আহকামুল কুরআন 2 — আহকামুল কুরআন 1
/ ৫৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্‌্কামুল কুরআন ৩৩ জানাই আছে যে, তা ফরয নামাযের ব্যাপার ।: কেননা ফরয নামাযেই তাঁরা ইমামতি করতেন ও তারা মুকতাদী হতেন। নফল নামাযে নয়। কেননা নফল নামায জামা‘আতে পড়া সুন্নাত নয়। হযরত আয়েশা (রা) আবদুল্লাহ ইবনে মুগাফফল, আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, রাসূলে করীম (স) আলহামদু থেকেই কিরা‘আত পাঠ শুরু করতেন । তাতে বোঝা যায় যে, বিসমিল্লাহ.......উচ্চস্বরে পড়তেন না। তা আদপেই পড়তেন না, তা বোঝা যায় না। কেউ যদি বলেন, আবু যুরয়া ইবনে আমর ইবনে জরীর আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, নবী করীম (স) যখন দ্বিতীয় রাক‘আতে উঠে দাড়াতেন, তখন আলহামদু ....... দিয়েই শুরু করতেন, চুপ থাকতেন না । তাকে বলা হয়েছে, এতে মালিকের পক্ষের কোন প্রমাণ নেই, যদ্বারা বোঝা যাবে যে, দ্বিতীয় রাক‘আতে তা পড়তেন না প্রমাণিত হয়েছে। যারা শুধু প্রথম রাক‘আতে পড়া যথেষ্ট মনে করেন, তাদের'পক্ষে এতে দলীল রয়েছে। তবে তা আদৌ পড়তেন না, এর পক্ষেও তা কোন দলীল নয় । নামাযের শুরুতে তা পড়তেন, একথা আলী, আমর ইবনে আব্বাস ও ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে। তা সাহাবীদের মতের বিপরীত নয়। তাতে ফরয ও নফল উভয় নামাযে তা পড়া প্রমাণিত হল । কেননা রাসূল ও সাহাবীগণ থেকে তা বর্ণিত হয়েছে তাঁদের বৈপরীত্য ছাড়াই । আর ফরয ও নফল-এর মধ্যে কোন পার্থক্য নেই, না তা প্রমাণ করণে, না নিষেধকরণে । যেমন সমস্ত সুন্নাত নামাযে তারা ভিন্নমত পোষণ করেন না। ইমাম আৰু হানীফা (র) প্রথম রাক‘আতে তা পড়াকেই যথেষ্ট মনে করতেন, সব রাক'আতে ও সব সূরায় তা পড়ার প্রয়োজন মনে করতেন না । তা থেকে একথা বোঝা যায় না যে, তার মতে তা সূরাসমূহের শুরু কথা নয় যদিও তা দুই সূরার মধ্যে পার্থক্যকারী নিজ স্থানে একটি আয়াত । বরকতের জন্যে তা দিয়ে শুরু করার জন্যে আমরা আদিষ্ট । পরে একথাও প্রমাণিত হয়েছে যে, তা নামাযের শুরুতে পঠনীয় পূর্বে যেমন বলেছি । সব নামাযের মর্যাদা তো এক ও অভিন্ন । নামাযের সব কাজ তাহরীমার উপর ভিত্তিশীল। ফলে সমস্ত নামায একটি কাজের ন্যায় অখণ্ড । তাই তার শুরুতে আল্লাহ্‌র নাম লওয়াই যথেষ্ট । তা বারবার পড়ার কোন প্রয়োজন পড়ে না, তা যতই দীর্ঘ হোক-না কেন। যেমন কিতাবের একেবারে শুরুতে তা লেখা হয় একবার মাত্র । রুকু, সিজদা, তাশাহ্‌হুদ . ও নামাযের অন্যান্য সমস্ত রুকন-এ তা নতুন করে পড়া হয় না, সূরা, রাক‘আতের শুরুতে তা যেমন পড়া হয়। তা তো দুই সূরার মাঝে পার্থক্য করার উদ্দেশেই পড়া হয়। মুহাম্মাদ ইবনে বকর তা-ই বর্ণনা করেছেন। বলেছেন, আবু দাউদ, সুফিয়ান ইবনে উয়াইনা আমর, সাঈদ ইবনে যুবায়র-ইবনে আব্বাস সুত্রে বর্ণিত হয়েছে, বিসৃমিল্লাহ..... নাযিল হওয়ার পূর্বে দুই সূরার মাঝে পার্থক্যের কথা জানতেন না। এ থেকে জানা গেল যে, দুই সুরার মাঝে পার্থক্য করাই বিসৃমিল্লাহ্র আসল কাজ । তা সূরার অংশ নয় । তাই প্রত্যেক সূরা শুরু করার সময় তা বারবার পড়ার প্রয়োজন নেই । আহ্‌কামুল_ ১/৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।