আহ্কামুল কুরআন ৩২ বর্ণনা করেছেন, কির'আত শুরু করার সময় প্রত্যেক রাক‘আতের প্রথম দিকে যখন একবার পড়া হবে, তখন সেই নামাযে সালাম ফেরানো পর্যন্ত তা আর পড়তে হবে না। তবে প্রত্যেক সূরা পাঠ কালে তা পড়া হলে খুবই ভাল । হাসান বলেছেন, মসবুক হলে যে নামায ’কাযা’ করা হবে, তাতে তা পড়তে হবে না । কেননা ইমাম তো নামাযের শুরুতে পড়েছেনই । তাই ইমামের পড়া তার জন্যেও যথেষ্ট হবে। আবূ বকর বলেছেন, এ কথা থেকে বোঝা যায় যে, তিনি, বিসমিল্লাহ..... কে কুরআনের অংশ মনে করেছেন কিরা‘আত পাঠের শুরুতে তা শুধু বরকতের জন্যে স্বতন্ত্রভাবে কুরআনের জিনিস নয়--ও যেমন সব কাজের ও লেখার শুরুতেই তা পড়া বা লেখা হয় । তা তার স্থান থেকে আলাদা করে নেয়ার প্রয়োজন নেই । হিশাম আবূ ইউসূফ থেকে বর্ণনা করেছেন। বলেছেন, আমি সূরা ফাতিহার পূর্বে বিসৃমিল্লাহ.........পাঠ এবং সূরা ফাতিহার পর যে সূরা পড়া হয় তার পূর্বে তা নতুন করে পড়া সম্পর্কে ইমাম আবূ হানীফাকে জিজ্ঞাসা করেছি । তিনি বলেছেন, ফাতিহার পূর্বে তা পড়াই যথেষ্ট । আবূ ইউসূফ নিজে বলেছেন, প্রত্যেক রাক'আতে কিরা'আতের পূর্বে তা পড়বে, পরবর্তী রাকু‘আতে ফাতিহার পূর্বে অনুরূপ তা আবার পড়বে যখন সূরা পড়তে ইচ্ছা করবে। মুহাম্মাদ বলেছেন, খুব বেশী সূরা পড়লে এবং তা অনুচ্চ শব্দে পড়লে প্রত্যেক সূরার শুরুতে তা পড়বে । আর যদি উচ্চস্বরে পড়ে, তাহলে তা পড়বে না। কেননা তখন দুই সূরার মাঝে খানিকটা সময় থেমে থাকাই পার্থক্য করার জন্যে যথেষ্ট । আবূ বকর বলেছেন, ইমাম মুহাম্মাদের এই কথা থেকে বোঝা যায়, তার মতে বিসৃমিল্লাহ পাঠ দুটি সূরার মধ্যে পার্থক্য করার জন্যে মাত্র কিংবা কিরা'আত শুরু করার জন্যেই তা পড়তে হয়। তা সূরার অংশ নয়। তা থেকে একথা বোঝা যায় না যে, তিনি তাকে একটি আয়াত মনে করতেন এবং তা কুরআনের অংশ নয়। ইমাম শাফিয়ী (রা) বলেছেন, তা প্রত্যেকটি সূরার প্রথমে লেখা রয়েছে। অতএব তা প্রত্যেকটি সূরা পাঠের শুরুতে পড়তে হবে। আবূ বকর বলেছেন, ইবনে আব্বাস (রা) ও মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে যে, তা প্রতি রাক্‘আতেই পড়তে হবে। ইবরাহীম বলেছেন, প্রত্যেক রাক‘আতের প্রথমে তা একবার পড়লে পরবর্তীর জন্যে তাই যথেষ্ট হবে। মালিক ইবনে আনাস বলেছেন, ফরয নামাযে তা উচ্চস্বরে কিংবা গোপনে পড়বেই না । নফল নামাযে ইচ্ছা হয় পড়বে, না হয় পড়বে না । সকল নামাযেই তা পড়তে হবে। এই কথার দলীল হচ্ছে একটি হাদীস। হাদীসটি উন্মে সালমা ও আৰৃ হুরায়রা (রা) থেকে বর্ণিত £ নবী করীম (স) নামায এভাবে পড়তেন £ বিস্মিল্লাহির রাহমানির রাহীম--আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন । আনাস ইবনে মালিক (রা) বর্ণনা করেছেন £ আমি রাসূলে করীম (স)-এর মুকতাদী হয়ে নামায পড়েছি; হযরত আবূ বকর, উমর ও উসমান (রা)-এর পেছনেও পড়েছি । তারা সকলেই বিসমিল্লাহ অস্পষ্ট স্বরে পড়তেন। কোন কোন নামাযে তা তারা প্রচ্ছন্ন রাখতেন. এবং কোন কোন নামাযে তাঁরা তা উচ্চস্বরে পড়তেন না। আর এ তো www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।