাইকা-উন্মে সালমা (রা) সূত্রে বির্ণত হয়েছে, নবী করীম (স) আল-জাফী-আবৃত-তোফাইল-আলী ও আশ্মার সূত্রে বর্ণিত হয়েছে নবী করীম (স) বিসমিল্লাহ জোরে পড়তেন । এর. জবাবে বলা হবে, নয়ীম আল-মুজমার-আবু হুরায়রা সূত্রে বর্ণিত হাদীসে বিসৃসিল্লাহ্‌.... উচ্চস্বরে পড়ার কোন প্রমাণ নেই । তাতে বলা হয়েছে, তিনি পড়েছেন; কিন্তু উচ্চস্বরে পড়েছেন, তা তো বলা হয়নি । হতে পারে, তিনি উচ্চস্বরে পড়েন নি। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।