আহ্্কামুল কুরআন ৩৫ আবদুল্লাহ ইবনে দীনার ইবনে উমর (রা) থেকে বর্ণনা করেছেন, তিনি সূরা ফাতিহা বিসমিল্লাহ ...... পড়েই পড়া শুরু করতেন । অন্যান্য সূরাও সে ভাবেই পড়তেন । জরীর মুগীরা থেকে বর্ণনা করেছেন £ ইবরাহীম নামাযে আমাদের ইমামত করলেন ৷ মাগরিবে তিনি আলামতারা কাইফা ফা'আলা রাব্বুকা .....পড়লেন। সে সূরাটি শেষ করে তার সাথে মিলিয়ে লি-ই-লাফি .... সূরা পড়লেন । দুটি সূরার মাঝে বিসমিল্লাহ ... পড়ে পার্থক্য রচনা করলেন না । উচ্চস্বরে বিসমিল্লাহ্ পাঠ বিসমিল্লাহ উচ্চস্বরে পড়ার ব্যাপারে হানাফী ফিক্হবিদগণ এবং সওরী বলেছেন, তা অনুচ্চন্বরে পড়বে । ইবনে আবূ লাইলা বলেছেন, ইচ্ছা হয় উচ্চন্বরে পড়বে, ইচ্ছা হয় অনুচ্চস্বরে । ইমাম শাফিয়ী বলেছেন, উচ্চস্বরে পড়বে । এই মতপার্থক্য ইমামের পশ্চাতে জামা‘আতে নামায পড়ার ক্ষেত্রে । জামা‘আতে উদ্চস্বরে কুরআন পড়ার নামাযে এরূপ করবে। সাহাবা থেকে বর্ণিত, এ ব্যাপারে বড় মতপার্থক্য রয়েছে। উমর ইবনে যুর তার পিতার নিকট থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি ইবনে উমর (র)-এর পেছনে নামায পড়েছি তিনি বিস্মিল্লাহ উচ্চস্বরে পড়তেন । হাশ্মাদ ইবরাহীম থেকে বর্ণনা করেছেন, বলেছেন, উমর (রা) বিস্মিল্লাহ চুপে চুপে পড়তেন । পরে সূরা ফাতিহা উচ্চস্বরে পড়তেন । আনাস (রা) তাঁর থেকে এইরূপ কথাই বর্ণনা করেছেন। ইবরাহীম বলেছেন, আবদুল্লাহ ইবনে মাসউদ এবং তার সঙ্গিগণ বিসমিল্লাহ গোপনে পড়তেন; উচ্চস্বরে পড়তেন না। আনাস বর্ণনা করেছেন, আবূ বকর ও উমর (রা) বিসমিল্লাহ গোপনে পড়তেন । আবদুন্মাহ্ ইবনে মুগাফ্্ফলও তার নিকট থেকে এরূপই বর্ণনা করেছেন । মুগীরা ইবরাহীম থেকে বর্ণনা করেছেন, বলেছেন, ইমাম বিসৃমিন্লাহ উচ্চস্বরে পড়ে নামায শুরু করলে তা হবে বিদ'আত । জরীর আসিমুল-আহ্ ওয়াল থেকে বর্ণনা করেছেন, নামাযে বিসৃমিল্লাহ.... উচ্চস্বরে পড়া সম্পর্কে ইকরামার নিকট জানতে চাওয়া হলে তিনি বললেন, আমি এথানে একজন এ'রাবী মাত্র । আবূ ইউসূফ আবু হানীফা থেকে বর্ণনা করেছেন, বলেছেন, ইবনে মাসউদের এ কথাটি আমার নিকট পৌছেছে যে, নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহ্....... পড়া আরবীয় ধরন । হাম্মাদ ইবনে যায়দ কাসীর থেকে বর্ণনা বললেন, এক কাজ এ'রাবীরা করে। ইবনে আব্বাস থেকে বিভিন্ন বর্ণনা পাওয়া গেছে। আসেম সাঈদ ইবনে যুবায়র সূত্রে শরীক বর্ণনা করেছেন, হযরত ইবনে আব্বাস (রা) বিসমিল্লাহ উচ্চস্বরে পড়েছেন। এটা হয়ত নামাযের বাইরের ব্যাপার হবে। আবদুল মালিক ইবনে আবু হুসায়ন-ইকরামা-ইবনে আব্বাস সূত্রে বিসৃমিল্লাহ ........ উচ্চস্বরে পড়া পর্যায়ে বর্ণনা করেছেন, এটা আরবদের কাজ । হযরত আলী সম্পর্কে বর্ণিত হয়েছে, তিনি সেটিকে একটি আয়াত গণ্য করেছেন । তিনি বলেছেন, এটা ধরে সূরা ফাতিহা সাত www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।