আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌কামুল কুরআন ৩৪ কেউ যদি বলেন, বিসমিল্লাহ্‌.....র কাজ যখন দুই সূরার মাঝে পার্থক্য করা, তখন তা পড়ে দুই সূরার মাঝে পার্থক্য করাই তো বাঞ্চনীয় । তাহলে তাকে বলা হবে, তা ওয়াজিব নয়। কেননা তা নাযিল হওয়ার দ্বারাই তো এই পার্থক্য বোঝা গেল । এখন বরকতের জন্যে তা শুরুতে পড়ার দরকার মাত্র । আর নামাযের শুরুতে তা পড়া হয়েছে। দ্বিতীয় রাক‘আত কালে নামায তো নতুন করে শুরু করা হচ্ছে না, যেজন্যে তা আবার পড়ার প্রয়োজন দেখা দিতে পারে। এজন্যে শুরুতে একবার পড়াই যথেষ্ট হবে। তা প্রত্যেক রা্ক*আতে পড়ার একটি কারণই হতে পারে। তা হল -বলা হয়েছে, প্রত্যেক রাক‘'আতেই কিরা‘আত রয়েছে, যা তাতে শুরু করা হয়, তা তার পূর্বের রাক্‌‘আতের কিরা‘আতের স্থলাভিষিক্ত নয়। এ কারণে তা নতুন করে পড়া দরকার, যেমন প্রথম রাক‘আতে তা পড়া হয়েছে। প্রথম রাক‘আতে তা পড়া মসু্‌নুন যেমন, দ্বিতীয় রাক‘আতেও তেমনি করতে হবে। কেননা তখনও তো নতুন করে কির'আত শুরু করতে হয়। তবে প্রত্যেক সূরা পড়ায় তার পুনরাবৃত্তির প্রয়োজন হয় না, কেননা তা একই ফরয নামায । আর সূরার ব্যাপার এক রাক'আত তার পূর্ববর্তী রাকৃআতের মতই । কেননা তা এমন কাজের ধারাবাহিকতা যা আগেই শুরু করা হয়েছে, ধারাবাহিক কাজের অবস্থা শুরুর মতই । যেমন রুকু--যদি তা দীর্ঘ করা হয়, সিজদাও তেমনি ৷ সমস্ত নামাযই একই কাজের ধারাবাহিকতা মাত্র । কাজেই তার দাবি শুরুর দাবি । শুরু করা যেমন ফরয, পরবর্তী কাজও তাই হবে । প্রত্যেক সূরায় তার পুনরাবৃত্তির প্রয়োজন যারা মনে করেন, তারা দু'ভাগে রয়েছেন। এক ভাগের মনীষীরা বিসমিল্লাহকে সূরার অংশ মনে করেন না । অন্য ভাগের লোকেরা তাকে সূরাসমূহের প্রথমে উল্লিখিত মনে করেন । যারা তাকে সূরাসমূহের প্রথমে উল্লিখিত মনে করেন, তাঁরা বিসমিল্লাহ...... কে পুনরাবৃত্তি করা জরুরী মনে করেন, যেমন সূরার সমস্ত আয়াত পড়া হয়। যারা তাকে সূরার অংশ মনে করেন না, তীরা প্রত্যেকটি সূরাকে নতুনভাবে শুরু করা নামাযবৎ মনে করেন। অতএব তা পড়েই শুরু করতে হবে, যেমন নামাযের শুরুতে করা হয়েছে। কেননা সহীফায় তেমনই তো রয়েছে। যেমন নামাযের বাইরে সূরা পড়া শুরু করা হয় বিসৃমিল্লাহ........ পড়ে, তেমন অপর কোন সূরা পড়ার সময়ও করতে হয়। আনাস ইবনে মালিক (রা) বৰ্ণনা করেছেন, নবী করীম (স) বলেছেনঃ ‘আমার উপর কিছু সময় পূর্বে একটি সূরা নাযিল হয়েছে,’ এই বলে পড়তে শুরু করে পড়লেন ‘বিসমিল্পহির রাহমানির রাহীম ৷' তার পরই পড়লেন £ ইন্না আ‘তাইনা কাল কাওসার ..... । পড়ে সূরাটি শেষ করলেন। আবু বুরদাতা তীর পিতার সূত্রে বর্ণনা করেছেন --নবী করীম (স) পড়লেন 8 BE TT GESLEL ES DOS EG এ থেকে প্রমাণিত হয় যে, নবী করীম (স) নামাযের বাইরে এই বিসমিল্লাহ ...পড়েই কুরআন পাঠ শুরু করতেন । নামাযেও এই নীতি অনুসরণ করা বাঞ্ছনীয় হবে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।